মূল বিষয়বস্তুতে যান

Aaron সম্পর্কে বাইবেলের পদ: Descendants of

19 টি পদ · 27 টি দিক

"Aaron" খুঁজুন

Descendants of সম্পর্কে পদ

  1. আর হারোণ অম্মীনাদবের মেয়ে নহোশনের বোন ইলীশেবাকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের জন্ম দিলেন।

  2. আর হারোণের ছেলে ইলীয়াসর পূটীয়েলের এক মেয়েকে বিয়ে করলে তিনি তাঁর জন্য পীনহসের জন্ম দিলেন; এরা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাদের পূর্বপুরুষদের প্রধান ছিলেন।

  3. অম্রামের ছেলেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  4. ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,

  5. অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,

  6. উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,

  7. মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,

  8. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,

  9. অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,

  10. যোহাননের ছেলে অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের তৈরী মন্দিরে যাজকের কাজ করতেন।

  11. অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,

  12. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,

  13. শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,

  14. অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।

  15. সদাপ্রভু যে দিন নবূখদ্‌নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই দিনের এই যিহোষাদকও গেলেন।

  16. ¶ হারোণের বংশ তালিকাটি এই হারোণের ছেলে ইলীয়াসর, ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,

  17. অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরহিয়,

  18. সরহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,

  19. অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস।