circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
তুমি কিভাবে শান্ত হতে পারো, কারণ সদাপ্রভু তোমায় আদেশ দিয়েছেন। তিনি তোমাকে অস্কিলোন ও সমুদ্রের বেলাভূমির বিরুদ্ধে আক্রমণ করতে আদেশ দিয়েছি।”
- যিরমিয়াহ ৪৮:১আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
¶ মোয়াব সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ধিক নবো! কারণ ওটা তো ধ্বংস হয়েছে। কিরিয়াথয়িম ধরা পড়ল ও অসম্মানিত হল। তার দুর্গ অভিশপ্ত ও অপমানিত হল।
- যিরমিয়াহ ৪৮:২আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াবের সম্মান আর নেই। তার শত্রুরা হিশবোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা বলল, ‘এস, আমরা ঐ জাতিকে শেষ করে দিই। মদমেনা বিনষ্ট হবে একটি তরোয়াল তোমার পিছনে তাড়া করবে’।
- যিরমিয়াহ ৪৮:৩আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
শোনো! হোরোণয়িম থেকে কান্নার শব্দ আসছে, যেখানে ধ্বংস ও বিনাশ রয়েছে।
- যিরমিয়াহ ৪৮:৪আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াব ধ্বংস হয়েছে। তার শিশুরা কেঁদে উঠেছে।
- যিরমিয়াহ ৪৮:৫আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
লূহীতের পথে ওঠার দিন লোকে কেঁদেছে; কারণ হোরোণয়িমের ওঠার পথে ধ্বংসের জন্য চিত্কার শোনা গেছে।
- যিরমিয়াহ ৪৮:৬আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
পালাও! নিজের নিজের প্রাণ রক্ষা কর ও মরুপ্রান্তের ঝোপের মত হও।
- যিরমিয়াহ ৪৮:৭আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
কারণ তোমার কাজ ও সম্পত্তির উপর তোমার বিশ্বাসের জন্য তুমি বন্দী হবে। তখন কমোশ তার যাজকদের ও নেতাদের সঙ্গে বন্দী হয়ে দূরে চলে যাবে।
- যিরমিয়াহ ৪৮:৮আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
প্রত্যেকটি শহরে ধ্বংসকারী আসবে; কোন শহর রেহাই। উপত্যকা বিনষ্ট হবে এবং সমভূমির বিনাশ হবে, যেমন সদাপ্রভু বলেছেন।
- যিরমিয়াহ ৪৮:৯আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াবকে ডানা দাও, কারণ সে উড়ে যেতে পারে। তার শহরগুলি জনশূন্য হবে, যেখানে কেউ বাস করে না।
- যিরমিয়াহ ৪৮:১০আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর কাজে যে লোক অলস, সে অভিশপ্ত! রক্তপাত থেকে যে তার তরোয়ালকে ফিরিয়ে নেয়, সে অভিশপ্ত।
- যিরমিয়াহ ৪৮:১১আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াব নিরাপত্তা অনুভব করেছে কারণ সে ছিল যুবক। সে তার আঙ্গুর রসের মত, যেটি কখনও এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা হয়নি। সে কখনও বন্দীদশায় যায় নি। তাই তার স্বাদ চিরকাল সুন্দর; তার সুগন্ধের অপরিবর্তনশীল আছে।
- যিরমিয়াহ ৪৮:১২আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা যখন আমি তার কাছে তাদের পাঠাব, যারা তার সমস্ত পাত্র উল্টে ঢেলে দেবে ও পাত্রগুলি ছড়িয়ে দেবে।
- যিরমিয়াহ ৪৮:১৩আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তখন মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের লোকেরা যেমন বৈথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল।
- যিরমিয়াহ ৪৮:১৪আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তোমরা কিভাবে বল, আমরা সৈনিক, শক্তিশালী যোদ্ধা?
- যিরমিয়াহ ৪৮:১৫আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলি আক্রান্ত হবে; কারণ তার মনোনীত যুবকেরা হত্যার জায়গায় নেমে গেছে। এটা রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভুর।
- যিরমিয়াহ ৪৮:১৬আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“মোয়াবের তাড়াতাড়ি পতন ঘটবে; তার দুঃখ তাড়াতাড়ি আসছে।
- যিরমিয়াহ ৪৮:১৭আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তোমরা যারা তার চারপাশে থাকো, তার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তার নাম জান, চিত্কার কর, ‘ধিক! শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি ভেঙে গেছে’!
- যিরমিয়াহ ৪৮:১৮আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে।
- যিরমিয়াহ ৪৮:১৯আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’
- যিরমিয়াহ ৪৮:২০আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াব লজ্জিত হয়েছে, কারণ সে ছড়িয়ে পড়েছে। আর্তনাদ কর ও বিলাপ কর; সাহায্যের জন্য কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর, ‘মোয়াব ধ্বংস হয়েছে’।
- যিরমিয়াহ ৪৮:২১আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
শাস্তি উপস্থিত হয়েছে সমভূমি, হোলন, যহস, মেফাৎ,
- যিরমিয়াহ ৪৮:২২আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম,
- যিরমিয়াহ ৪৮:২৩আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন,
- যিরমিয়াহ ৪৮:২৪আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
করিয়োৎ ও বস্রা এবং মোয়াব দেশের দূরের ও কাছের সমস্ত শহরগুলিতে।