মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ৬:৩৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি আমার ইচ্ছা পূরণ করার জন্য নয় কিন্তু তাঁরই ইচ্ছা পূরণ করার জন্য, যিনি আমাকে পাঠিয়েছেন।

  2. যোহন ৬:৩৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা হলো যে তিনি আমাকে যে যাদের দিয়েছেন, তার কিছুই যেন না হারাই, কিন্তু শেষ দিনের যেন তাদের জীবিত করে তুলি।

  3. যোহন ৬:৪০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ আমার পিতার ইচ্ছা হলো, যে কেউ পুত্রকে দেখে এবং তাঁতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় এবং আমিই তাকে শেষ দিনের জীবিত করব।

  4. যোহন ৬:৪১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন ইহূদি নেতারা তাঁর সম্পর্কে বকবক করতে লাগল, কারণ তিনি বলেছিলেন, “আমিই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে।”

  5. যোহন ৬:৪২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তারা বলল, এ যোষেফের পুত্র সেই যীশু নয় কি, যার পিতা মাতাকে আমরা জানি? এখন সে কেমন করে বলে, আমি স্বর্গ থেকে নেমে এসেছি?

  6. যোহন ৬:৪৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, তোমরা নিজেদের মধ্যে বকবক করা বন্ধ কর।

  7. যোহন ৬:৪৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কেউ আমার কাছে আসতে পারবে না যতক্ষণ না পিতা যিনি আমাকে পাঠিয়েছেন ও তিনি আকর্ষণ করছেন, আর আমি তাকে শেষ দিনের জীবিত করে তুলবো।

  8. যোহন ৬:৪৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ভাববাদীদের বইতে লেখা আছে, “তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে।” যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে, সেই আমার কাছে আসে।

  9. যোহন ৬:৪৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কেউ যে পিতাকে দেখেছে তা নয়, শুধুমাত্র যিনি ঈশ্বর থেকে এসেছেন কেবল তিনিই পিতাকে দেখেছেন।

  10. যোহন ৬:৪৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    সত্য, সত্যই বলছি যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়।

  11. যোহন ৬:৪৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আমিই জীবনের রুটি।

  12. যোহন ৬:৪৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তোমাদের পূর্বপুরুষেরা মরূপ্রান্তে মান্না খেয়েছিল এবং তারা মরে গিয়েছে।

  13. যোহন ৬:৫০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই হলো সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে যেন মানুষেরা এর কিছুটা খায় এবং না মরে।

  14. যোহন ৬:৫১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আমিই সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি র কিছুটা খায় তবে সে চিরকাল জীবিত থাকবে। আমি যে রুটি দেব সেটা আমার মাংস, পৃথিবীর মানুষের জীবনের জন্য।

  15. যোহন ৬:৫২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ইহূদিরা খুব রেগে গেল ও একে অপরের সঙ্গে তর্ক করে বলতে লাগলো, কেমন করে ইনি আমাদেরকে খাবার জন্য নিজের মাংস দেবে?

  16. যোহন ৬:৫৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা মনুষ্যপুত্রের মাংস খাবে ও তাঁর রক্ত পান করবে তোমাদের নিজেদের জীবন পাবে না।

  17. যোহন ৬:৫৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়েছে এবং আমি তাকে শেষ দিনের জীবিত করব।

  18. যোহন ৬:৫৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ আমার মাংস সত্য খাবার এবং আমার রক্তই প্রকৃত পানীয়।

  19. যোহন ৬:৫৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি।

  20. যোহন ৬:৫৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন এবং পিতার জন্যই আমি বেঁচে আছি, ঠিক সেইভাবে যে কেউ আমাকে খায়, সেও আমার মাধ্যমে জীবিত থাকবে।

  21. যোহন ৬:৫৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই হলো সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, পূর্বপুরুষেরা যেমন খেয়েছিল এবং মরেছিল সেই রকম নয়। এই রুটি যে খাবে সে চিরকাল বেঁচে থাকবে।

  22. যোহন ৬:৫৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু এই সব কথা কফরনাহূমে সমাজঘরে উপদেশ দেবার দিন বললেন।

  23. যোহন ৬:৬০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাঁর শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনে বলল, এইগুলি কঠিন উপদেশ, কে এইগুলি গ্রহণ করবে?

  24. যোহন ৬:৬১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তাঁর শিষ্যেরা এই নিয়ে তর্ক করছে যীশু তা নিজে অন্তরে জানতে পেরে তাদের বললেন, “এই কথায় কি তোমরা বিরক্ত হচ্ছ?”

  25. যোহন ৬:৬২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন কি ভাববে? যখন মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন সেখানে তোমরা তাঁকে উঠে যেতে দেখবে?