মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৬:১৬আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন: রাস্তার চৌমাথায় দাঁড়াও ও দেখ; পুরানো পথের কথা জিজ্ঞাসা কর। ভাল পথ কোথায়? তখন সেই পথে চল এবং তোমরা নিজের অন্তরে বিশ্রাম পাবে। কিন্তু লোকেরা বলে, আমরা যাব না।

  2. যিরমিয়াহ ৬:১৭আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের উপরে তূরীর ধ্বনি শোনার জন্য পাহারাদার নিযুক্ত করেছি। কিন্তু তারা বলেছে, আমরা শুনব না।

  3. যিরমিয়াহ ৬:১৮আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    অতএব, হে জাতিরা, শোন! দেখ, তোমরা সাক্ষী, তাদের প্রতি কি হবে।

  4. যিরমিয়াহ ৬:১৯আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    শোন, হে পৃথিবী! দেখ, আমি এই লোকেদের উপর বিপদ ডেকে আনব, যা তাদের পরিকল্পনার ফল। তারা আমার বাক্য বা ব্যবস্থায় মনোযোগ দেয়নি, কিন্তু তার পরিবর্তে তারা অগ্রাহ্য করেছে।

  5. যিরমিয়াহ ৬:২০আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    শিবা থেকে আমার কাছে কেন ধূপ আসে? কিংবা দূর দেশ থেকে যে মিষ্টি সুগন্ধি আসে? তোমাদের হোমবলি আমার গ্রহণযোগ্য নয়, তোমাদের বলিদানও আমাকে সন্তুষ্ট করে না।

  6. যিরমিয়াহ ৬:২১আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভু বলেন, “দেখ, আমি এই লোকেদের বিরুদ্ধে নানা বাধা স্থাপন করব। বাবারা ও ছেলেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে। প্রতিবেশীরা ও বন্ধুরা বিনষ্ট হয়ে যাবে।”

  7. যিরমিয়াহ ৬:২২আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, উত্তর দেশ থেকে একদল লোক আসছে। কারণ দূর দেশ থেকে একটি বড় জাতি উত্তেজিত হয়ে আসছে।

  8. যিরমিয়াহ ৬:২৩আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    তারা ধনুক ও বর্শা নেবে। তারা নিষ্ঠুর এবং কোন দয়া নেই। সমুদ্রের গর্জনের মত তাদের শব্দ এবং তারা ঘোড়ায় চড়ে যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে, হে সিয়োনের মেয়ে।”

  9. যিরমিয়াহ ৬:২৪আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    আমরা তাদের সম্বন্ধে খবর পেয়েছি। আমাদের হাত অবশ হয়ে গেল। প্রসবকারিণী স্ত্রীলোকদের মত যন্ত্রণা আমাদের ধরেছে।

  10. যিরমিয়াহ ৬:২৫আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    তোমরা মাঠে যেয়ো না ও রাস্তায় হেঁটো না, কারণ শত্রুর তরোয়াল এবং চারিদিকে ভীষণ ভয় রয়েছে।

  11. যিরমিয়াহ ৬:২৬আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    হে আমার প্রজাদের মেয়েরা, একমাত্র ছেলের মৃত্যুশোকে চট পর এবং ছাইয়ের মধ্যে গড়াগড়ি দাও। নিজেদের জন্য প্রচণ্ড শোক কর। কারণ আমাদের উপরে হঠাৎ ধ্বংসকারী এসে পড়বে।

  12. যিরমিয়াহ ৬:২৭আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    যিরমিয়, আমি তোমাকে আমার লোকেদের যাচাইকারী করেছি, তাই তুমি তাদের পথ বিচার করবে এবং পরীক্ষা করবে।

  13. যিরমিয়াহ ৬:২৮আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    তারা সবাই খুব একগুঁয়ে লোক, যারা অন্য লোকের নিন্দা করে চলে। তারা সবাই ব্রোঞ্জ আর লোহার মত; খুব খারাপ আচরণ করে।

  14. যিরমিয়াহ ৬:২৯আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    জাঁতা তাদের আগুনে পুড়েছে, সীসা আগুনের শিখায় বিনষ্ট হয়েছে। অনর্থক তারা শুদ্ধ করার চেষ্টা করছে, কারণ দুষ্টদেরকে বের করা যাচ্ছে না।

  15. যিরমিয়াহ ৬:৩০আনু. ৬১২ খ্রিস্টপূর্ব

    তাদের বাতিল রূপা বলা হবে, কারণ সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন।

  16. ¶ সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল,

  17. যিরমিয়াহ ৭:২আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    “সদাপ্রভুর গৃহের ফটকে দাঁড়িয়ে এই বাক্য ঘোষণা কর! বল, ‘যিহূদার সমস্ত লোকেরা, যারা সদাপ্রভুর উপাসনা করবার জন্য এই ফটকগুলি দিয়ে ঢোকে, তারা সদাপ্রভুর বাক্য শোনো’।”

  18. যিরমিয়াহ ৭:৩আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগনের সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের আচার আচরণ ও কাজকর্ম সঠিক কর তাহলে আমি তোমাদের এই জায়গায় বাস করতে দেব।

  19. যিরমিয়াহ ৭:৪আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তোমরা এই মিথ্যা কথায় বিশ্বাস কোরো না, যা বলে, এটি সদাপ্রভুর মন্দির! সদাপ্রভুর মন্দির! সদাপ্রভুর মন্দির!

  20. যিরমিয়াহ ৭:৫আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    যদি তোমরা সম্পূর্ণভাবে তোমাদের আচার আচরণ ও কাজকর্ম সঠিক কর; যদি তোমরা একজন ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর ন্যায়ভাবে বিচার কর,

  21. যিরমিয়াহ ৭:৬আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    যদি তুমি কোনো বিদেশী, অনাথ কিংবা বিধবাদের অত্যাচার না কর, এই জায়গায় নির্দোষের রক্তপাত না কর এবং অন্য দেবতাদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না কর,

  22. যিরমিয়াহ ৭:৭আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তবে আমি এই জায়গায়, এই দেশে তোমাদের থাকতে দেব যেখানে আমি তোমাদের পূর্বপুরুষদের যুগ যুগ ধরে এবং চিরকাল বাস করবার জন্য দিয়েছি।

  23. যিরমিয়াহ ৭:৮আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    দেখ! তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছ, যা তোমাদের কোনো সাহায্য করে না।

  24. যিরমিয়াহ ৭:৯আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তোমরা কি চুরি, খুন ও ব্যভিচার কর? তোমার কি মিথ্যা শপথ কর, বাল দেবতাদের উদ্দেশ্যে ধূপ দান কর এবং অন্য দেবতাদের পিছনে যাও যাদের তোমরা জানো না?

  25. যিরমিয়াহ ৭:১০আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তারপর তোমরা আমার গৃহে এসে আমার সামনে দাঁড়িয়ে বল যে, আমরা নিরাপদ। যাতে তোমরা ঐ সব জঘন্য কাজ করতে পারো?