মূল বিষয়বস্তুতে যান

Jerusalem

753 verses · 2 known names

আরও পরিচিত: Jerusalem's

31.7700, 35.2300 গুগল মানচিত্রে দেখুন

Jerusalem-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. সদাপ্রভুু সিয়োন থেকে আমাকে আশীর্বাদ করুন, যেন তুমি সারাজীবন ধরে যিরুশালেমের উন্নতি দেখতে পাও।

  2. সিয়োনকে আশীর্বাদযুক্ত কর সদাপ্রভুু, যারা যিরুশালেমে বাস করে তাদেরকে আশীর্বাদ কর। সদাপ্রভুুর প্রশংসা কর।

  3. যিরুশালেম, যদি আমি তোমাকে মনে করতে অস্বীকার করি, আমার ডান হাত কৌশল ভুলে যাক।

  4. আমার জিভ তালুতে আটকে থাক, যদি আমি তোমার সম্বন্ধে চিন্তা না করি, যদি আমি পরম আনন্দ থেকে যিরুশালেমকে বেশী ভাল না বাসি।

  5. মনে কর, সদাপ্রভুু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরুশালেমের দিন; তারা বলেছিল, “এটা বিচ্ছিন্ন কর, আমি পুনরায় যেন গীত না গাইতে পারি।”

  6. সদাপ্রভুু যিরুশালেম পুননির্মাণ করেন, তিনি ইস্রায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের একত্র করেন।

  7. সদাপ্রভুুর প্রশংসা কর, যিরুশালেম; প্রশংসা কর তোমার ঈশ্বরের, সিয়োন।

  8. ¶ এই হল উপদেশকের কথা, দায়ূদের বংশধর এবং যিনি যিরুশালেমে রাজত্ব করেছিলেন।

  9. ¶ আমি উপদেশক এবং আমি ইস্রায়েলের যিরুশালেমের ওপর রাজা ছিলাম।

  10. আমি আমার হৃদয়ের সাথে কথা বলেছি, “দেখ, আমার আগে যারা সকলে যিরুশালেমে ছিল তাদের থেকে আমি বেশি জ্ঞান অর্জন করেছি। আমার মন মহান প্রজ্ঞা এবং জ্ঞান দেখেছে।”

  11. আমি দাস ও দাসী কিনলাম; আমার দাস আছে যারা আমার ঘরে জন্মেছে। আমার অনেক বড় পশুপাল আছে এবং অনেক গৃহপালিত পশু আছে, যে কোন রাজা যারা আমার আগে যিরুশালেমে রাজত্ব করেছে তাদের থেকে অনেক বেশি।

  12. তাই আমি সবার থেকে যারা আমার আগে যিরুশালেমে ছিলেন তাদের থেকে মহান ও ধনী হলাম এবং আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।

  13. ওহে যিরূশালেমের মেয়েরা, আমি কালো হলেও সুন্দরী, তাঁবুর মত, শলোমনের পর্দার মত।

  14. হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার হরিণ ও মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়।

  15. হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।

  16. সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা সোনার তৈরী ছিল এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের; যিরূশালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।

  17. যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের বলছি, যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও, তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে, আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি।

  18. তাঁর মুখ খুব মিষ্টি, তিনি সম্পূর্ণ সুন্দর। হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়, এই আমার বন্ধু।

  19. প্রিয় আমার, তুমি তির্সার মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ।

  20. হে যিরূশালেমের লোকের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।

  21. ¶ আমোসের ছেলে যিশাইয়ের দর্শন, যা তিনি যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের দিনের যিহূদা ও যিরূশালেমের বিষয়ে দেখেছিলেন৷

  22. ¶ আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও যিরূশালেমের বিষয়ে, এক দর্শন পান।

  23. অনেক লোক আসবে এবং বলবে, “চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে উঠে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নিয়ম এবং যিরূশালেম থেকে সদাপ্রভুর বাক্য বের হবে।

  24. ¶ দেখ, প্রভু, বাহিনীদের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা থেকে নির্ভরতা ও লাঠি, সম্পূর্ণ রুটি সরবরাহ এবং সম্পূর্ণ জল সরবরাহ দূর করবেন;

  25. কারণ যিরূশালেম বিনষ্ট এবং যিহূদা পড়ে গেল, কারণ তাদের জিভ ও কাজ সদাপ্রভুর বিরুদ্ধে; যা তাঁর রাজকীয় অধিকার তুচ্ছ করে।