Skip to content

Silver সম্পর্কে বাইবেলের পদ

103 টি পদ · 57 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. অব্রাম পশুধনে ও সোনা রূপাতে খুব ধনবান ছিলেন।

  2. “হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য মাত্র চারশো শেকল রূপা; এতে আপনার ও আমার কি এসে যায়? আপনি নিজ মৃত স্ত্রীকে কবর দিন।”

  3. তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।

  4. সদাপ্রভু আমার কর্তাকে প্রচুর আশীর্বাদ করেছেন, আর তিনি বড় মানুষ হয়েছেন এবং [সদাপ্রভু] তাঁকে ভেড়া ও পশুপাল এবং রূপা ও সোনা এবং দাস ও দাসী এবং উট ও গাধা দিয়েছেন।

  5. পরে মিদিয়নীয় বনিকেরা কাছে আসলে ওরা যোষেফকে গর্ত থেকে টেনে তুলল এবং কুড়িটি রূপার মুদ্রায় সেই ইশ্মায়েলীয়দের কাছে যোষেফকে বিক্রি করল; আর তারা যোষেফকে মিশর দেশে নিয়ে গেল।

  6. আর কনিষ্ঠের থলের মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার বাটি অর্থাৎ রূপার বাটি রাখ। তখন সে যোষেফের বলা কথানুসারে কাজ করল।

  7. কিন্তু প্রত্যেক স্ত্রী নিজেদের প্রতিবেশীনী কিংবা প্রতিবেশীর বাড়িতে বসবাসকারী স্ত্রীর কাছে রূপা ও সোনার গয়না এবং পোশাক চাইবে। তোমরা তা তোমাদের ছেলে মেয়েদের গায়ে পরাবে; এই ভাবে তোমরা মিশরীয়দের জিনিসপত্র লুট করবে।

  8. তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।

  9. এই সব উপহার তাদের থেকে গ্রহণ করবে; সোনা, রূপা, ব্রোঞ্জ; নীল,

  10. আর সেই কুড়িতম তক্তার নীচে চল্লিশটি রূপার ভিত্তি তৈরী করে দেবে; এক তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি হবে।

  11. সেখানে অবশ্যই আটটি তক্তা থাকবে এবং সেগুলি রূপার ভিত্তি ষোলটী হবে; এক তক্তার নীচে দুটি ভিত্তি, ও অন্য তক্তার নীচে দুটি ভিত্তি থাকবে।

  12. তুমি তা সোনায় মুড়ান শিটীম কাঠের চার স্তম্ভের উপরে খাটাবে; সেগুলির আঁকড়া সোনা দিয়ে হবে এবং সেগুলি রূপার চারটি ভিত্তির উপরে বসবে।

  13. উঠানের চারিদিকের স্তম্ভ গুলি রূপার শলাকাতে বদ্ধ হবে ও সেগুলির আঁকড়া রূপার ও ব্রোঞ্জের ভিত্তি হবে।

  14. যে কেউ রূপা ও পিতলের উপহার উপস্থিত করল, সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উপহার আনল এবং যার কাছে কোন কাজে লাগানোর জন্য শিটীম কাঠ ছিল, সে তাই আনল।

  15. তিনি সেই কুড়িটি তক্তার নীচের জন্য রূপার চল্লিশটি ভিত্তি তৈরী করলেন, একটি তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি তৈরী করলেন।

  16. ও সেইগুলির জন্য চল্লিশটি রূপার ভিত্তি তৈরী করলেন; এক তক্তার নীচে দুটি করে ভিত্তি ও অন্য অন্য তক্তার নীচেও দুটি করে ভিত্তি হল।

  17. তাতে আটটি তক্তা এবং রূপার ভিত্তি ছিল। সেখানে মোট ষোলটি ভিত্তি ছিল, প্রথম তক্তার নিচে দুটি ভিত্তি, পরের তক্তার নিচে দুটি ভিত্তি, সবগুলি এইভাবেই ছিল।

  18. তিনি পর্দার জন্য শিটীম কাঠের চারটি স্তম্ভ তৈরী করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। তিনি স্তম্ভের জন্য সোনার হূক তৈরী করলেন এবং তার জন্য রূপার চারটি ভিত্তি ছাঁচে গড়লেন।

  19. তার চারটি ব্রোঞ্জের ভিত্তি ও রূপার হূক ছিল। তাদের ওপরের অংশ ও দন্ড রূপা দিয়ে মোড়ানো ছিল।

  20. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল।

  21. মোশি যেদিন বেদিটি অভিষেক করলেন সেদিন ইস্রায়েলের সমস্ত শাসনকর্তারা সমস্ত জিনিস উত্সর্গ করলেন। তাঁরা রূপার বারোটি থালা, রূপার বারোটি বাটি, সোনার বারোটি চামচ উত্সর্গ করলেন।

  22. তার প্রত্যেক থালা একশো ত্রিশ শেকল এবং প্রত্যেকটি বাটি সত্তর শেকল; মোট পাত্রের রূপার পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দুই হাজার চারশো শেকল।

  23. “তুমি দুইটি রূপার শিঙ্গা তৈরী কর; পেটান রূপা দিয়ে তা তৈরী কর; তুমি তা মণ্ডলীকে ডাকার জন্য ও শিবিরগুলির যাত্রার জন্য ব্যবহার করবে।

  24. শুধু সোনা, রূপা, পিতল, লোহা, টিন ও সীসা

  25. এবং যে সমস্ত দ্রব্য আগুনে নষ্ট হয় না, সেই সব আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, তাতে তা শুচি হবে। তারপর তা বিশুদ্ধ জলে পাপমুক্ত করতে হবে; কিন্তু যে যে জিনিস আগুনে নষ্ট হয়, তা তোমরা জলের মধ্যে দিয়ে নিয়ে যাবে।