মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ১৬:১১আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তার জন্য তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই বিরুদ্ধে জড়ো হয়েছ; আর হারোণ কে যে, তোমরা তার বিরুদ্ধে অভিযোগ কর?”

  2. গণনা ১৬:১২আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামকে ডাকতে লোক পাঠালেন, কিন্তু তারা বলল, “আমরা যাব না।

  3. গণনা ১৬:১৩আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    এটা কি খুব ছোট বিষয় যে, তুমি আমাদেরকে মরুপ্রান্তে মারবার জন্য দুধ মধু প্রবাহিত দেশ থেকে এনেছ? তুমি কি আমাদের উপরে কর্তৃত্বও করবে?

  4. গণনা ১৬:১৪আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    আর, তুমি তো আমাদেরকে দুধ মধু প্রবাহিত দেশে আন নি, ভূমি ও আঙ্গুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি মিথ্যা প্রতিজ্ঞা করে আমাদের অন্ধ করতে চাও? আমরা যাব না।”

  5. গণনা ১৬:১৫আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    মোশি খুব রেগে গিয়ে সদাপ্রভুকে বললেন, “ওদের নৈবেদ্য গ্রহণ কোরো না; আমি ওদের থেকে একটি গাধাও নিই নি এবং আমি তাদের হিংসা করি নি।”

  6. গণনা ১৬:১৬আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি কোরহকে বললেন, “তুমি ও তোমার দলের সবাই, তোমরা কাল হারোণের সঙ্গে সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।

  7. গণনা ১৬:১৭আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    প্রত্যেক জন ধুনুচি নিয়ে তার উপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে নিজেদের ধুনুচি আনবে; দুশো পঞ্চাশটি ধুনুচি নিয়ে আসবে। তুমি ও হারোণ নিজেদের ধুনুচি আনবে।”

  8. গণনা ১৬:১৮আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    সুতরাং তারা প্রত্যেকে নিজেদের ধুনুচি নিয়ে তার মধ্যে আগুন রেখে ধূপ দিয়ে মোশি ও হারোণের সঙ্গে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়াল।

  9. গণনা ১৬:১৯আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    কোরহ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশি ও হারোণের বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে জড়ো করল। তখন সদাপ্রভুর মহিমা সমস্ত মণ্ডলীতে প্রকাশিত হল।

  10. গণনা ১৬:২০আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে আলাদা হও;

  11. গণনা ১৬:২১আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    আমি এক্ষুনি এদেরকে হত্যা করি।”

  12. গণনা ১৬:২২আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন ও বললেন, “হে ঈশ্বর, সমস্ত মানুষ জাতির আত্মার ঈশ্বর, একজন পাপ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে প্রচণ্ড রাগ দেখাবে?”

  13. গণনা ১৬:২৩আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন,

  14. গণনা ১৬:২৪আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    “তুমি মণ্ডলীকে বল, ‘তোমরা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে যাও’।”

  15. গণনা ১৬:২৫আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি উঠে দাথনের ও অবীরামের কাছে গেলেন এবং ইস্রায়েলের প্রাচীনেরা তাঁর পিছু পিছু গেলেন।

  16. গণনা ১৬:২৬আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তিনি মণ্ডলীকে বললেন, “অনুরোধ করি, তোমরা এই দুষ্টু লোকেদের তাঁবুর কাছ থেকে উঠে যাও, এদের কিছুই স্পর্শ কোরো না, না হলে এদের সমস্ত পাপে বিনষ্ট হও।”

  17. গণনা ১৬:২৭আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তাতে তারা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে গেল, আর দাথন ও অবীরাম বের হয়ে নিজের স্ত্রী, ছেলে ও শিশুদের সঙ্গে তাদের তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকল।

  18. গণনা ১৬:২৮আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি বললেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কাজ করতে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় করি নি, সেটা তোমরা এতেই জানতে পারবে।

  19. গণনা ১৬:২৯আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    সাধারণ লোকেদের মারা যাবার মত যদি এই মানুষরা মারা যায়, কিংবা সাধারণ লোকেদের শাস্তির মত যদি এদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নি।

  20. গণনা ১৬:৩০আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    ¶ কিন্তু সদাপ্রভু যদি খারাপ কিছু ঘটান এবং ভূমিতার মুখ খুলে এদেরকে ও এদের সবকিছু গিলে ফেলে, আর এরা জীবন্ত অবস্থায় পাতালে নামে, তবে এরা যে সদাপ্রভুকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে।

  21. গণনা ১৬:৩১আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    খুব তাড়াতাড়ি মোশি তাঁর সমস্ত কথা শেষ করলেন, তাদের নিচের ভূমি খুলে গেল।

  22. গণনা ১৬:৩২আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    পৃথিবী তার মুখ খুলে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে ও কোরহের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গিলে ফেলল।

  23. গণনা ১৬:৩৩আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তাতে তারা ও তাদের সমস্ত আত্মীয় জীবন্ত অবস্থায় পাতালে নেমে গেল এবং পৃথিবী তাদের উপরে চেপে পড়ল এবং এই ভাবে তারা সমাজের মধ্যে থেকে লুপ্ত হল।

  24. গণনা ১৬:৩৪আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তাদের চিত্কারে চারদিকের সমস্ত ইস্রায়েল পালিয়ে গেল, কারণ তারা বলল, “না হলে পৃথিবী আমাদেরকে গিলে ফেলে।”

  25. গণনা ১৬:৩৫আনু. ১৪৭১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর থেকে আগুন বেরিয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুশো পঞ্চাশ জন লোককে গিলে ফেলল।