মূল বিষয়বস্তুতে যান

Music সম্পর্কে বাইবেলের পদ

324 টি পদ · 57 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. সদাপ্রভুুর প্রশংসা কর; প্রশংসা কর সদাপ্রভুুর নামের, প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসরা,

  2. তোমরা, যারা সদাপ্রভুুর ঘরে দাঁড়িয়ে থাকে, আমাদের ঈশ্বরের ঘরের উঠানে দাঁড়িয়ে থাকে।

  3. সদাপ্রভুুর প্রশংসা কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে গান কর, কারণ এটা মনোরম।

  4. বাবিলীয় নদীর ধারে আমরা বসতাম এবং কাঁদতাম, তখন আমরা সিয়োন সম্বন্ধে চিন্তা করতাম।

  5. সেখানে ঝাউ গাছের ওপরে আমাদের বীণা টাঙিয়ে রাখতাম।

  6. সেখানে আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গান শুনতে চাইত এবং আমাদের উপদ্রবকারীরা আমাদের আওয়াজ শুনতে চাইত, বলত, “আমাদের কাছে সিয়োনের একটা গান গাও।”

  7. আমরা কেমন করে বিজাতীয় দেশে সদাপ্রভুুর গান করব?

  8. যিরুশালেম, যদি আমি তোমাকে মনে করতে অস্বীকার করি, আমার ডান হাত কৌশল ভুলে যাক।

  9. আমার জিভ তালুতে আটকে থাক, যদি আমি তোমার সম্বন্ধে চিন্তা না করি, যদি আমি পরম আনন্দ থেকে যিরুশালেমকে বেশী ভাল না বাসি।

  10. আমি তোমার উদ্দেশ্যে নতুন গান গাব, ঈশ্বর; দশটা তারযুক্ত বাঁশী নিয়ে তোমার প্রশংসা গান গাব।

  11. তোমার সদাপ্রভুুর প্রশংসা কর। সদাপ্রভুুর উদ্দেশ্যে নতুন গান গাও; বিশ্বাসীদের সমাবেশে তাঁর প্রশংসার গান গাও।

  12. ইস্রায়েল সেই ব্যক্তিতে আনন্দ করুক যিনি তাকে এক জাতি তৈরী করেছেন। সিয়োনের লোকেরা তাদের রাজাতে আনন্দ করুক।

  13. তারা নৃত্য সহকারে তাঁর নামের প্রশংসা করুক, খঞ্জনি এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা গান করুক।

  14. তাদের মুখে ঈশ্বরের প্রশংসা হোক এবং তাদের হাতে দু-ধারের তরোয়াল থাকুক;

  15. তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।

  16. তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।

  17. তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।

  18. তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।

  19. তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।

  20. শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।

  21. যে বিষন্নচিত্তের কাছে গীত গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতরউপরে অম্লরস দেয়।

  22. আমি আমার জন্য সোনা ও রূপা, রাজাদের ধনসম্পদ এবং নানা প্রদেশের সম্পদ সঞ্চয় করেছি। আমার গায়ক ও গায়িকা আছে আমার জন্য এবং অনেক স্ত্রী ও উপপত্নীর দ্বারা মানবতার সমস্ত সুখ আমার আছে।

  23. আমার চোখ যা কিছু ইচ্ছা করত, আমি তাদের তা থেকে বঞ্চিত করতাম না। আমি আমার হৃদয়কে কোন সুখভোগ করতে বাধা দিতাম না, কারণ আমার হৃদয় আনন্দ করত আমার সমস্ত পরিশ্রমে এবং সুখভোগ হল আমার পুরষ্কার আমার সমস্ত কাজের।

  24. পরে আমি সেই সমস্ত কাজ দেখলাম যা আমার হাত সম্পন্ন করেছে এবং সেই কাজ যা আমি করেছি, কিন্তু আবার, সব কিছুই ছিল বাষ্প এবং যেন বাতাসকে পরিচালনা করার চেষ্টা করা। সেখানে সূর্য্যের নিচে কোন লাভ নেই।

  25. তারা ভোজের দিন বীণা, নেবল, খঞ্জনি, বাঁশী এবং আঙ্গুর রস রাখে, কিন্তু তারা প্রভুর কাজকে চিনতে পারে না, তারা তার হাতের কাজগুলিরও বিবেচনা করে না।