মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. “কারণ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, ‘যেমনভাবে আমি তোমাদের অমঙ্গল করার পরিকল্পনা করেছিলাম যখন তোমাদের পূর্বপুরুষেরা আমার ক্রোধকে বাড়িয়ে দিয়েছিল, মোন ফেরায় নি, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন।

  2. তাই আমিও এখন ফিরে যাব এবং আবার যিরূশালেম ও যিহূদার কুলের প্রতি মংগল করার পরিকল্পনা করব! ভয় পেয়ো না!

  3. এবং কেউ যেন তার হৃদয়ে প্রতিবেশীর বিরুদ্ধে মন্দ চিন্তা না করে, এমনকি মিথ্যা শপথ যেন না ভালবাসে; কারণ আমি এই সমস্ত বিষয় ঘৃণা করি’।” এটি সদাপ্রভুর ঘোষণা।

  4. তখন বাহিনীদের সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,

  5. “বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, চতুর্থ মাসের উপবাস, পঞ্চম মাসের উপবাস, সপ্তম মাসের উপবাস ও দশম মাসের উপবাস যিহূদা কুলের জন্য আনন্দ ও খুশীর এবং মঙ্গলের হবে। তাই সত্য ও শান্তিকে ভালবাসো।”

  6. বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, লোকেরা আবার ফিরে আসবে, এমনকি যারা অন্যান্য শহরে বাস করে তারাও আসবে।

  7. এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে এবং বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে চল আমরা তাড়াতাড়ি যাই! আমি নিজেও যাব!

  8. অনেক লোকেরা ও বিভিন্ন শক্তিশালী জাতি যিরূশালেমে আসবে বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে এবং সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে আসবে।

  9. ¶ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিনের সমস্ত জাতি থেকে নানা ভাষার মধ্য থেকে দশ জন লোক তোমাদের পোশাকের অংশ ধরে বলবে, “চল, আমরা তোমাদের সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।”

  10. ¶ হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য ও দম্মেশক তার বিশ্রাম স্থান ইস্রায়েলের গোষ্ঠীগুলির মতো সমস্ত মানুষের উপরে সদাপ্রভুর চোখ রয়েছে।

  11. দেখ! প্রভু তাকে অধিকারচ্যুত করবেন এবং সমুদ্রের উপরে তার শক্তিকে ধ্বংস করবেন তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন তাকে পুড়িয়ে ফেলবে।

  12. বিদেশীরা অসদোদে তাদের ঘর বানাবে এবং আমি পলেষ্টীয়দের অহঙ্কার ধ্বংস করব।

  13. কারণ আমি তার মুখ থেকে রক্ত এবং দাঁতের মধ্য দিয়ে তার পাপ বের করব। অবশিষ্ট লোকেরা যিহূদার একটি বংশের মত আমাদের ঈশ্বরের জন্য তাঁর লোক হবে এবং ইক্রোণ যিবূষীয়দের মত হবে।

  14. সৈন্যদলের বিরুদ্ধে আমি আমার দেশের চারপাশে শিবির স্থাপন করব যেন কেউ তার মধ্য দিয়ে না যাওয়া আসা করতে না পারে, কারণ আর কখনই কোনো আক্রমণকারী তাদের মধ্য দিয়ে যাবে না। কারণ এখন আমি আমার নিজের চোখ দিয়ে তাদের পাহারা দিচ্ছি।

  15. তখন আমি ইফ্রয়িমের রথ ও যিরূশালেমের সমস্ত ঘোড়া ধ্বংস করব এবং যুদ্ধ থেকে ধনুক ধ্বংস করা হবে; কারণ তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন এবং তাঁর রাজত্ব সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত হবে, নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে।

  16. আর তোমরা, তোমাদের সঙ্গে আমার রক্তের নিয়মের জন্য, আমি তোমার বন্দীদের সেই গর্ত থেকে মুক্ত করেছি যেখানে কোনো জল নেই।

  17. হে আশার বন্দীরা, দুর্গে ফিরে যাও! আর আজ আমি ঘোষণা করছি যে আমি তোমাদের দুই গুণ ফিরিয়ে দেব,

  18. আমি যিহূদাকে আমার ধনুকের মত বাঁকিয়েছি। আর তীর রাখার জায়গাকে ইফ্রয়িমকে দিয়ে পূর্ণ করেছি। সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত বানিয়েছি!

  19. ¶ সদাপ্রভু তাঁদের কাছে প্রকাশিত হবেন এবং তাঁর তীর বিদ্যুতের মত বার হবে! আমার প্রভু সদাপ্রভু শিঙ্গা বাজাবেন আর দক্ষিণের ঘুর্নিঝড়ের সঙ্গে এগিয়ে যাবেন!

  20. বাহিনীদের সদাপ্রভু তাদের রক্ষা করবেন এবং তারা শত্রুদের ধ্বংস করবে ও ফিংগার পাথরকে পরাজিত করবে। তখন তারা পান করবে এবং আঙ্গুর রস পান করার দিনের চিৎকার করবে এবং তারা বড় পান পাত্রের মত ও বেদির কোণগুলির মত পূর্ণ হবে।

  21. সেই দিন সদাপ্রভু তাদের ঈশ্বর ভেড়ার পালের মত তাঁর লোকদের রক্ষা করবেন। কারণ তারা মুকুটের রত্ন হবে, যা তাঁর দেশে ঝলমল করছে।

  22. এটা কত ভাল ও কত সুন্দর হবে! বলবান পুরুষেরা এবং যুবতীরা মিষ্টি আঙ্গুর রসে সতেজ হবে।

  23. ¶ বসন্ত কালের বৃষ্টির জন্য সদাপ্রভুর কাছে আবেদন করো, সদাপ্রভু যিনি বিদ্যুৎ ও ঝড় সৃষ্টি করেন! এবং তিনি তাদের বৃষ্টি দান করবেন, মানুষ ও ক্ষেতের গাছপালার জন্যও দেবেন।

  24. সদাপ্রভু বলছেন, পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠেছে, এটা পুরুষ নেতা এবং যাকে আমি শাস্তি দেব; সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি বাহিনীদের সদাপ্রভুও নিজের পালের, যিহূদা কুলের দেখাশোনা করব এবং তাদেরকে তাঁর যুদ্ধের ঘোড়ার মত করে তুলবেন।

  25. তারা সেই সমস্ত যোদ্ধাদের মত হবে যারা যুদ্ধে কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়; তারা যুদ্ধ করবে, কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন এবং তারা তাদের লজ্জায় ফেলবে যারা যুদ্ধের ঘোড়া চরে।