Skip to content

Silver সম্পর্কে বাইবেলের পদ

103 টি পদ · 57 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সব কিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।”

  2. আমি সেই তৃতীয় ভাগকে আগুনের মধ্যে নিয়ে যাব; তাদেরকে পরিষ্কার করব যেমনভাবে রূপাকে পরিষ্কার করা হয় এবং আমি তাদেরকে পরীক্ষা করব ঠিক যেমনভাবে সোনাকে পরীক্ষা করা হয়। তারা আমার নাম ডাকবে আর আমি তাদের উত্তর দেব এবং বলব, ‘এরা আমার লোক!’ আর তারা বলবে, ‘সদাপ্রভু আমার ঈশ্বর’!”

  3. কারণ দিমীত্রিয় নামে একজন রৌপ্যশিল্পী দীয়ানার রূপার মন্দির নির্মাণ করত এবং শিল্পীদের যথেষ্ঠ কাজ জুগিয়ে দিত।