মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৫০:১৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তোমরা নিজেদেরকে বাবিলের বিরুদ্ধে তার চারিদিকে স্থাপন কর। প্রত্যেকে তার প্রতি তির ছোঁড়, তোমার কোনো তির রেখে দিয়ো না কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ

  2. যিরমিয়াহ ৫০:১৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তার বিরুদ্ধে চারদিক থেকে জয়ের চিত্কার কর। সে তার শক্তি সমর্পণ করেছে। তার দুর্গগুলি পড়ে গিয়েছে। তার প্রাচীরগুলি বিচ্ছিন্ন হয়েছে, কারণ এ সদাপ্রভুর প্রতিশোধ; তোমরা অর প্রতিশোধ নাও যেমন সে অন্য জাতিদের প্রতি করেছে তেমন কর!

  3. যিরমিয়াহ ৫০:১৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    বাবিল থেকে বীজবপনকারীকে ও ফসল কাটবার দিন যে কাস্তে ব্যবহার করে উভয়কেই ধ্বংস কর, উত্পীড়ক তলোয়ারের ভয়ে তারা প্রত্যেকে নিজেদের জাতিদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় পালিয়ে যাবে।

  4. যিরমিয়াহ ৫০:১৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল ছিন্নভিন্ন মেষের মতো এবং সিংহদের দ্বারা তাড়িত হওয়া। প্রথমত: অশূরের রাজা তাকে গ্রাস করল; এখন শেষে এই বাবিলের রাজা নবূখদনিৎসর তার হাড় সব ভেঙ্গেছে।”

  5. যিরমিয়াহ ৫০:১৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “দেখো, আমি অশূরের রাজাকে শাস্তি দিয়েছি, বাবিলের রাজা ও তার দেশকে তেমনি শাস্তি দেব।

  6. যিরমিয়াহ ৫০:১৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েলকে তার স্বদেশে ফিরিয়ে আনব, সে কর্মিলের ও বাশনের ওপরে চড়বে। তারপর ইফ্রয়িম ও গিলিয়দের পর্বতমালায় সে সন্তুষ্ট হবে।”

  7. যিরমিয়াহ ৫০:২০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলেন, “সেই দিনের ও সেই দিনের ইস্রায়েলের অন্যায়ের খোঁজ নেওয়া হবে কিন্তু পাওয়া যাবে না। যিহূদার পাপের খোঁজ করা হবে কিন্তু একটাও পাওয়া যাবে না, কারণ আমি যাদেরকে অবশিষ্ট রাখি, তাদেরকে ক্ষমা করব।”

  8. যিরমিয়াহ ৫০:২১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলেন, “তুমি মরাথয়িম দেশের বিরুদ্ধে ও পকোদ নিবাসীদের বিরুদ্ধে উঠে যাও। তাদের পিছনে পিছনে গিয়ে তাদেরকে মেরে ফেল ও তাদের বিনষ্ট কর;” এটা সদাপ্রভুর ঘোষণা। “আমি তোমাকে যা যা করতে আদেশ করেছি, সেই অনুসারে কর।

  9. যিরমিয়াহ ৫০:২২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    দেশে যুদ্ধের ও মহাধ্বংসের শব্দ।

  10. যিরমিয়াহ ৫০:২৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সমস্ত পৃথিবীর হাতুড়ী কেমন বিচ্ছিন্ন ও ভেঙে গেল। জাতিদের মধ্যে বাবিল কেমন ভয়

  11. যিরমিয়াহ ৫০:২৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    হে বাবিল, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি। আর তুমি ধরা পড়েছ এবং তুমি জানো না! তোমাকে পাওয়া গেছে এবং ধরাও পড়েছ। কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে।”

  12. যিরমিয়াহ ৫০:২৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু নিজের অস্ত্রাগার খুললেন এবং নিজের রাগের অস্ত্র সব বের করে আনলেন। কারণ কলদীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কাজ

  13. যিরমিয়াহ ৫০:২৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    দূর থেকে তাকে আঘাত কর। তার শস্যভান্ডার সব খুলে দাও এবং শস্যের স্তুপের মতো তাকে ঢিবি কর। সম্পূর্ণ ধ্বংস কর তার কিছু বাকি রেখো না।

