Skip to content

Oppression সম্পর্কে বাইবেলের পদ

86 টি পদ · 8 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার লোকেরা আগে মিশরে বাস করার জন্য সেখানে নেমে গিয়েছিল; আবার অশূরীয়া অকারণে তাদের উপর অত্যাচার করল।

  2. দুষ্টতার গাঁট সব খুলে দেওয়া, যোঁয়ালির দড়ি খুলে দাও, অত্যাচারিতদের মুক্তি দাও আর প্রত্যেকটি যোঁয়ালী ভেঙে ফেল,

  3. হে দায়ূদের বংশ, সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সকালবেলা ন্যায়বিচার আন। যাকে অপহরণ করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার করো; না হলে আমার ক্রোধ বের হয়ে আগুনের মত জ্বলবে। কারণ তোমাদের মন্দ কাজের জন্য এটা নেভানোর মত সেখানে কেউ থাকবে না।

  4. কিন্তু তোমার চোখে ও অন্তরে অন্য লোককে নির্যাতন ও চূর্ণবিচূর্ণ করার জন্য অন্যায় লাভ, নির্দোষের রক্তপাত ছাড়া আর কিছু নেই।

  5. তাদের মুক্তিদাতা শক্তিশালী; বাহিনীগনের সদাপ্রভু তাঁর নাম; তিনি সম্পূর্ণভাবে তাদের বিবাদ নিস্পন্ন করবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন ও বাবিল নিবাসীদের মধ্যে শত্রুতা আনেন।”

  6. তারা তোমাদের মধ্যে বাবা-মাকে তুচ্ছ করেছে, তোমার মধ্যে বিদেশীদের ওপর উপদ্রপ করা হয়েছে; তোমার মধ্যে অনাথদের ও বিধবার ওপর খারাপ ব্যবহার করা হয়েছে।

  7. দেশের প্রজারা অবৈধ জুলুম করেছে, পরের দ্রব্য জোর করে লুট করেছে এবং দুঃখী দরিদ্রের ওপর অত্যাচার করেছে এবং বিদেশীর ওপর অন্যায়ভাবে জুলুম করেছে।

  8. প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের নেতারা, এটাই তোমাদের যথেষ্ট হোক; তোমার অত্যাচার ও শত্রুতা দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতা কর, আমার লোকদেরকে উচ্ছেদ করা পরিত্যাগ কর! এটা প্রভু সদাপ্রভু বলেন।

  9. ¶ এই বাক্য শোন, বাসনের সমস্ত গাভীরা, তোমরা যারা শমরিয়ার পাহাড়ি অঞ্চলে থাক, তোমরা যারা দরিদ্রদের ওপর উপদ্রব করছো, তোমরা যারা দীনহীন লোকেদের চূর্ণ করছো, তোমরা যারা তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য পানীয় নিয়ে এসো।”

  10. কারণ তোমরা দরিদ্রকে পায়ের তলায় মাড়াচ্ছ এবং তার কাছ থেকে গমের ভাগ নাও, যদিও তোমরা পাথরের বাড়ি বানিয়েছো, তোমরা তাতে বাস করতে পারবে না। তোমাদের সুন্দর আঙ্গুর খেত আছে কিন্তু তোমরা তাদের রস খেতে পারবে না।

  11. আমি জানি তোমার কত অন্যায় আছে এবং তোমাদের পাপ কত ভীষণ, তোমরা যারা ধার্ম্মিকদের অত্যাচার কর ও ঘুষ নাও এবং গরিবদের শহরের দরজায় অবহেলা করেছো।

  12. এটি শুনো, তোমরা যারা দরিদ্রদের পায়ের তলায় মাড়াও এবং গরিবদের দেশ থেকে তাড়িয়ে দাও।

  13. তারা বলে, “কবে অমাবস্যা কাটবে, তাহলে আমরা আবার শস্য বিক্রি করতে পারব? এবং কবে বিশ্রামবার শেষ হবে, তাহলে আমরা গম বিক্রি করতে পারব? আমরা ওজনে কম দেব এবং দাম বাড়িয়ে দেব, যেভাবে আমরা নকল দাঁড়িপাল্লা দিয়ে ঠকাই।

  14. তাহলে আমরা খারাপ গম বিক্রি করতে পারব আর রূপা দিয়ে গরিবকে কিনবো, দরিদ্রকে একজোড়া চটি দিয়ে কিনবো।”

  15. ¶ ধিক তাদের যারা অপরাধের পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দ কাজ করার ষড়যন্ত্র করে। আর সকালের আলোয় তা সম্পন্ন করে কারণ তাদের কাছে শক্তি আছে।

  16. তারা ক্ষেতের বাসনা করে এবং তাদের অধিকার করে; তারা ঘরের বাসনা করে এবং তাদের নিয়ে নেয়। তারা লোকেদের ও তাদের বাড়ির ওপর জুলুম করে, লোকেদের ও তার পৈত্রিক সম্পত্তির ওপর দখল করে।

  17. এই জন্য সদাপ্রভু এই বললেন, “দেখ, আমি এই জাতির বিরুদ্ধে দুর্যোগ আনতে চলেছি, যার থেকে তুমি তোমার ঘাড় সরাতে পারবে না। তুমি অহঙ্কারের সাথে হাঁটতে পারবে না, কারণ সেই দিন মন্দ হবে।

  18. গর্বিত যুবক ধনের দ্বারা পাপ করে, তাই সে ঘরে থাকে না, কিন্তু তার ইচ্ছা কবরের মত এবং মৃত্যুর মত বৃদ্ধি পায়, কখনই সন্তুষ্ট হয় না। সে প্রত্যেক জাতিতে নিজের কাছে জড়ো করে এবং সে সমস্ত লোকেদের নিজের জন্য জড়ো করে।

  19. এই সব লোকেরা কি তার বিরুদ্ধে দৃষ্টান্ত ও তার বিষয়ে বিদ্রূপের প্রবাদ তুলবে না এবং বলবে, ‘ধিক তাকে যে অন্যের ধনে বৃদ্ধি পায়, কারণ তুমি কতকাল ধরে বন্ধকের ভার বৃদ্ধি করবে যা তুমি নিয়েছ?’

  20. যারা তোমাদের প্রতি দাঁতে দাঁত ঘষে তারা কি হঠাৎ জেগে উঠবে না এবং তোমাকে বেশি আতঙ্কিত করে জাগিয়ে তুলবে না? তখন তোমরা তাদের শিকার হয়ে উঠবে!

  21. কারণ তুমি অনেক জাতিকে লুট করেছ, অবশিষ্ট লোকেরা তোমাদের লুট করবে, কারণ তোমরা মানুষের রক্তপাত করেছ এবং প্রদেশ, নগর ও তার মধ্যেকার সমস্ত লোকেদের হত্যা করেছ।

  22. ধিক! যে অন্যায় লাভের জন্য তার বাসস্থান গড়ে তোলে, যেন সে মন্দতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচুতে বাসা তৈরী করতে পারে।

  23. অনেক লোককে হত্যা করে তুমি নিজের বাড়ি উপর লজ্জা নিয়ে এসেছ এবং তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছ।

  24. কারণ দেওয়ালের মধ্যে দিয়ে পাথরগুলো কাঁদবে ও কড়িকাঠের কাঠগুলো সেই কথায় উত্তর দেবে।

  25. এবং বিধবা, অনাথ, বিদেশী ও গরিবদের উপর অত্যাচার কোরো না এবং কোনো ব্যক্তি মনে মনে একে অন্যের বিরুদ্ধে মন্দ চিন্তা কোরো না।