মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ১:৯আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    তারপর সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং আমাকে বললেন, “এখন, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম।

  2. যিরমিয়াহ ১:১০আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলির উপরে, উপড়িয়ে ফেলতে, ভেঙে ফেলতে, ধ্বংস এবং সর্বনাশ করতে, নির্মাণ ও রোপণ করতে নিযুক্ত করলাম।”

  3. যিরমিয়াহ ১:১১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: “তুমি কি দেখছ, যিরমিয়?” আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখছি।”

  4. যিরমিয়াহ ১:১২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ, কারণ আমার বাক্য সফল করার জন্য আমি খেয়াল রাখছি।”

  5. যিরমিয়াহ ১:১৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বাক্য আমার কাছে দ্বিতীয় বার উপস্থিত হল এবং তিনি বললেন, “তুমি কি দেখছ?” আমি বললাম, “আমি একটি ফুটন্ত পাত্র দেখতে পাচ্ছি, যেটি উত্তর দিক থেকে হেলে আছে।”

  6. যিরমিয়াহ ১:১৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে এই দেশে বসবাসকারী সবার উপরে দুর্যোগ ঢেলে দেওয়া হবে।

  7. যিরমিয়াহ ১:১৫আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    কারণ আমি উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত গোষ্ঠীকে ডাকছি,” সদাপ্রভু ঘোষণা করেন। “তারা আসবে এবং যিরূশালেমের প্রবেশপথের ফটকগুলিতে, তার চারপাশের সমস্ত দেয়ালের সামনে এবং যিহূদার সমস্ত শহরগুলির সামনে প্রত্যেকে নিজের সিংহাসন স্থাপন করবে।

  8. যিরমিয়াহ ১:১৬আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    আমি তাদের সমস্ত মন্দতার জন্য তাদের বিরুদ্ধে আমার বিচার ঘোষণা করব, তারা আমাকে ত্যাগ করেছে, তারা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং নিজেদের হাতের তৈরী বস্তুর আরাধনা করেছে।

  9. যিরমিয়াহ ১:১৭আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    নিজেকে প্রস্তুত কোরো! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা আদেশ করি তা তুমি তাদের বল। তাদের সামনে ভেঙে পোড়ো না, নাহলে আমি তাদের সামনে তোমাকে ধ্বংস করব!

  10. যিরমিয়াহ ১:১৮আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    আর দেখ! আজ আমি তোমাকে সমস্ত দেশের বিরুদ্ধে, যিহূদার রাজাদের, তার শাসনকর্ত্তাদের, তার যাজকদের ও দেশের লোকদের বিরুদ্ধে একটি সুরক্ষিত শহর, একটি লোহার থাম ও একটি ব্রোঞ্জের দেয়ালের মত বানালাম।

  11. যিরমিয়াহ ১:১৯আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তারা তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে থাকব,” সদাপ্রভু এই কথা বলেন।

  12. যিরমিয়াহ ২:১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,

  13. যিরমিয়াহ ২:২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    “যাও এবং যিরূশালেমের কানে প্রচার কর। বল, ‘সদাপ্রভু এই কথা বলেন: আমি স্মরণ করি তোমার সেই যৌবনের বিশ্বস্ততার চুক্তির কথা, আমাদের বিয়ের দিন তোমার প্রেমের কথা, যখন তুমি আমার পিছনে পিছনে মরুপ্রান্তে, যে দেশে চাষ করা হয়নি সেখানে গিয়েছিলে।

  14. যিরমিয়াহ ২:৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, ফসলের প্রথম অংশ! যারা সেই প্রথম অংশকে গ্রাস করেছে তারা পাপ করেছে! তাদের উপর অমঙ্গল ঘটবে, এটি সদাপ্রভুর ঘোষণা’।”

  15. যিরমিয়াহ ২:৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোন:

  16. যিরমিয়াহ ২:৫আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছে যে, তারা আমাকে অনুসরণ করা থেকে দূরে সরে গেছে? তারা অপদার্থ প্রতিমার পিছনে গেছে এবং নিজেদের অপদার্থ করেছে?

  17. যিরমিয়াহ ২:৬আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    তারা কি বলে নি যে, সদাপ্রভু কোথায়, যিনি মিশর থেকে আমাদের বের করে এনেছিলেন? সদাপ্রভু কোথায়, যিনি আমাদের মরুপ্রান্তে, আরব দেশের মধ্যে, শুকনো কুয়ো ও ঘন অন্ধকারময়, যে ভূমি দিয়ে কেউ যাতায়াত ও বাস করে না, সেখানে পরিচালনা করেছিলেন?

  18. যিরমিয়াহ ২:৭আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি তোমাদের এই ফলবান দেশে এনেছিলাম, যেন তোমরা এখানকার ফল ও ভাল ভাল জিনিস খেতে পার! অথচ তোমরা এসে আমার দেশকে অশুচি করেছ; তোমরা আমার অধিকারকে জঘন্য করে তুলেছ!

  19. যিরমিয়াহ ২:৮আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    যাজকেরা বলে নি, সদাপ্রভু কোথায়? এবং ব্যবস্থা বিশেষজ্ঞরা আমাকে জানে না! পালকেরা আমার বিরুদ্ধে অপরাধ করেছে; ভাববাদীরা বাল দেবতার নামে ভাববাণী বলেছে এবং অনর্থক জিনিসের পিছনে গিয়েছে।

  20. যিরমিয়াহ ২:৯আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    সেইজন্য আমি তোমাদের দোষী করব, এটি সদাপ্রভুর ঘোষণা এবং আমি তোমাদের ছেলের ছেলেদের দোষী করব।

  21. যিরমিয়াহ ২:১০আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    কারণ পার হয়ে কিত্তীয়দের উপকূলে গিয়ে দেখ, কেদরে দূত পাঠাও এবং খুব ভাল করে লক্ষ্য কর এবং দেখ যদি সেখানে এই রকম কোন কিছু কখনও হয়।

  22. যিরমিয়াহ ২:১১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    একটি জাতি কি দেবতাদের পরিবর্তন করেছে, যদিও তারা ঈশ্বর নয়? কিন্তু আমার প্রজারা যা তাদের কোন সাহায্য করতে পারে না তার সঙ্গে তাদের গৌরবের পরিবর্তন করেছে।

  23. যিরমিয়াহ ২:১২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    হে আকাশমণ্ডল, এর জন্য হতভম্ব হও এবং ভয়ে কাঁপ, এটি সদাপ্রভুর ঘোষণা।

  24. যিরমিয়াহ ২:১৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    কারণ আমার প্রজারা আমার বিরুদ্ধে দুটি পাপ করেছে: জীবন্ত জলের উনুই যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে, আর নিজেদের জন্য কুয়ো খুঁড়েছে, ভাঙ্গা কুয়ো, যা জল ধরে রাখতে পারে না।

  25. যিরমিয়াহ ২:১৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল কি ক্রীতদাস? সে কি বাড়িতে জন্মায় নি? তাহলে কেন সে লুটের বস্তু হয়েছে?