  14. যিরমিয়াহ ৫০:২৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তার সব ষাঁড়গুলো মেরে ফেল; তাদেরকে বধের জায়গায় নামিয়ে দাও। ধিক তাদের, কারণ তাদের শাস্তির দিন এসে গেল।

  15. যিরমিয়াহ ৫০:২৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    ওই তাদের রব যারা পালিয়ে যাচ্ছে ও বাবিল দেশ থেকে রক্ষা পাচ্ছে। যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাদের মন্দিরের জন্য প্রতিশোধ জানায়।

  16. যিরমিয়াহ ৫০:২৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    “তোমরা বাবিলের বিরুদ্ধে তীরন্দাজদেরকে যারা ধনুক নত করছে তাদেরকে আহ্বান কর। তার বিরুদ্ধে শিবির স্থাপন কর এবং কেউ যেন রক্ষা না পায়। তার কাজ অনুযায়ী পরিশোধ তাকে দাও; সে যা যা করেছে তার প্রতি সেই অনুযায়ী কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে অহঙ্কার করেছে।

  17. যিরমিয়াহ ৫০:৩০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    এই জন্য সেই দিন তার যুবকরা তার শহরের চারকোণে পড়ে যাবে এবং তার সমস্ত যোদ্ধা বিনষ্ট হবে,” এটা সদাপ্রভু বলেন।

  18. যিরমিয়াহ ৫০:৩১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    প্রভু, বাহিনীগণের সদাপ্রভু বলেন, “হে গর্ব, দেখো, আমি তোমার বিরুদ্ধে,” “কারণ তোমার সেই দিন এসে গেছে, যে দিন আমি তোমাকে শাস্তি দেব।

  19. যিরমিয়াহ ৫০:৩২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সুতরাং ওই গর্ব হোঁচট খেয়ে পড়বে। কেউ তাকে উঠাবে না; আমি তার শহরগুলিতে আগুন লাগিয়ে দেব, তা তার চারিদিকের সব গ্রাস করবে।”

  20. যিরমিয়াহ ৫০:৩৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের লোকেরা ও যিহূদার লোকেরা অত্যাচারিত হচ্ছে। যারা তাদেরকে বন্দীদশায় রেখেছে, তারা তাদেরকে শক্তভাবে ধরে রেখেছে, তাদেরকে যেতে দিতে অসম্মত রয়েছে।

  21. যিরমিয়াহ ৫০:৩৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তাদের মুক্তিদাতা শক্তিশালী; বাহিনীগনের সদাপ্রভু তাঁর নাম; তিনি সম্পূর্ণভাবে তাদের বিবাদ নিস্পন্ন করবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন ও বাবিল নিবাসীদের মধ্যে শত্রুতা আনেন।”

  22. যিরমিয়াহ ৫০:৩৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলেন, “কলদীয়দের ওপরে, বাবিল নিবাসীদের ওপরে, তার নেতাদের ও জ্ঞানী লোকদের ওপরে তলোয়ার রয়েছে।

  23. যিরমিয়াহ ৫০:৩৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    বাচালদের ওপরে তলোয়ার রয়েছে তারা বোকা হবে; তার সৈন্যদের ওপরে তলোয়ার রয়েছে, তারা ভয় পাবে।

  24. যিরমিয়াহ ৫০:৩৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তার ঘোড়াদের ওপরে, তার রথগুলির ওপরে সব লোকদের ওপরে যারা বাবিলের মধ্যে আছে তারা স্ত্রীলোকদের মত হবে। তার সব ধনকোষের ওপরে তলোয়ার রয়েছে, সে সব লুট হবে।

  25. যিরমিয়াহ ৫০:৩৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব

    তার জলের ওপরে তলোয়ার আসবে, তাতে তারা শুকিয়ে যাবে। কারণ সে অযোগ্য মূর্তিদের দেশ এবং সেখানকার লোকেরা তাদের ভয়ঙ্কর মূর্তিদের বিষয়ে উন্মত্ত রয়েছে।