মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১৭:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েল সন্তানদের মধ্যে কোনো ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশী লোক যদি শিকারে কোনো খাদ্য পশু কিংবা পাখি হত্যা করে, তবে সে তার রক্ত ঢেলে দিয়ে ধূলাতে আচ্ছাদন করবে।”

  2. লেভীতিক ১৭:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কারণ প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাই তার প্রাণ স্বরূপ; এই জন্য আমি ইস্রায়েল সন্তানদের বললাম, “তোমরা কোনো প্রাণীর রক্ত খাবে না, কারণ প্রত্যেক প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা খাবে, সে উচ্ছেদ হবে।

  3. লেভীতিক ১৭:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর স্বদেশী কি বিদেশির মধ্যে যে কেউ নিজে থেকে মারা যাওয়া কিংবা ছিন্ন ভিন্ন পশু খায়, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচি হবে।

  4. লেভীতিক ১৭:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি পোশাক না ধোয় ও স্নান না করে, তবে সে নিজের অপরাধ বহন করবে।”

  5. লেভীতিক ১৮:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন,

  6. লেভীতিক ১৮:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে এই কথা বল, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  7. লেভীতিক ১৮:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা যেখানে বাস করেছ, সেই মিশর দেশের ব্যবহার অনুযায়ী আচরণ করো না এবং যে কনান দেশে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানকারও ব্যবহার অনুযায়ী আচরণ করো না ও তাদের নিয়ম অনুসারে চল না।

  8. লেভীতিক ১৮:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা আমারই শাসন সকল পালন কর এবং সেই পথে চল; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  9. লেভীতিক ১৮:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরা আমার নিয়ম সব ও আমার শাসন সব পালন করবে; যে কেউ এই সব পালন না করে, সে এই সবের দ্বারা বাঁচবে; আমি সদাপ্রভু।

  10. লেভীতিক ১৮:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা কেউ আত্মীয় কোনো ব্যক্তির আবরণীয় অনাবৃত করার জন্য তার কাছে যেও না; আমি সদাপ্রভু।

  11. লেভীতিক ১৮:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের বাবার আবরণীয় অর্থাৎ নিজের মায়ের আবরণীয় অনাবৃত কর না; সে তোমার মা; তার আবরণীয় অনাবৃত কর না।

  12. লেভীতিক ১৮:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার বাবার স্ত্রীর আবরণীয় অনাবৃত কর না, তা তোমার বাবার আবরণীয়।

  13. লেভীতিক ১৮:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার বোন, তোমার বাবার মেয়ে কিংবা তোমার মায়ের মেয়ে, বাড়িতে জন্মানো হোক কিংবা অন্য জায়গায় জন্মানো হোক, তাদের আবরণীয় অনাবৃত কর না।

  14. লেভীতিক ১৮:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমাদের ছেলের মেয়ের কিংবা মেয়ের আবরণীয় অনাবৃত কর না; কারণ তা তোমারই আবরণীয়।

  15. লেভীতিক ১৮:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার বাবার স্ত্রীর মেয়ের আবরণীয়, যে তোমার বাবা থেকে জন্মেছে, যে তোমার বোন, তার আবরণীয় অনাবৃত কর না।

  16. লেভীতিক ১৮:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার বাবার বোনের আবরণীয় অনাবৃত কর না, সে তোমরা বাবার আত্মীয়া।

  17. লেভীতিক ১৮:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার মায়ের বোনের আবরণীয় অনাবৃত কর না, সে তোমার মায়ের আত্মীয়া।

  18. লেভীতিক ১৮:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার বাবার ভাইয়ের আবরণীয় অনাবৃত কর না, তার স্ত্রীর কাছে যেও না, সে তোমার কাকিমা।

  19. লেভীতিক ১৮:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত কর না, সে তোমার ছেলের স্ত্রী, তার আবরণীয় অনাবৃত কর না।

  20. লেভীতিক ১৮:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা ভাইয়ের স্ত্রীর আবরণীয় অনাবৃত কর না; তা তোমার ভাইয়ের আবরণীয়।

  21. লেভীতিক ১৮:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কোনো স্ত্রীর ও মেয়ের আবরণীয় অনাবৃত কর না এবং আবরণীয় অনাবৃত করার জন্য তার ছেলের মেয়েকে বা মেয়ের মেয়েকে নিও না; তারা একে অপরের আত্মীয়া; এ খারাপ কাজ।

  22. লেভীতিক ১৮:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর স্ত্রীর সপত্নী হবার জন্য তার বেঁচে থাকার দিনের আবরণীয় অনাবৃত করার জন্যে তার বোনকে বিয়ে কর না

  23. লেভীতিক ১৮:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং কোনো স্ত্রীর অশুচির দিনের তার আবরণীয় অনাবৃত করতে তার কাছে যেও না।

  24. লেভীতিক ১৮:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তুমি নিজের প্রতিবেশীর স্ত্রীর কাছে গিয়ে নিজেকে অশুচি কর না।

  25. লেভীতিক ১৮:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তোমার বংশের কাউকেও মোলক দেবের উদ্দেশ্যে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যেও না এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র কর না; আমি সদাপ্রভু।