মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ১০:১৫আনু. ৪১ খ্রিস্টাব্দ

    ¶ তখন দ্বিতীয়বার আবার এই বাণী হল, ঈশ্বর যা শুচি করেছেন, তুমি তা অপবিত্র বলও না,

  2. প্রেরিত ১০:১৬আনু. ৪১ খ্রিস্টাব্দ

    এই ভাবে তিনবার হলো, পরে আবার ঐ চাদরটি আকাশে উঠে গেল।

  3. প্রেরিত ১০:১৭আনু. ৪১ খ্রিস্টাব্দ

    পিতর যে দর্শন পেয়েছিলেন, তার অর্থ কি হতে পারে, এই বিষয়ে মনে মনে ভাবছিলেন ঠিক সেই দিনের দেখো, কর্নীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করে দরজার কাছে এসে দাঁড়ালো,

  4. প্রেরিত ১০:১৮আনু. ৪১ খ্রিস্টাব্দ

    আর ডেকে জিজ্ঞাসা করলো, শিমোন যাকে পিতর বলে, তিনি কি এখানে থাকেন?

  5. প্রেরিত ১০:১৯আনু. ৪১ খ্রিস্টাব্দ

    পিতর সেই দর্শনের বিষয়ে ভাবছিলেন, এমন দিনের আত্মা বলল, দেখো তিনজন লোক তোমার খোঁজ করছে।

  6. প্রেরিত ১০:২০আনু. ৪১ খ্রিস্টাব্দ

    কিন্তু তুমি উঠে নীচে যাও, তাদের সঙ্গে যাও, কোনও সন্দেহ করো না কারণ আমিই তাদের পাঠিয়েছি।

  7. প্রেরিত ১০:২১আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তখন পিতর সেই লোকেদের কাছে নেমে গিয়ে বললেন, দেখো তোমরা যার খোঁজ করছো, আমি সেই ব্যক্তি, তোমরা কি জন্য এসেছ?

  8. প্রেরিত ১০:২২আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তারা বলল, একজন শতপতি কর্নীলিয় নামে পরিচিত, একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন এবং সমস্ত যিহূদী জাতির মধ্যে বিখ্যাত, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পেয়েছেন, যেন আপনাকে ডেকে নিজ বাড়িতে এনে আপনার মুখের কথা শোনেন।

  9. প্রেরিত ১০:২৩আনু. ৪১ খ্রিস্টাব্দ

    ¶ তখন পিতর তাদের ভিতরে ডেকে এনে তাদের সেবা করলেন। পরদিন উঠে তিনি তাদের সঙ্গে গেলেন, আর যাফোত নিবাসী ভাইদের মধ্যে কিছু জন তাদের সঙ্গে গেল।

  10. প্রেরিত ১০:২৪আনু. ৪১ খ্রিস্টাব্দ

    পরের দিন তারা কৈসরিয়াতে প্রবেশ করলেন; তখন কর্নীলিয় নিজের লোকদের ও বন্ধুদের এক জায়গায় ডেকে তাদের অপেক্ষা করছিলেন।

  11. প্রেরিত ১০:২৫আনু. ৪১ খ্রিস্টাব্দ

    পরে পিতর যখন প্রবেশ করলেন, সেই দিন কর্নীলিয় তার সঙ্গে দেখা করে তাঁর পায়ে পড়ে প্রণাম করলেন।

  12. প্রেরিত ১০:২৬আনু. ৪১ খ্রিস্টাব্দ

    কিন্তু পিতর তাঁকে তুললেন, বললেন উঠুন; আমি নিজেও একজন মানুষ।

  13. প্রেরিত ১০:২৭আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তারপর পিতর কর্নীলিয়ের সঙ্গে আলাপ করতে করতে প্রবেশ করে দেখলেন, অনেক লোক জমা হয়েছে।

  14. প্রেরিত ১০:২৮আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের বললেন, আপনারা জানেন, অন্য জাতির সঙ্গে যোগ দেওয়া অথবা তার কাছে আসা যিহূদী লোকের পক্ষে নিয়মের বাইরে; কিন্তু আমাকে ঈশ্বর দেখিয়েছেন যে, কোনোও মানুষকে অধার্ম্মিক অথবা অশুচি বলা উচিত নয়।

  15. প্রেরিত ১০:২৯আনু. ৪১ খ্রিস্টাব্দ

    এই জন্য আমাকে ডেকে পাঠানো হলে আমি কোনোও আপত্তি না করেই এসেছি; এখন জিজ্ঞাসা করি, আপনারা কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন?

