Skip to content

Wicked সম্পর্কে বাইবেলের পদ

724 টি পদ · 18 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তার শিকাররা চূর্ণবিচূর্ণ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে; তারা তার শক্তিশালী জালের মধ্যে পড়ে।

  2. সে তার হৃদয়ে বলে, “ঈশ্বর ভুলে গেছেন; তিনি তাঁর মুখ আড়াল করছেন, তিনি কখনও দেখবেন না।”

  3. সদাপ্রভুু ধার্মিক এবং দুষ্ট উভয়কেই পরীক্ষা করেন, কিন্তু যারা হিংস্রতা ভালবাসে তিনি তাদের ঘৃণা করেন।

  4. সদাপ্রভুু, তোমার হাত দিয়ে আমাকে মানুষের থেকে উদ্ধার কর, এই জগতের লোকদের থেকে যাদের সমৃদ্ধি একমাত্র এই জীবনেই! তুমি ধন সম্পদ দিয়ে তাদের পেট পূর্ণ করবে; তাদের অনেক সন্তান হবে এবং তাদের সম্পদ তাদের সন্তানদের কাছে ছেড়ে যাবে।

  5. আমি ধার্ম্মিকতায় মধ্যে তোমার মুখ দেখব; আমি জেগে উঠে তোমার দর্শনে সন্তুষ্ট হব।

  6. তারা সাহায্যের জন্য চিত্কার করল, কিন্তু কেউ তাদের রক্ষা করে নি; তারা সদাপ্রভুুর কাছে চিত্কার করে বলল, কিন্তু তিনি তাদের উত্তর দেননি।

  7. দুষ্ট লোকের অনেক দুঃখ আছে; কিন্তু যারা সদাপ্রভুুর ওপর বিশ্বাস রাখে তাদের চারিদিকে তাঁর বিশ্বস্ততা ঘিরে থাকে।

  8. পাপ দুষ্ট লোকের মধ্যে ভাববাণী হিসাবে কথা বলে; তার চোখে ঈশ্বরের কোন ভয় নেই।

  9. কারণ সে প্রতারণায় জীবনযাপন করেন, তার পাপ আবিষ্কৃত ও ঘৃণিত হবে না।

  10. তার কথা পাপপূর্ণ এবং প্রতারণাপূর্ণ; সে জ্ঞানবান হতে এবং ভাল করতে চায় না।

  11. যখন সে বিছানায় মিথ্যা কল্পনা করে; তিনি একটি মন্দ পথে দাঁড়িয়ে থাকে; তিনি মন্দকে প্রত্যাখ্যান করে না।

  12. অন্যায়কারীদের জন্য বিরক্ত হয়ো না; যারা অন্যায় করে তাদের প্রতি হিংসা করো না।

  13. দুষ্টলোক ধার্ম্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে এবং তার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করে।

  14. কারণ দুষ্ট লোকেদের অস্ত্র ভাঙ্গা হবে, কিন্তু সদাপ্রভুু ধার্মিক লোকেদের সমর্থন করেন।

  15. সদাপ্রভুু ধার্ম্মিকদের দিন গুলো জানেন এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে।

  16. তারা খারাপ দিন ও লজ্জিত হবে না। যখন দূর্ভিক্ষ আসে, তখনও তাদের খাবার যথেষ্ট থাকবে।

  17. কিন্তু মন্দ লোকেরা বিনষ্ট হবে। সদাপ্রভুুর শত্রুরা চারণভূমির গৌরবের মত হবে; তারা ধোঁয়ার মত উপরে অদৃশ্য হয়ে যাবে।

  18. দুষ্টলোকেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিক লোক উদার ও দানশীল।

  19. যারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয় তারা দেশের উত্তরাধিকারী হবে, কিন্তু যারা তাকে অভিশাপ দেয় তাদের কেটে ফেলা হবে।

  20. আমি মহান ক্ষমতার সাথে দুষ্টকে দেখেছি, উত্পত্তি স্থানের মাটিতে একটি সবুজ গাছের মত ছড়িয়ে পড়ে।

  21. কিন্তু আমি সেই পথে আবার যখন গেলাম, সে সেখানে ছিল না, আমি পাশ দিয়ে গেলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।

  22. ন্যায়নিষ্ঠ মানুষকে মান্য কর এবং ন্যায়পরায়ণতা চিহ্নিত কর; শান্তি প্রিয় ব্যক্তির শেষ ফল আছে।

  23. পাপীরা সংপূর্ণ ধ্বংস হয়ে যাবে; দুষ্ট লোককে ভবিষ্যতে কেটে ফেলা হবে।

  24. কারণ সে দেখে যে, জ্ঞানী মানুষ মারা যায়; বোকা এবং বর্বরেরা একইরকম বিনষ্ট হয় এবং তারা অন্যদের জন্য তাদের সম্পদ ছেড়ে দেন।

  25. তাদের চিন্তা হল তাদের পরিবার চিরদিনের র জন্য চলবে এবং তাদের সব প্রজন্ম সেখানে বাস করবে; তারা তাদের নিজেদের নামে তাদের জমির নাম রাখে।