মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ২৫:২১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    ইদোম, মোয়াব ও অম্মোনের লোকেরা;

  2. যিরমিয়াহ ২৫:২২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    সোর ও সীদোনের রাজারা; সমুদ্রের অন্য পারের রাজারা;

  3. যিরমিয়াহ ২৫:২৩আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    দদান, টেমা, বূষ ও মাথার দুপাশের চুল কাটা লোকেরা।

  4. যিরমিয়াহ ২৫:২৪আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    এই লোকেরাও এটা পান করেছে; আরবের সমস্ত রাজারা এবং মিশ্রিত ঐতিহ্যের রাজারা, যারা মরুপ্রান্তে বসবাস করে;

  5. যিরমিয়াহ ২৫:২৫আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    সিম্রীর রাজারা, এলমের রাজারা ও মাদীয়ের রাজারা;

  6. যিরমিয়াহ ২৫:২৬আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    উত্তর দিকের কাছের ও অনেক দূরের সমস্ত রাজারা প্রত্যেকে, তাদের ভাই ও পৃথিবীর উপরিতলের সমস্ত রাজ্যগুলি। নির্বিশেষে বাবিলের রাজাও তাদের পরে তা পান করবে।

  7. যিরমিয়াহ ২৫:২৭আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমাকে বললেন, “এখন তুমি তাদের অবশ্যই বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘পান কর এবং মাতাল হও, তারপর বমি কর, পতিত হও এবং তরোয়ালের সামনে উঠে দাড়াবে না, যা আমি তোমাদের মধ্যে পাঠাচ্ছি’।

  8. যিরমিয়াহ ২৫:২৮আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    তখন এটা ঘটবে যে, যদি তারা তোমার হাত থেকে পেয়ালা নিয়ে পান করতে অস্বীকার করে, তবে তুমি তাদের বলবে যে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা অবশ্যই এটা খাবে।

  9. যিরমিয়াহ ২৫:২৯আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    কারণ দেখ, যে শহরকে আমার নাম ডাকা হয়, সেখানে আমি ক্ষয়ক্ষতি আনি, আর তোমরা কি শাস্তিমুক্ত থাকবে? তোমরা মুক্ত থাকবে না, কারণ পৃথিবীর সমস্ত বাসিন্দাদের বিরুদ্ধে আমি তরোয়াল ডেকে আনছি!’ এটা বাহিনীগণের সদাপ্রভু বলেন।

  10. যিরমিয়াহ ২৫:৩০আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    তাই তুমি নিজে, যিরমিয়, তাদের কাছে এই সব কথা ভাববাণী কর, ‘সদাপ্রভু উপর থেকে গর্জন করেন এবং তাঁর লুকানো পবিত্র স্থান থেকে তিনি তাঁর গলার স্বর শোনান। তিনি তাঁর পবিত্র স্থান থেকে গর্জন করবেন; তিনি পৃথিবীতে সমস্ত বাসিন্দাদের বিরুদ্ধে চিৎকার করেন, যেমন লোকেরা গান করে যখন তারা আঙ্গুর মাড়াই করে।

  11. যিরমিয়াহ ২৫:৩১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত একটি শব্দ আসে, কারণ সদাপ্রভু জাতিদের বিরুদ্ধে একটি নালিশ আনতে চলেছেন। তিনি সমস্ত মানুষের বিচার করবেন। তিনি তরোয়ালের হাতে দুষ্টদের তুলে দেবেন’।”

  12. যিরমিয়াহ ২৫:৩২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, এক জাতি থেকে আর এক জাতিতে বিপদ ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর শেষ সীমানা থেকে ভীষণ ঝড় শুরু হচ্ছে।”

  13. যিরমিয়াহ ২৫:৩৩আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    তখন যারা সদাপ্রভুর মাধ্যমে নিহত হয়েছিল, তারা পৃথিবীর এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত দেখা যাবে। কেউ বিলাপ করবে না, একত্রিত হবে না বা কবরে যাবে না। তারা মাটিতে পড়ে থাকা গোবরের মত হবে।

  14. যিরমিয়াহ ২৫:৩৪আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    মেষপালকেরা, কাঁদ, সাহায্যের জন্য চিত্কার কর! মাটিতে গড়াগড়ি দাও, হে পালের নেতারা। কারণ তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হবার দিন এসেছে। তোমরা বাছাই করা ভেড়ার মত পতিত হবে।

  15. যিরমিয়াহ ২৫:৩৫আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    মেষপালকদের আশ্রয় থাকবে না; পালের নেতারা রেহাই পাবে না।

  16. যিরমিয়াহ ২৫:৩৬আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    মেষপালকদের চিত্কারের শব্দ আর পালের নেতাদের হাহাকার শোন, কারণ সদাপ্রভু তাদের চারণ ভূমি নষ্ট করেছেন।

  17. যিরমিয়াহ ২৫:৩৭আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর জ্বলন্ত রাগের জন্য শান্তিপূর্ণ মাঠগুলি বিধ্বস্ত হয়ে যাচ্ছে।

  18. যিরমিয়াহ ২৫:৩৮আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    যুবক সিংহের মত, তিনি নিজের গুহা ছেড়ে এসেছেন; কারণ তার অত্যাচারীদের রাগের জন্য, তাঁর জ্বলন্ত রোষের জন্য তাদের দেশ ভয়ঙ্কর হয়ে যাবে।

  19. যিরমিয়াহ ২৬:১আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    ¶ যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য এল এবং বলল,

  20. যিরমিয়াহ ২৬:২আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    “সদাপ্রভু এই কথা বলেন, আমার গৃহের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলি সম্মন্ধে বল যারা আমার গৃহে ভজনা করতে আসে। তাদেরকে যে কথা বলতে আমি তোমাকে আদেশ দিয়েছি, সেগুলি তাদের কাছে প্রচার কর। একটি কথাও বাদ দিয়ো না।

  21. যিরমিয়াহ ২৬:৩আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করছি, আমি তা ক্ষমা করব।

  22. যিরমিয়াহ ২৬:৪আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তাই তুমি অবশ্যই তাদের এই কথা বল, ‘সদাপ্রভু বলেন, যদি তোমরা আমার কথা না শোন, তোমাদের সামনে আমি যে ব্যবস্থা দিয়েছি তা পালন না কর;

  23. যিরমিয়াহ ২৬:৫আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    যদি তুমি আমার ভাববাদী দাসেদের কথা না শোনো, যাদের আমি স্থায়ীভাবে তোমাদের কাছে পাঠিয়েছি, তবুও তাদের কথা শোননি;

  24. যিরমিয়াহ ২৬:৬আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তখন আমি এই ঘরটিকে শীলোর মত করব, আমি পৃথিবীর সমস্ত জাতির কাছে এই শহর অভিশপ্ত করবো’।”

  25. যিরমিয়াহ ২৬:৭আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর গৃহে যিরমিয়ের প্রচারে বিশেষ করে যাজকরা, ভাববাদীরা এবং সমস্ত লোক শুনলেন।