circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ৫১:১৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সেগুলি অপদার্থ, বিদ্রূপের জিনিস; বিচারের দিন সেগুলি ধ্বংস হয়ে যাবে।
- যিরমিয়াহ ৫১:১৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কিন্তু ঈশ্বর, যিনি যাকোবের অধিকার, তিনি এগুলির মত নন; কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা, ইস্রায়েল তাঁর উত্তরাধিকারের বংশ। তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
- যিরমিয়াহ ৫১:২০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
“তুমি আমার যুদ্ধের গদা, আমার যুদ্ধের অস্ত্র; তোমাকে দিয়ে আমি জাতিদের চুরমার করব এবং রাজ্যগুলিকে ধ্বংস করব।
- যিরমিয়াহ ৫১:২১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমাকে দিয়ে আমি ঘোড়া ও ঘোড়াচালককে চুরমার করব, তোমাকে দিয়ে রথ ও রথচালকদের চুরমার করব।
- যিরমিয়াহ ৫১:২২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমাকে দিয়ে আমি পুরুষ ও স্ত্রীলোককে চুরমার করব, তোমাকে দিয়ে বুড়ো ও শিশুকে চুরমার করব, তোমাকে দিয়ে যুবক ও কুমারীকে চুরমার করব।
- যিরমিয়াহ ৫১:২৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তোমাকে দিয়ে আমি মেষপালক ও তাদের পশুপালকে চুরমার করব, তোমাকে দিয়ে চাষী ও বলদদের চুরমার করব, তোমাকে দিয়ে শাসকদের ও রাজকর্মচারীদের চুরমার করব।
- যিরমিয়াহ ৫১:২৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ তোমাদের চোখের সামনে বাবিল ও বাবিলে বাসকারী কলদীয়দের, তাদের সিয়োন করা সমস্ত মন্দ কাজের জন্য আমি প্রতিফল দেব” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৫১:২৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
“দেখ, ধ্বংসকারী পাহাড়, যে অন্যদের ধ্বংস করে; আমি তোমার বিরুদ্ধে” এটা সদাপ্রভুর ঘোষণা। “সমস্ত পৃথিবীর ধ্বংসকারী, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব। তখন তোমাকে একটি জলন্ত পাহাড় করব।
- যিরমিয়াহ ৫১:২৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
লোকে কোণের জন্য তোমার মধ্যে থেকে কোন পাথর বা ভিতের জন্য নেবে না; তুমি চিরকাল জনশূন্য হয়ে থাকবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৫১:২৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
“তোমরা দেশের মধ্যে নিশান তোল। জাতিদের মধ্যে তূরী বাজাও। তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিদের প্রস্তুত কর; তার বিরুদ্ধে অরারট, মিন্নি ও অস্কিনস রাজ্যকে ডাকো। তার বিরুদ্ধে একজন সেনাপতিকে নিযুক্ত কর; পঙ্গপালের মত ঘোড়াদের পাঠাও।
- যিরমিয়াহ ৫১:২৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাতিদের, মাদীয় রাজাদের, তাদের শাসনকর্ত্তাদের, তার সব রাজকর্মচারীদের এবং তার শাসনের অধীন সমস্ত দেশকে প্রস্তুত কর।
- যিরমিয়াহ ৫১:২৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
দেশ কাঁপছে ও যন্ত্রণা পাচ্ছে, কারণ বাবিল দেশকে ধ্বংস ও জনশূন্য করার জন্য বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর পরিকল্পনা সফল হয়েছে।
- যিরমিয়াহ ৫১:৩০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা তাদের দুর্গের মধ্যে রয়েছে। তাদের শক্তি ব্যর্থ হয়েছে; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে গেছে তাদের বাসস্থানগুলিতে আগুন লেগেছে; তার ফটকের খিলগুলি ভেঙে গেছে।
- যিরমিয়াহ ৫১:৩১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সংবাদদাতার প্রচার করার জন্য অন্য সংবাদদাতার কাছে এবং দূতের অন্য দূত কাছে চলেছে, যেন বাবিলের রাজার কাছে খবর দেওয়া যায় যে, তার শহরটাই অধিকার করা হয়েছে।
- যিরমিয়াহ ৫১:৩২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তার নদীর পারগুলি দখল করা হয়েছে, কেল্লাগুলিতে আগুন লাগানো হয়েছে ও বাবিলের সৈন্যেরা বিস্মিত হয়েছে।”
- যিরমিয়াহ ৫১:৩৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “বাবিলের মেয়ে শস্য মাড়াই করা খামারের মত; কিছুদিনের র মধ্যেই তার ফসল কাটার দিন চলে আসবে।
- যিরমিয়াহ ৫১:৩৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
যিরূশালেম বলে, ‘বাবিলের রাজা নবূখদনিৎসর আমাকে গ্রাস করেছেন, আমাকে চুরমার করেছেন, আমাকে খালি পাত্রের মত করেছেন। দানবের মত তিনি আমাকে গিলে ফেলেছেন। আমার ভাল খাবার দিয়ে তাঁর পেট ভর্তি করেছেন, তারপর আমাকে দূর করে দিয়েছেন’।
- যিরমিয়াহ ৫১:৩৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সিয়োনের বাসিন্দারা বলবে, ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তা বাবিলের উপর করা হোক’। যিরূশালেম বলবে, ‘আমাদের রক্তের অপরাধ কলদীয় বাসিন্দাদের বিরুদ্ধে থাকুক’।”
- যিরমিয়াহ ৫১:৩৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি তোমার পক্ষ সমর্থন করব এবং তোমার জন্য প্রতিশোধ নেব। কারণ আমি বাবিলের জল শুকিয়ে ফেলব এবং সব উনুইকে শুকনো করব।
- যিরমিয়াহ ৫১:৩৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিল হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান, একটি আতঙ্ক শিশ দেওয়ার একটি পাত্র; যেখানে কেউ বাস করে না।
- যিরমিয়াহ ৫১:৩৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলের লোকেরা একসাথে সিংহের মত গর্জন করবে, সিংহের বাচ্চাদের মত গোঁ গোঁ করবে।
- যিরমিয়াহ ৫১:৩৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
যখন তারা লোভে উত্তপ্ত হয়, আমি তাদের জন্য একটা ভোজ প্রস্তুত করব। আমি তাদের মাতাল করব যেন তারা সুখী হয় এবং তারপর চিরকালের জন্য ঘুমিয়ে পরে আর কখনও না জেগে ওঠে।
- যিরমিয়াহ ৫১:৪০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
আমি তাদের বাচ্চা ভেড়াদের মত করে, ভেড়া ও ছাগলের মত করে হত্যার স্থানে নিয়ে যাব।
- যিরমিয়াহ ৫১:৪১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলকে কেমন দখল করা হয়েছে! তাই সমস্ত পৃথিবীর প্রশংসার পাত্রকে অধিকার করা হয়েছে। বাবিল সমস্ত জাতির মধ্যে কেমন ধ্বংসস্থানে পরিণত হয়েছে।
- যিরমিয়াহ ৫১:৪২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
বাবিলের উপরে সমুদ্র উঠে পড়েছে, সে তার গর্জন করা ঢেউ ঢেকে গেছে।