circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ৪৮:২৫আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াবের শিং কেটে ফেলা হয়েছে; তার হাত ভেঙে গেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৪৮:২৬আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“তাকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে গর্ব করেছে। এখন মোয়াব বিরক্ত হয়ে নিজের বমির মধ্যে হাততালি দেবে; তাই সে হাসি পাত্র হবে।
- যিরমিয়াহ ৪৮:২৭আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল কি তোমার হাসি পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল, তত বার মাথা নাড়?
- যিরমিয়াহ ৪৮:২৮আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে মোয়াবের বাসিন্দারা, শহর ছেড়ে যাও ও পাহাড়ের ওপরে শিবির কর। একটি ঘুঘুর মত হও, যে শিলার গর্তে মুখে বাসা বাঁধে।
- যিরমিয়াহ ৪৮:২৯আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
আমরা মোয়াবের অহঙ্কারের কথা, তার বড়াই, তার ঔদ্ধত্য, তার গর্ব, তার আত্মগৌরভ এবং তার অন্তরের দম্ভের কথা শুনেছি।”
- যিরমিয়াহ ৪৮:৩০আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি নিজে তার বেপরোয়া কথাবার্তা জানি, যা কিছুই কাজের নয়।
- যিরমিয়াহ ৪৮:৩১আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তাই আমি মোয়াবের জন্য বিলাপ করব, সমস্ত মোয়াবের জন্য দুঃখে চিত্কার করব, কীর-হেরেসের লোকদের জন্য বিলাপ করব।”
- যিরমিয়াহ ৪৮:৩২আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে সিবমার আঙ্গুর লতা, আমি যাসেরের থেকে তোমার জন্য বেশী কাঁদব। তোমার ডালপালাগুলি নুনসমুদ্র পর্যন্ত ছড়িয়ে গেছে; সেগুলি যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। ধ্বংসকারীরা তোমার গরম কালের ফল ও আঙ্গুর রসে আক্রমণ করেছে।
- যিরমিয়াহ ৪৮:৩৩আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তাই মোয়াবের ফলের বাগান ও মোয়াব দেশ থেকে উল্লাস ও আনন্দ দূরে চলে গেছে। আমি আঙ্গুর কুণ্ডকে থেকে আঙ্গুর রস বিহীন করলাম; তারা আনন্দের চিৎকারের সঙ্গে মাড়াই করবে না। সেই চিত্কার আনন্দের চিৎকার নয়।
- যিরমিয়াহ ৪৮:৩৪আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“তাদের কান্নার শব্দ হিশবোন থেকে ইলিয়ালী পর্যন্ত চিত্কার হচ্ছে, তার আওয়াজ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সোয়র থেকে হোরোণয়িম পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত শব্দ হচ্ছে, কারণ নিম্রীমের জলও শুকিয়ে যাচ্ছে।
- যিরমিয়াহ ৪৮:৩৫আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
কারণ আমি তাদের নিঃশেষ করে দেব, যারা মোয়াবে উঁচু স্থানে বলিদান করে” এটা সদাপ্রভুর ঘোষণা, “এবং তাদের দেবতাদের কাছে ধূপ জ্বালায়।”
- যিরমিয়াহ ৪৮:৩৬আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
তাই মোয়াবের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তাদের সঞ্চয় করা সম্পদ শেষ হয়ে গেছে।
- যিরমিয়াহ ৪৮:৩৭আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
প্রত্যেক মাথা কেশবিহীন ও প্রত্যেক দাড়ি কমানো হল; প্রত্যেকের হাতে কাটাকুটি ও কোমরে চট জড়ানো হল।
- যিরমিয়াহ ৪৮:৩৮আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াবের সমস্ত ছাদের উপরে ও শহরের চকে বিলাপ শোনা যাচ্ছে, “কারণ যে পাত্র কেউ চায় না, সেই রকম করে আমি মোয়াবকে ভেঙে ফেলেছি।” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৪৮:৩৯আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“সে কেমন চড়িয়ে পরেছে! তারা কেমন করে তাদের জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! এই ভাবে মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে উপহাস ও আতঙ্কের পাত্র হয়েছে।”
- যিরমিয়াহ ৪৮:৪০আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, ঐ শত্রু ঈগলের মত উড়ে আসবে এবং মোয়াবের উপর তার ডানা ছড়িয়ে দেবে।
- যিরমিয়াহ ৪৮:৪১আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
করিয়োত বন্দী হয়েছে এবং তার দুর্গগুলি দখল হয়েছে। সেই দিন মোয়াবের সৈন্যদের অন্তর প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
- যিরমিয়াহ ৪৮:৪২আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
মোয়াব একজন লোকের মত ধ্বংস করা হবে, কারণ সে আমি, সদাপ্রভুর বিরুদ্ধে অহঙ্কারী হয়েছে।
- যিরমিয়াহ ৪৮:৪৩আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে মোয়াবের বাসিন্দা, তোমাদের উপর আতঙ্ক, খাদ ও ফাঁদ আসছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৪৮:৪৪আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“যে কেউ আতঙ্কিত হয়ে পালাবে সে খাদে পড়বে, যে কেউ খাদ থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি তার বিরুদ্ধে তার উপর প্রতিশোধ নেবার দিন আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ৪৮:৪৫আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
“হিশবোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ হিশবোন থেকে আগুন ও সীহোনের মধ্যে থেকে আগুনের শিখা বের হবে। তা মোয়াবের কপাল ও গোলমাল করা লোকেদের মাথার খুলি গ্রাস করবে।
- যিরমিয়াহ ৪৮:৪৬আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
হে মোয়াব, ধিক তোমাকে! লোকেরা ধ্বংস হয়েছে; কারণ তোমার ছেলেদের দূর দেশে বন্দী করে নিয়ে গেছে এবং তোমার মেয়েরাও বন্দীদশায় আছে।
- যিরমিয়াহ ৪৮:৪৭আনু. ৫৮৪ খ্রিস্টপূর্ব
কিন্তু পরবর্তী দিনের আমি মোয়াবের অবস্থার পুনরুদ্ধার করব।” এটা সদাপ্রভুর ঘোষণা। মোয়াবের বিচার এখানেই শেষ।
- যিরমিয়াহ ৪৯:১আনু. ৫৮৩ খ্রিস্টপূর্ব
¶ অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? ইস্রায়েলের উত্তরাধিকারী কি কেউ নেই? তাহলে মিলকম মূর্তির উপাসকরা কেন গাদের জায়গা অধিকার করে এবং মিলকমের লোকেরা সেখানকার শহরগুলিতে বাস করে?
- যিরমিয়াহ ৪৯:২আনু. ৫৮৩ খ্রিস্টপূর্ব
তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি অম্মোনীয়দের রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধের হাঁক দেব; তখন তা ধ্বংসস্তূপ হবে, আর তার মেয়েরা আগুনে পুড়ে যাবে। কারণ ইস্রায়েল তাদের দখল করবে, যারা তাকে দখল করে ছিল।” সদাপ্রভু বলেন।