  16. প্রেরিত ১০:৩০আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তখন কর্নীলিয় বললেন, আজ চার দিন হলো, আমি এই দিন পর্যন্ত নিজের ঘরের মধ্যে বেলা অনুমান তিনটের দিন প্রার্থনা করছিলাম, সেই দিন একজন পুরুষ তেজোময় পোশাক পরে আমার সামনে দাঁড়ালেন;

  17. প্রেরিত ১০:৩১আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, কর্নীলিয়, তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে এবং তোমার দান সকল ঈশ্বরের সামনে স্মরণ করা হয়েছে।

  18. প্রেরিত ১০:৩২আনু. ৪১ খ্রিস্টাব্দ

    অতএব যাফোতে লোক পাঠিয়ে শিমোন যাকে পিতর বলে, তাঁকে ডেকে আনো; সে সমুদ্রের ধারে শিমোন মুচির বাড়িতে আছেন।

  19. প্রেরিত ১০:৩৩আনু. ৪১ খ্রিস্টাব্দ

    এই জন্যে আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠিয়ে দিলাম; আপনি এসেছেন ভালোই করেছেন, অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাৎে উপস্থিত আছি; প্রভু আপনাকে যেসকল আদেশ করেছেন, তা শুনবো।

  20. প্রেরিত ১০:৩৪আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তাঁর পর পিতর তার মুখ খুলে তাদের বলতে লাগলেন সত্যি আমি বুঝতে পারলাম যে ঈশ্বর কারোও মুখচেয়ে বিচার করেন না।

  21. প্রেরিত ১০:৩৫আনু. ৪১ খ্রিস্টাব্দ

    কিন্তু সব জাতির মধ্যে যে কেউ তাঁকে ভয় করে ও ধর্মাচরণ করে, ঈশ্বর তাকে গ্রহণ করেন।

  22. প্রেরিত ১০:৩৬আনু. ৪১ খ্রিস্টাব্দ

    তোমরা জন যে তিনি ইস্রায়েলের লোকেদের কাছে একটি বাক্য ঘোষণা করেছেন; যখন তিনি যীশু খ্রীষ্টের মাধ্যমে শান্তির সুসমাচার প্রচার করেছেন; যিনি সকলের প্রভু।

  23. প্রেরিত ১০:৩৭আনু. ৪১ খ্রিস্টাব্দ

    আপনারা সকলে এই ঘটনা জানেন, যা যোহনের দ্বারা প্রচারিত বাপ্তিষ্মের পর গালীল থেকে শুরু হয়ে সমগ্র যিহূদীয়া প্রদেশে ছড়িয়ে পড়ল;

  24. প্রেরিত ১০:৩৮আনু. ৪১ খ্রিস্টাব্দ

    ফলতঃ নাসরতীয় যীশুর কথা, কীভাবে ঈশ্বর তাঁকে পবিত্র আত্মাতে ও শক্তিতে অভিষিক্ত করেছিলেন; ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তান দ্বারা পীড়িত সমস্ত লোককে সুস্থ করতেন; কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।

  25. প্রেরিত ১০:৩৯আনু. ৪১ খ্রিস্টাব্দ

    আর তিনি ইহুদীদের জনপদে ও যিরুশালেমে যা যা করেছেন, সেই সকলের সাক্ষী; আবার লোকে তাঁকে ক্রুশে টাঙিয়ে হত্যা করল।