circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ১১:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এবং সেখানে যারা দাঁড়িয়েছিল তাদের ভিতরে কেউ কেউ বলল, গাধার বাচ্চাটাকে খুলে কি করছ?
- মার্ক ১১:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু শিষ্যদের যেমন আদেশ দিয়েছিলেন, তারা লোকদেরকে সেই রকম বলল, আর তারা তাদেরকে সেটা নিয়ে যেতে দিল।
- মার্ক ১১:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপর শিষ্যরা গাধার বাচ্চাটিকে যীশুর কাছে এনে তার ওপরে নিজেদের কাপড় পেতে দিলেন; আর যীশু তার ওপরে বসলেন।
- মার্ক ১১:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপর লোকেরা নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল ও অন্য লোকেরা বাগান থেকে ডালপালা কেটে এনে পথে ছড়িয়ে দিল।
- মার্ক ১১:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর যে সমস্ত লোক তাঁর আগে ও পেছনে যাচ্ছিল, তারা খুব জোরে চেঁচিয়ে বোলতে লাগলো, হোশান্না! ধন্য, যিনি প্রভুর নামে আসছেন!
- মার্ক ১১:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ ধন্য যে স্বর্গরাজ্য আসছে আমাদের পিতা দায়ূদের রাজ্য উচ্চ স্থানে হোশান্না।
- মার্ক ১১:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি যিরূশালেমে এসে মন্দিরে গেলেন, চারপাশের সব কিছু দেখতে দেখতে বেলা শেষ হয়ে এলে সেই বারো জনের সঙ্গে বের হয়ে বৈথনিয়াতে চলে গেলেন।
- মার্ক ১১:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরের দিন তাঁরা বৈথনিয়া থেকে বেরিয়ে আসার পর যীশুর খিদে পেলো;
- মার্ক ১১:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিছু দূর থেকে পাতায় ভরা একটা ডুমুরগাছ তিনি দেখতে পেলেন, যখন তিনি গাছটা দেখতে এগিয়ে গেলেন তখন দেখলেন শুধু পাতা ছাড়া আর কোনো ফল নেই; কারণ তখন ডুমুর ফলের দিন ছিল না।
- মার্ক ১১:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তিনি গাছটির দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আর কেউ কখনও তোমার ফল খাবে না। একথা তাঁর শিষ্যরা শুনতে পেলো।
- মার্ক ১১:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তাঁরা যিরূশালেমে এলেন, পরে যীশু ঈশ্বরের উপাসনা গৃহে প্রবেশ করলেন এবং যত লোক মন্দিরে কেনা বেচা করছিল, সেই সবাইকে বের করে দিতে লাগলেন এবং যারা টাকা বদল করার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা পায়রা বিক্রি করছিল, তাদের সব কিছু উল্টিয়ে ফেললেন,
- মার্ক ১১:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর মন্দিরের ভেতর দিয়ে কাউকে কোন জিনিস নিয়ে যেতে দিলেন না।
- মার্ক ১১:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর তিনি শিষ্যদের শিক্ষা দিলেন এবং বললেন, এটা কি লেখা নেই, “আমার ঘরকে সব জাতির প্রার্থনার ঘর বলা যাবে”? কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো।”
- মার্ক ১১:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ একথা শুনে প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাঁকে কিভাবে মেরে ফেলবে, তারই চেষ্টা করতে লাগলো; কারণ তারা তাঁকে ভয় করত, কারণ তাঁর শিক্ষায় সব লোক অবাক হয়েছিল।
- মার্ক ১১:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সন্ধ্যেবেলায় তাঁরা শহরের বাইরে যেতেন।
- মার্ক ১১:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সকালবেলায় তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটী শেকড় সহ শুকিয়ে গেছে।
- মার্ক ১১:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন পিতর আগের কথা মনে করে তাঁকে বললেন, গুরুদেব, দেখুন, আপনি যে ডুমুরগাছটিকে অভিশাপ দিয়েছিলেন, সেটি শুকিয়ে গেছে।
- মার্ক ১১:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু তাদেরকে বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখ।
- মার্ক ১১:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আমি তোমাদের সত্যি কথা বলছি যে কেউ এই পর্বতকে বলে সরে সমুদ্রে গিয়ে পড়, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যা তিনি বললেন তা ঘটবে, তবে তার জন্য তাই হবে।
- মার্ক ১১:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এই জন্য আমি তোমাদের বলি, যা কিছু তোমরা প্রার্থনা করো ও চাও, বিশ্বাস কর যে, তা পেয়েছ, তাতে তোমাদের জন্য তাই হবে।
- মার্ক ১১:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে, তাকে ক্ষমা কোর; যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সব পাপ ক্ষমা করেন।
- মার্ক ১১:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
But if ye do not forgive, neither will your Father which is in heaven forgive your trespasses.
- মার্ক ১১:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তাঁরা আবার যিরূশালেমে এলেন; আর যীশু মন্দিরের ভেতরে বেড়াচ্ছেন সে দিনের প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও লোকদের প্রাচীনেরা তাঁর কাছে এসে বলল,
- মার্ক ১১:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ “তুমি কোন ক্ষমতায় এই সব করছ? আর কেই বা তোমাকে এই সব করার ক্ষমতা দিয়েছে?”
- মার্ক ১১:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু উত্তরে তাদের বললেন, আমিও তোমাদের একটি কথা জিজ্ঞাসা করব, যদি তোমরা আমাকে উত্তর দাও তাহলে আমি তোমাদের বলবো, কোন ক্ষমতায় আমি এসব করছি।