মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ১৪:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর উটপাখি, রাতের বাজপাখি, শঙ্খচিল ও নিজেদের জাতি অনুসারে বাজপাখি

  2. দ্বিতীয় আইন ১৪:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং পেঁচা, বড় পেঁচা ও সাদা পেঁচা;

  3. দ্বিতীয় আইন ১৪:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    বড় জলচর পাখি, শকুনী ও মাছরাঙ্গা,

  4. দ্বিতীয় আইন ১৪:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং সারস ও নিজেদের জাতি অনুসারে বক, ঝুঁটিওয়ালা পাখি বিশেষ ও বাদুড়।

  5. দ্বিতীয় আইন ১৪:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর ডানাবিশিষ্ট পোকা তোমাদের পক্ষে অশুচি; এ সব খাওয়ার উপযুক্ত না।

  6. দ্বিতীয় আইন ১৪:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমরা সমস্ত উড়ন্ত জিনিস খেতে পার।

  7. দ্বিতীয় আইন ১৪:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমরা নিজে থেকে মারা যাওয়া কোনো প্রাণীর মাংস খাবে না; তোমার শহরের দরজার মাঝখানে কোনো বিদেশীকে খাওয়ার জন্যে তা দিতে পার, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পার; কারণ তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক। তুমি বাচ্চা ছাগলকে তার মায়ের দুধে রান্না করবে না।

  8. দ্বিতীয় আইন ১৪:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তুমি তোমার বীজ থেকে উৎপন্ন সব শস্যের, বছর বছর যা ক্ষেতে উৎপন্ন হয়, তার দশমাংশ আলাদা করে দেবে।

  9. দ্বিতীয় আইন ১৪:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের নামের বসবাসের জন্যে যে জায়গা বাছবেন, সে জায়গায় তুমি নিজের শস্যের, আঙ্গুররসের ও তেলের দশমাংশ এবং গরু মেষপালের প্রথমজাতদেরকে তাঁর সামনে খাবে; এই ভাবে নিজের ঈশ্বর সদাপ্রভুকে সবদিন ভয় করতে শিখবে।

  10. দ্বিতীয় আইন ১৪:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই যাত্রা যদি তোমার জন্যে অনেক দীর্ঘ হয়, তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের নাম স্থাপনের জন্যে যে জায়গা মনোনীত করবেন, তার দূরত্বের জন্য যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদে পাওয়া জিনিস সেখান থেকে নিয়ে যেতে না পার,

  11. দ্বিতীয় আইন ১৪:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে সেই জিনিস টাকায় রূপান্তরিত করে সে টাকা বেঁধে হাতে নিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে।

  12. দ্বিতীয় আইন ১৪:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে সেই টাকা দিয়ে তোমার মনের ইচ্ছায় গরু কি মেষ কি আঙ্গুর রস কি মদ, বা যে কোনো জিনিসে তোমার মনের ইচ্ছা হয়, তা কিনে নিয়ে সেই জায়গায় তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে খেয়ে সপরিবারে আনন্দ করবে।

  13. দ্বিতীয় আইন ১৪:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার শহরের দরজার মাঝখানে লেবীয়কে ত্যাগ করবে না, কারণ তোমার সঙ্গে তার কোনো অংশ কি অধিকার নেই।

  14. দ্বিতীয় আইন ১৪:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তৃতীয় বছরের শেষে তুমি সেই বছরে উৎপন্ন নিজের শস্যাদির যাবতীয় দশমাংশ বের করে এনে নিজের শহরের দরজার ভিতরে সঞ্চয় করে রাখবে;

  15. দ্বিতীয় আইন ১৪:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাতে তোমার সঙ্গে যার কোনো অংশ কি অধিকার নেই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার শহরের দরজার মধ্যে এই সব লোক এসে খেয়ে তৃপ্তি পাবে; এই ভাবে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করেন।

  16. দ্বিতীয় আইন ১৫:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তুমি প্রত্যেক সাত বছরের শেষে ঋণ বাদ দেবে। সেই ঋণ ক্ষমার এই ব্যবস্থা;

  17. দ্বিতীয় আইন ১৫:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কোনো মহাজন নিজের প্রতিবেশীকে ঋণ দিয়েছে, সে নিজের দেওয়া সেই ঋণ বাদ দেবে, নিজের প্রতিবেশী কিংবা ভাইয়ের কাছ থেকে ঋণ আদায় করবে না, কারণ সদাপ্রভুর আদেশ ঋণ বাদ দেওয়ার ঘোষণা হয়েছে!

  18. দ্বিতীয় আইন ১৫:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি বিদেশীর কাছে আদায় করতে পার; কিন্তু তোমার ভাইয়ের কাছে তোমার যা আছে, তা তুমি ছেড়ে দেবে।

  19. দ্বিতীয় আইন ১৫:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    প্রকৃত পক্ষে তোমাদের মধ্যে কেউ যেন গরিব না থাকে; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারের জন্যে যে দেশ দিচ্ছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন;

  20. দ্বিতীয় আইন ১৫:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    শুধু আমি আজ তোমাকে এই যে সব আদেশ দিচ্ছি, এটা যত্নসহকারে পালনের জন্যে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিতে হবে।

  21. দ্বিতীয় আইন ১৫:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে প্রতিজ্ঞা করেছেন, তেমনি তোমাকে আশীর্বাদ করবেন; আর তুমি অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না এবং অনেক জাতির ওপরে শাসন করবে, কিন্তু তারা তোমার ওপরে শাসন করবে না।

  22. দ্বিতীয় আইন ১৫:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেখানকার কোনো শহরের দরজার ভিতরে যদি তোমার কাছে অবস্থিত কোনো ভাই গরিব হয়, তবে তুমি নিজের হৃদয় কঠিন কর না বা গরিব ভাইয়ের প্রতি নিজের হাত বন্ধ কর না;

  23. দ্বিতীয় আইন ১৫:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু তার প্রতি মুক্ত হাতে তার অভাবের জন্য প্রয়োজন অনুসারে তাকে অবশ্য ঋণ দিও।

  24. দ্বিতীয় আইন ১৫:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সাবধান, সপ্তম বছর অর্থাৎ ক্ষমার বছর কাছাকাছি, এটা বলে তোমার হৃদয়ে যেন খারাপ চিন্তা মনে না আসে; তুমি যদি নিজে গরিব ভাইয়ের প্রতি খারাপভাবে তাকিয়ে তাকে কিছু না দাও, তবে সে তোমার বিরুদ্ধে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে তোমার পাপ হবে।

  25. দ্বিতীয় আইন ১৫:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি তাকে অবশ্যই দেবে, দেবার দিনের হৃদয়ে দুঃখিত হবে না; কারণ এই কাজের জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব কাজে এবং তুমি যাতে যাতে হাত দেবে, সেই সব কিছুতে তোমাকে আশীর্বাদ করবেন।