circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ৫০:৩৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
এই জন্য মরুপ্রান্তের প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। তা আর কখনও লোক থাকবে না, পুরুষানুক্রমে সে সেখানে থাকবে না।”
- যিরমিয়াহ ৫০:৪০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু এই কথা বলেন, ঈশ্বর যখন সদোম, ঘমোরার ও তার কাছাকাছির শহর সব নিপাতিত করেছিলেন। তখন যেমন হয়েছিল সেরকম হবে, কেউ সেখানে বাস করবে না, কোনো লোক তার মধ্যে থাকবে না।
- যিরমিয়াহ ৫০:৪১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
দেখ, একদল লোক উত্তর থেকে আসছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক রাজারা উত্তেজিত হয়ে আসছে।
- যিরমিয়াহ ৫০:৪২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তারা ধনুক ও বর্শাধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তাদের রব সমুদ্রের গর্জনের মতো এবং তারা ঘোড়ায় করে আসছে; ওহে বাবিলের মেয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা যোদ্ধার মতো সুসজ্জিত হয়েছে।
- যিরমিয়াহ ৫০:৪৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলের রাজা তাদের খবর শুনেছে আর তার হাত যন্ত্রণার মধ্যে অবশ হয়ে পড়েছে। প্রসবকারিণীর মতো বেদনা তাকে ধরল।
- যিরমিয়াহ ৫০:৪৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
দেখ, সিংহের মতো যর্দ্দনের মহিমার স্থান থেকে উঠে সেই চিরস্থায়ী চারণ ভূমির বিরুদ্ধে আসবে। কারণ আমি তাড়াতাড়ি তাকে সেখান থেকে তাড়িয়ে দেব এবং তার ওপরে মনোনীত লোককে নিযুক্ত করব। কারণ আমার মতো কে এবং কে আমাকে ডেকে পাঠাবে? আমার বিরুদ্ধে দাঁড়াবে এমন পালক কোথায়?
- যিরমিয়াহ ৫০:৪৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
অতএব সদাপ্রভুর পরামর্শ শোন, যা তিনি বাবিলের বিরুদ্ধে করেছেন; যা তিনি কলদীয়দের দেশের বিরুদ্ধে করেছেন। নিশ্চয় তাদেরকে টেনে নিয়ে যাবে, পালের শাবকদেরকেও নিয়ে যাবে; তাদের চারণ ভূমি তাদের সঙ্গে ধ্বংস
- যিরমিয়াহ ৫০:৪৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
“বাবিল বশীভূত হয়েছে,” এই শব্দে পৃথিবী কাঁপছে; জাতিদের মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে।
- যিরমিয়াহ ৫১:১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি বাবিল ও লেব্-কামাই বসবাসকারীদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে জাগিয়ে তুলব।
- যিরমিয়াহ ৫১:২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
আমি বাবিলের কাছে বিদেশীদের পাঠাব। তারা তাকে ছড়িয়ে দেবে এবং তার দেশকে ধ্বংস করবে। কারণ তারা তার বিপদের দিনের চারিদিক থেকে তার বিরুদ্ধে দাঁড়াবে।
- যিরমিয়াহ ৫১:৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
ধনুকধারী তার ধনুকে টান না দিক, সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
- যিরমিয়াহ ৫১:৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কলদীয়দের দেশে আহত লোকেরা পতিত হবে এবং তার রাস্তায় নিহত হয়ে পতিত হবে।”
- যিরমিয়াহ ৫১:৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু ত্যাগ করেন নি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের বিরুদ্ধে দোষে পূর্ণ হয়েছে।
- যিরমিয়াহ ৫১:৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমরা বাবিলের মধ্যে থেকে পালাও। প্রত্যেকে নিজেকে রক্ষা কর। তার পাপের জন্য ধ্বংস হয়ে যেয়ো না। কারণ এটা সদাপ্রভুর প্রতিশোধের দিন। তার সমস্ত পাওনা তাকে তিনি দেবেন।
- যিরমিয়াহ ৫১:৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিল সদাপ্রভুর হাতে একটা সোনার পেয়ালার মত ছিল, যেটা সমস্ত পৃথিবীকে মাতাল করেছিল। জাতিরা তার আঙ্গুর রস খেয়েছিল এবং উন্মত্ত হয়েছে।
- যিরমিয়াহ ৫১:৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিল হঠাৎ পতিত হবে ও ধ্বংস হয়ে যাবে। তার জন্য বিলাপ কর! তার ব্যথার জন্য ওষুধ দাও; হয়তো সে সুস্থ হবে।
- যিরমিয়াহ ৫১:৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
আমরা বাবিলকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয়নি। আমরা তাকে ছেড়ে আমাদের নিজেদের দেশে চলে যাই। কারণ তার শাস্তি আকাশ পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত জমেছে।
- যিরমিয়াহ ৫১:১০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু নির্দোষিতা ঘোষণা করেছেন। এস, আমাদের ঈশ্বর, সদাপ্রভু যা করেছেন, তা আমরা সিয়োনে বলি।
- যিরমিয়াহ ৫১:১১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমরা তীরগুলি ধারালো কর, ঢাল প্রস্তুত কর। সদাপ্রভু বাবিলকে ধ্বংস করার পরিকল্পনায় মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন। এটি সদাপ্রভুর প্রতিশোধ, তাঁর মন্দির ধ্বংস করার প্রতিশোধ।
- যিরমিয়াহ ৫১:১২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলের দেওয়ালের বিরুদ্ধে একটি পতাকা তোল। রক্ষীদেরকে আরও সাহস দাও, পাহারাদার নিযুক্ত কর, গোপন স্থানে সৈন্যদের প্রস্তুত রাখ। কারণ সদাপ্রভু বাবিলের লোকদের বিষয়ে পরিকল্পনা করেছেন। তিনি বাবিলের লোকেদের বিরুদ্ধে যা ঘোষণা করেছেন, তাই করবেন।
- যিরমিয়াহ ৫১:১৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমরা, যারা অনেক জলস্রোতের ধারে বাস কর, তোমরা যারা অনেক সম্পদের অধিকারী; তোমার নিঃশেষ হয়ে এসেছে। এখন তোমার জীবনের সুতো কেটে ফেলবার দিন।
- যিরমিয়াহ ৫১:১৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাহিনীগণের সদাপ্রভু তাঁর নিজের নামে শপথ করে বলেছেন, “আমি এক ঝাঁক পঙ্গপালের মত শত্রু দিয়ে তোমাকে পূর্ণ করব, তারা তোমার বিরুদ্ধে জয়ের হাঁক দেবে।”
- যিরমিয়াহ ৫১:১৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সৃষ্টিকর্ত্তা তাঁর নিজের শক্তিতে পৃথিবী তৈরী করেছেন, তাঁর জ্ঞান দিয়ে জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশমন্ডল ছড়িয়ে দিয়েছেন।
- যিরমিয়াহ ৫১:১৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তিনি রব ছাড়লে আকাশের জল গর্জন করে; তিনি পৃথিবীর শেষ সীমানা থেকে বাষ্প উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভান্ডার থেকে বাতাস বের করে আনেন।
- যিরমিয়াহ ৫১:১৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সব মানুষই জ্ঞানহীন পশুর মত হয়েছে; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তিগুলির জন্য লজ্জা পায়। কারণ তার ছাঁচে ঢালা মূর্তিগুলি মিথ্যা, সেগুলির মধ্যে নিঃশ্বাস নেই।