- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- দ্বিতীয় আইন ১৩:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তার কথায় মন দিও না অথবা কান দিও না; তোমার চোখ তার প্রতি দয়া করবে না, তাঁকে কৃপা করবে না, তাঁকে লুকিয়ে রাখবে না।
- দ্বিতীয় আইন ১৩:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু অবশ্য তুমি তাকে হত্যা করবে; তাকে হত্যা করার জন্য প্রথমে তুমিই তার ওপরে হাত দেবে, পরে সমস্ত লোক হাত দেবে।
- দ্বিতীয় আইন ১৩:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি তাকে পাথরের আঘাত করবে, যেন সে মারা যায়; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের বাড়ি থেকে, তোমাকে বের করে এনেছেন, তার কাছ থেকে সে তোমাকে নষ্ট করতে চেষ্টা করেছে।
- দ্বিতীয় আইন ১৩:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তাতে সমস্ত ইস্রায়েল তা শুনবে, ভয় পাবে এবং তোমার মধ্যে সেরকম খারাপ কাজ আর করবে না।
- দ্বিতীয় আইন ১৩:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে যে শহর বাস করতে দেবেন, তার কোনো শহরের বিষয়ে যদি শুনতে পাও যে,
- দ্বিতীয় আইন ১৩:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিছু খারাপ লোক তোমার মধ্যে থেকে বের হয়ে এই কথা বলে নিজের শহর নিবাসীদেরকে নষ্ট করেছে, এস, আমরা গিয়ে অন্য দেবতাদের সেবা করি, যাদেরকে তোমরা জানো না,
- দ্বিতীয় আইন ১৩:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তবে তুমি জিজ্ঞাসা করবে, খোঁজ করবে ও যত্নসহকারে প্রশ্ন করবে; আর দেখ, তোমার মধ্যে এরকম ঘৃণার্হ খারাপ কাজ হয়েছে,
- দ্বিতীয় আইন ১৩:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
এটা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি তলোয়ালের ধারে সেই শহরের নিবাসীদেরকে আঘাত করবে এবং শহর ও তার মধ্যে অবস্থিত পশু সহ সবই তলোয়ারের ধারে সম্পূর্ণ ধ্বংস করবে;
- দ্বিতীয় আইন ১৩:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর তার লুট করা জিনিস সব তার চকের মধ্যে জড়ো করে সেই শহর ও সেই সব জিনিস সব দিক দিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেবে; তাতে সেই শহর চিরকাল ঢিবি হয়ে থাকবে, তা আর কখনো তৈরী হবে না।
- দ্বিতীয় আইন ১৩:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর সেই বাদ দেওয়া জিনিসের কিছুই তোমার হাতে লেগে না থাকুক; যেন সদাপ্রভু নিজের প্রচণ্ড রাগ থেকে ফেরেন এবং তিনি তোমার পূর্বপুরুষদের কাছে যে শপথ করেছেন, সেই অনুসারে তোমার প্রতি দয়া ও করুণা করেন ও তোমার বৃদ্ধি করেন;
- দ্বিতীয় আইন ১৩:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিয়ে, আমি আজ তোমাকে যে যে আজ্ঞা দিচ্ছি, তাঁর সেই সব আজ্ঞা পালন করবে ও তোমার ঈশ্বর সদাপ্রভুর চোখে সঠিক আচরণ করবে।
- দ্বিতীয় আইন ১৪:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর লোক; তোমরা মৃত লোকদের জন্য নিজেদের শরীর কাটবে না এবং মুখের কোনো অংশে কামাবে না।
- দ্বিতীয় আইন ১৪:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ তুমি ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক; পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির মধ্যে থেকে সদাপ্রভু নিজের অধিকারের লোক করার জন্যেই তোমাকেই বেছেছেন।
- দ্বিতীয় আইন ১৪:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি কোনো অশুচি জিনিস খাবে না।
- দ্বিতীয় আইন ১৪:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
এই সব পশু যা তুমি খেতে পার; গরু, মেষ এবং ছাগল,
- দ্বিতীয় আইন ১৪:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
হরিণ, কৃষ্ণসার হরিণ এবং ছোট হরিণ, বনছাগল, বন্যগরু ও সাদালেজ বিশিষ্ট হরিণ এবং পাহাড়ি মেষ।
- দ্বিতীয় আইন ১৪:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর পশুদের মধ্যে যত পশু সম্পূর্ণ দুই খণ্ড খুরবিশিষ্ট ও জাবর কাটে, সেই সকল তোমরা খেতে পার।
- দ্বিতীয় আইন ১৪:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই খণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে এইগুলি খাবে না; উট, খরগোশ ও শাফন; কারণ তারা জাবর কাটে বটে, কিন্তু দুই খণ্ড খুরবিশিষ্ট না, তারা তোমাদের পক্ষে অশুচি;
- দ্বিতীয় আইন ১৪:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর শূকর দুই খণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাদের মাংস খাবে না, তাদের মৃতদেহ ছোঁবেও না।
- দ্বিতীয় আইন ১৪:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
জলচর সকলের মধ্যে এই সব তোমাদের খাবার; যাদের পাখনা ও আঁশ আছে, তাদেরকে খেতে পার।
- দ্বিতীয় আইন ১৪:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু যাদের পাখনা ও আঁশ নেই, তাদেরকে খাবে না, তারা তোমাদের পক্ষে অশুচি।
- দ্বিতীয় আইন ১৪:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ তোমরা সব ধরনের শুচি পাখি খেতে পার
- দ্বিতীয় আইন ১৪:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু এগুলি খাবে না; ঈগল, শকুন, বক,
- দ্বিতীয় আইন ১৪:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
লাল চিল, কালো চিল ও নিজেদের জাতি অনুসারে সারস,
- দ্বিতীয় আইন ১৪:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর নিজেদের জাতি অনুসারে সব ধরনের কাক,