circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ৫:৩৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
যোহন একজন জলন্ত ও আলোময় প্রদীপ ছিলেন এবং তোমরা তাঁর আলোতে কিছু দিন আনন্দ করতে রাজি হয়েছিলে।
- যোহন ৫:৩৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
কিন্তু যোহনের দেওয়া সাক্ষ্য থেকে আমার আরও বড় সাক্ষ্য আছে; কারণ পিতা আমাকে যে সব কাজ সম্পন্ন করতে দিয়েছেন, যে সব কাজ আমি করছি, সেই সব আমার উদ্দেশ্যে এই সাক্ষ্য দেয় যে পিতা আমাকে পাঠিয়েছেন।
- যোহন ৫:৩৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর পিতা যিনি আমাকে পাঠিয়েছেন, তিনিই আমার সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। তাঁর গলার শব্দ তোমরা কখনও শোননি, তাঁর আকারও কখনো দেখনি।
- যোহন ৫:৩৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
তাঁর বাক্য তোমাদের অন্তরে থাকে না; কারণ তিনি যাকে পাঠিয়েছেন তোমরা তাঁকে বিশ্বাস কর না।
- যোহন ৫:৩৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
তোমরা পবিত্র শাস্ত্র খোঁজ করো কারণ তোমরা মনে করো যে তাতেই তোমাদের অনন্ত জীবন আছে এবং এই একই বাক্য আমার সম্পর্কে সাক্ষ্য দেয়;
- যোহন ৫:৪০আনু. ৩১ খ্রিস্টাব্দ
এবং তোমরা জীবন পাবার জন্য আমার কাছে আসতে রাজি হও না।
- যোহন ৫:৪১আনু. ৩১ খ্রিস্টাব্দ
আমি মানুষদের থেকে গৌরব নিই না!
- যোহন ৫:৪২আনু. ৩১ খ্রিস্টাব্দ
কিন্তু আমি জানি যে তোমাদের হৃদয়ে ঈশ্বরের ভালবাসা নেই।
- যোহন ৫:৪৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
আমি আমার পিতার নামে এসেছি এবং তোমরা আমাকে গ্রহণ কর না। যদি অন্য কেউ তার নিজের নামে আসে, তাকে তোমরা গ্রহণ করবে।
- যোহন ৫:৪৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
তোমরা কিভাবে বিশ্বাস করবে? তোমরা তো একে অপরের কাছ থেকে প্রশংসা গ্রহণ করছ কিন্তু শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে যে গৌরব আসে তার চেষ্ঠা কর না।
- যোহন ৫:৪৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
মনে করো না যে আমি পিতার কাছে তোমাদের দোষী করব। সেখানে আর একজন আছেন যিনি তোমাদের দোষী করেন তিনি হলেন মোশি যাঁর উপরে তোমরা আশা রেখেছ।
- যোহন ৫:৪৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
যদি তোমরা মোশিকে বিশ্বাস করতে তবে আমাকেও বিশ্বাস করতে, কারণ আমার সম্পর্কেই তিনি লিখেছেন।
- যোহন ৫:৪৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
যেহেতু তাঁর লেখায় বিশ্বাস কর না, তবে আমার বাক্যে কিভাবে বিশ্বাস করবে?
- যোহন ৬:১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ এই সব কিছুর পরে যীশু গালীল সাগরের যাকে তিবিরিয়া সাগরও বলে, তার অপর পারে চলে গেলেন।
- যোহন ৬:২আনু. ৩২ খ্রিস্টাব্দ
আর বহু মানুষ তাঁর পিছনে পিছনে যেতে লাগল, কারণ তিনি অসুস্থদের উপরে যে সব চিহ্ন-কাজ করতেন সে সব তারা দেখত।
- যোহন ৬:৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
যীশু পর্বতের উপর উঠলেন এবং সেখানে নিজের শিষ্যদের সঙ্গে বসলেন।
- যোহন ৬:৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
তখন নিস্তারপর্ব্ব, ইহূদিদের এই পর্ব্ব খুব কাছেই এসেছিল।
- যোহন ৬:৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
যখন যীশু তাকালেন এবং দেখলেন যে বহু মানুষ তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, এদের খাবারের জন্য আমরা কোথায় রুটি কিনতে যাব?
- যোহন ৬:৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
আর এই সব তিনি ফিলিপকে পরীক্ষা করার জন্য বললেন, কারণ তা তিনি নিজে জানতেন কি করবেন।
- যোহন ৬:৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
ফিলিপ তাঁকে উত্তর দিলেন, ওদের জন্য দুশো দিন দিনের রুটি ও যথেষ্ট নয় যে, প্রত্যেকে এমনকি অল্প করে পাবে।
- যোহন ৬:৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
তাঁর শিষ্যদের মধ্যে একজন শিমোন পিতরের ভাই আন্দ্রিয় যীশুকে বললেন,
- যোহন ৬:৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
এখানে একটি বালক আছে যার কাছে যবের পাঁচটি রুটি এবং দুটী মাছ আছে কিন্তু এত মানুষের মধ্যে এইগুলি দিয়ে কি হবে?
- যোহন ৬:১০আনু. ৩২ খ্রিস্টাব্দ
যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেই জায়গায় অনেক ঘাস ছিল। সুতরাং পুরুষেরা বসে গেল, সংখ্যায় প্রায় পাঁচ হাজার লোক হবে।
- যোহন ৬:১১আনু. ৩২ খ্রিস্টাব্দ
তখন যীশু সেই রুটি কয়টি নিলেন এবং ধন্যবাদ দিয়ে যারা বসেছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেইভাবে মাছ কয়টিও তারা যতটা চেয়েছিল ততটা দিলেন।
- যোহন ৬:১২আনু. ৩২ খ্রিস্টাব্দ
আর তারা তৃপ্ত করে খাবার পর তিনি নিজের শিষ্যদের বললেন, অবশিষ্ট গুঁড়াগাঁড়া সব জড়ো কর, যেন কিছুই নষ্ট না হয়।