Skip to content

Aaron সম্পর্কে বাইবেলের পদ

145 টি পদ · 27 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তুমি হারোণকে ও তার ছেলে ইলীয়াসরকে হোর পর্বতের উপরে নিয়ে যাও।

  2. হারোণের থেকে তার যাজকের পোশাক নিয়ে তার ছেলে ইলীয়াসরকে তা পরাও। হারোণ তার লোকেদের কাছে জড়ো হবে এবং সেখানে মারা যাবে।”

  3. মোশি সদাপ্রভুর আদেশ অনুযায়ী কাজ করলেন। তাঁরা সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে হোর পর্বতে উঠলেন।

  4. মোশি হারোণের যাজকের পোশাক নিয়ে তাঁর ছেলে ইলীয়াসরকে তা পড়ালেন। হারোণ সেই পর্বতের চূড়ায় মারা গেলেন। তখন মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে আসলেন।

  5. যখন সমস্ত মণ্ডলী দেখল যে, হারোণ মারা গেছেন, তখন সমস্ত ইস্রায়েল কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্যন্ত কাঁদল।

  6. হারোণ যাজক সদাপ্রভুর আদেশ অনুসারে হোর পর্বতে উঠে মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনের সেখানে মারা গেলেন।

  7. হোর পর্বতে হারোণের মৃত্যুর দিন তাঁর একশো তেইশ বছর বয়স হয়েছিল।

  8. আর সদাপ্রভু হারোণকে ধ্বংস করার জন্যে তাঁর ওপরে খুব রেগে গিয়েছিলেন, আমি ঠিক সেই দিনের হারোণের জন্যও প্রার্থনা করলাম।

  9. আর আমি তোমাদের পাপ, সেই যে বাছুর তোমরা তৈরী করেছিলে, তা নিয়ে আগুনে পুড়িয়ে দিলাম ও যে পর্যন্ত তা ধূলোর মতো গুঁড়ো না হল, ততক্ষণ পিষে ভালোভাবে গুঁড়ো করলাম; পরে পর্বত থেকে বয়ে যাওয়া জলস্রোতে তাঁর ধূলো ফেলে দিলাম।

  10. (ইস্রায়েলের লোকেরা বেরোৎ বেনেয়াকন থেকে মোষেরোতে যাত্রা করলে হারোণ সেই জায়গায় মারা গেলেন এবং সেই জায়গায় তাঁর কবর দেওয়া হল এবং তার ছেলে ইলীয়াসর তাঁর বদলে যাজক হলেন।

  11. আর আমার ভাই হারোণ যেমন হোর পর্বতে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হল, সেরকম তুমি যে পর্বতে উঠবে, তোমাকে সেখানে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হতে হবে;

  12. কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠল; তাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানরা গুলিবাঁটের মাধ্যমে যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ থেকে তেরটি নগর পেল।

  13. লেবীর সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্ত্তী হারোণ-সন্তানদের সে সমস্ত হল; কারণ তাদের নামে প্রথম গুলি উঠল।

  14. পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম এবং মিশরের মধ্যে যে কাজ করেছিলাম, তার মাধ্যমে সেই দেশকে শাস্তি দিলাম; তারপরে তোমাদেরকে বার করে আনলাম।

  15. যাকোব মিশরে যাওয়ার পর যখন তোমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর কাছে কেঁদেছিল, তখন সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠান; আর তাঁরা মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদেরকে বের করে আনলেন এবং এই জায়গায় তাদেরকে বাস করালেন৷

  16. কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

  17. অম্রামের ছেলেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  18. ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,

  19. অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,

  20. উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,

  21. মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,

  22. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,

  23. অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,

  24. যোহাননের ছেলে অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের তৈরী মন্দিরে যাজকের কাজ করতেন।

  25. অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,