মূল বিষয়বস্তুতে যান

Music সম্পর্কে বাইবেলের পদ

324 টি পদ · 57 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মিশর থেকে প্রধান প্রধান লোক আসবে; কুশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবে।

  2. পৃথিবীর রাজ্য ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও; সেই সদাপ্রভুুর প্রশংসা গান কর, সেলা

  3. যিনি আদিকালে স্বর্গের স্বর্গ দিয়ে রথে গমন করেন; দেখ, তিনি নিজের স্বর পরাক্রান্ত স্বর ছাড়েন।

  4. ঈশ্বরের পরাক্রম আরোপ কর; তাঁর মহিমা ইস্রায়েলের উপরে, তাঁর পরাক্রম আকাশমন্ডলে রয়েছে।

  5. ঈশ্বর তোমার পবিত্র জায়গা ভয়ঙ্কর; ইস্রায়েলের ঈশ্বর তিনি নিজের লোকেদের পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর।

  6. আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব, কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য, আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব।

  7. ঈশ্বর আমাদের শক্তি তাঁর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।

  8. গান গাও, ডম্ফ বাজাও, নেবল সাথে মনোহর বীণা বাজাও।

  9. বাজাও তুরী অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনের।

  10. গায়কেরা ও যারা নাচ করে তারা বলবে, “আমার সমস্ত জলের ঝর্না তোমার মধ্যেই রয়েছে।”

  11. সদাপ্রভুুর ধন্যবাদ করা; হে সর্বশক্তিমান পরাত্পর, তোমার নামের উদ্দেশ্যে গান করা ভালো বিষয়;

  12. ভোরেরবেলা তোমার চুক্তির বিশ্বস্ততা ঘোষণা করা ও প্রতি রাতে তোমার বিশস্ততা প্রচার করা উত্তম,

  13. দশ তার বিশিষ্ট বীণা বাজিয়ে, গম্ভীর বীণার ধ্বনির সঙ্গে।

  14. এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি।

  15. আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।

  16. ওহ, সদাপ্রভুুর জন্যে একটি নতুন গান গাও, কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন; তার ডান হাত ও তার পবিত্র বাহু, আমাদেরকে বিজয় দিয়েছেন।

  17. সদাপ্রভুু তাঁর পরিত্রান জানিয়েছেন, তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন।

  18. তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।

  19. সমস্ত পৃথিবী; সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর। জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও।

  20. বীণার সঙ্গে সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান কর, বীণা ও সুমধুর গানের সঙ্গে।

  21. তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর।

  22. সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক, পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক;

  23. নদীরা তাদের হাতে হাততালি দিক এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক;

  24. আমি সারা জীবন সদাপ্রভুুর উদ্দেশে গান করব; আমি যতদিন বেঁচে থাকব, আমার ঈশ্বরের প্রশংসা গান করব।

  25. তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।