Skip to content

Animals সম্পর্কে বাইবেলের পদ

136 টি পদ · 25 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তুমি অন্ধকার কর রাত্রি জন্য, তখন বনের সবপশুরা বেরিয়ে আসে।

  2. যুবসিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে এবং ঈশ্বরের কাছে তাদের খাদ্য খোঁজ করে।

  3. যখন সূর্য্য ওঠে, তারা চলে যায় এবং তাদের গুহায় ঘুমায়।

  4. ইতিমধ্যে, মানুষ তাদের কাজে বের হয় এবং সন্ধ্যে পর্যন্ত শ্রম করে।

  5. সদাপ্রভুু, কত এবং বিভিন্ন ধরনের কাজ তুমি প্রজ্ঞাদ্বারা সে সব তৈরী করেছ; পৃথিবী তোমার কাজে পূর্ণ।

  6. ওপারে সমুদ্র, গভীর ও বিস্তৃত, অসংখ্য জীবজন্তুতে পূর্ণ।

  7. হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও।

  8. তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই,

  9. তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।

  10. পিপড়ে শক্তিমান্ জাতি নয়, তবু গ্রীষ্মকালে নিজের নিজের খাবারের আয়োজন কর;

  11. শাফন জন্তু বলবান জাতি নয়, তবুও পাহাড়ে ঘর বাঁধে;

  12. পঙ্গপালদের রাজা নেই, তবুও তারা দল বেঁধে যায়;

  13. টিকটিকিকে তোমার হাতে নিতে পার, তবুও রাজার প্রাসাদে থাকে।

  14. ¶ আমি মনে মনে বললাম, “ঈশ্বর মানুষের পরীক্ষা করলেন তাদের দেখাতে যে তারা পশুদের মত।”

  15. কারণ মানুষেরও সেই একই পরিণতি ঘটে যা পশুদের সঙ্গেও ঘটে। পশুদের মত, মানুষেরাও সব মরে। তারা সকলে অবশ্যই একই বাতাসে শ্বাস নেয়, মানুষ বলে পশুদের ওপর তার কোন বাড়তি সুবিধা নেই। সব কিছুই শুধু একটা দ্রুত শ্বাস নয় কি?

  16. সব কিছুই যাচ্ছে একই জায়গায়। সব কিছুই ধূলো থেকে সৃষ্টি এবং সব কিছুই ধূলোতে ফিরে যাবে।

  17. কে জানে মানবজাতির আত্মা উপরে যাবে কিনা এবং পশুর আত্মা নিচের দেকে মাটির তলায় যাবে কিনা?

  18. কিন্তু মরুপ্রান্তের প্রাণীরা সেখানে শুয়ে থাকবে, সেখানকার বাড়ীগুলো পেঁচায় পরিপূর্ণ হবে, উটপাখী এবং বুনো ছাগলেরা লাফিয়ে বেড়াবে।

  19. তাদের দুর্গের মধ্যে হায়না ডাকবে এবং খেঁকশিয়াল সুন্দর প্রাসাদের মধ্যে থাকবে। তার দিন এসে গেছে, তার দিন গুলো আর দেরী হবে না।”

  20. অথবা যদি আমি সে দেশে মহামারী পাঠাই এবং তাদের বিরুদ্ধে রাগ ঢেলে দিই রক্ত বইয়ে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি,

  21. তারপর এমনকি যদি দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারাও ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না; কেবল নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ উদ্ধার করবে।

  22. কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি অবশ্যই আরো খারাপ করবো যিরুশালেমের বিরুদ্ধে চারটি দন্ড পাঠিয়ে দূর্ভিক্ষ, তরোয়াল, বন্য পশু, মহামারী, মানুষ ও পশুদের উভয়কে তার থেকে বিচ্ছিন্ন করে দেবো।

  23. কিভাবে পশুরা আর্তনাদ করছে৷ গবাদি পশুরাও কষ্ট সহ্য করছে, কারণ তাদের ঘাস নেই৷ একইভাবে ভেড়ার পালও কষ্ট সহ্য করছে

  24. হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদছি কারণ মরুপ্রান্তের চরানি আগুনে গ্রাস করেছে এবং তার শিখা ক্ষেত্রের সমস্ত গাছগুলি পুড়িয়ে দিয়েছে৷

  25. এমনকি মাঠের পশুরাও তোমার আকাঙ্খা করে, কারণ জলের স্রোত শুকিয়ে গিয়েছে এবং আগুন মরুপ্রান্তের চারণভূমি গ্রাস করেছে৷