- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- ইসাইয়া ৫১:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তোমরা যারা ধার্ম্মিকতা জান, তোমরা যারা যাদের হৃদয়ে আমার নিয়ম আছে, তোমরা শোন। তোমরা মানুষের অপমানকে ভয় কর না, তাদের অপব্যবহারের দ্বারা হতাশ হয়ো না,
- ইসাইয়া ৫১:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
কারণ কীট কাপড়ের মত তাদেরকে খেয়ে ফেলবে এবং পোকা তাদেরকে পশমের মত খয়ে ফেলবে; কিন্তু আমার ধার্ম্মিকতা চিরকাল থাকবে এবং আমার পরিত্রান বংশের পর বংশ ধরে চিরকাল থাকবে।”
- ইসাইয়া ৫১:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
জাগো, জাগো, নিজেকে শক্তির সঙ্গে পরিধান কর, হে সদাপ্রভুর শক্তিশালী হাত। যেমন তুমি আগেকার দিনের উঠেছিলে, পুরানো দিনের বংশের পর বংশ ধরে উঠেছিলে। তুমি কি রহবকে টুকরো টুকরো করে কাটনি? সমুদ্রের দৈত্যকে কি তুমি চূর্ণ করনি?
- ইসাইয়া ৫১:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তুমি কি সমুদ্রের, বিশাল গভীরের জল শুকিয়ে ফেলনি এবং তুমি কি সমুদ্রের গভীর জায়গাকে রাস্তা তৈরী করনি যাতে তোমার মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হয়ে যায়?
- ইসাইয়া ৫১:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর মুক্তি পাওয়া লোকেরা ফিরে আসবে এবং আনন্দের চিত্কারের সঙ্গে সিয়োনে আসবে এবং চিরকাল স্থায়ী আনন্দ তাদের মাথায় থাকবে এবং সুখ ও আনন্দ তাদের অতিক্রম করবে এবং দুঃখ ও শোক পালিয়ে যাবে।
- ইসাইয়া ৫১:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
আমি, আমিই তোমাদের সান্ত্বনা করি। তোমরা কেন মানুষকে ভয় করছ? যারা মারা যাবে, মানুষের সন্তানেরা, যারা ঘাসের মতই তৈরী।
- ইসাইয়া ৫১:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তোমাদের যিনি তৈরী করেছেন তাঁকে কেন তোমরা ভুলে গেছ? যিনি আকাশকে ছড়িয়ে দিয়েছেন এবং পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন? তুমি অত্যাচারীদের প্রচণ্ড ক্রোধের কারণে প্রতিদিন ত্রাসে আছ যখন সে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত করেছে? অত্যাচারীদের ক্রোধ কোথায়?
- ইসাইয়া ৫১:১৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
যারা নত হয়, সদাপ্রভু তাদের শীঘ্রই ছেড়ে দেবেন; সে মারা যাবে না এবং গর্তে নেমে যাবে না, তার খাবারের অভাব হবে না।
- ইসাইয়া ৫১:১৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
কারণ আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি সমুদ্রকে মন্থন করলে তার ঢেউ গর্জন করে। তার নাম বাহিনীদের সদাপ্রভু।
- ইসাইয়া ৫১:১৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
আমি তোমার মুখে আমার বাক্য রাখলাম আর আমার হাতের ছায়ায় তোমাকে ঢেকে রাখলাম। যে আমি আকাশমণ্ডল রোপণ করি, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি এবং সিয়োনকে বলি, তুমি আমার লোক।
- ইসাইয়া ৫১:১৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
¶ হে যিরূশালেম, জাগো, জাগো; উঠে দাঁড়াও। তুমি তো সদাপ্রভুর হাত থেকে তাঁর ক্রোধের বাটিতে পান করেছ; মত্ততাজনক বাটিতে পান করেছ, তুমি নিঃশেষ করেছ।
- ইসাইয়া ৫১:১৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তুমি যে সব ছেলেদের জন্ম দিয়েছ তাদের মধ্যে তার পথপ্রদর্শক কেউ নেই; যে সব ছেলেদের তুমি পালন করেছ তাদের মধ্যে তার হাত ধরবার মত কেউ নেই।
- ইসাইয়া ৫১:১৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
এই দুই তোমার প্রতি ঘটেছে; কে তোমার জন্য বিলাপ করবে? নির্জনতা এবং ধ্বংস এবং দূর্ভিক্ষ এবং তরোয়াল। কে তোমাকে সান্ত্বনা দেবে?
- ইসাইয়া ৫১:২০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তোমার ছেলেরা দুর্বল হয়েছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তারা সদাপ্রভুর ক্রোধে, তোমার ঈশ্বরের তিরস্কারে পরিপূর্ণ।
- ইসাইয়া ৫১:২১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
কিন্তু এখন এই কথা শোন, হে অত্যাচারকারী এবং তুমি মাতাল, কিন্তু দ্রাক্ষারসে মত্ত না।
- ইসাইয়া ৫১:২২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
তোমার প্রভু সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি তাঁর লোকদের পক্ষে থাকেন তিনি এই কথা বলছেন, “দেখ, মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ পানপাত্র, তোমার হাত থেকে নিলাম; সেই পানপাত্রে তুমি আর পান করবে না।
- ইসাইয়া ৫১:২৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
আমি তোমার উত্পীড়কদের হাতে তা তুলে দেব, যারা তোমাকে বলত, ‘শুয়ে পড়, যাতে আমরা তোমার ওপর দিয়ে হেঁটে যেতে পারি।’ তুমি মাটির মত ও রাস্তার মত লোকদের কাছে নিজের পিঠ পেতে দিতে পার।”
- ইসাইয়া ৫২:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
¶ জাগো, জাগো, হে সিয়োন শক্তি পরিধান কর; হে পবিত্র শহর যিরূশালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। কারণ কখনো অচ্ছিন্নত্বক ও অশুচি লোক তোমার মধ্যে আর ঢুকবে না।
- ইসাইয়া ৫২:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
গায়ের ধূলো ঝেড়ে ফেল, হে যিরুশালেম, ওঠো, বস। হে বন্দী সিয়োন-কন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।
- ইসাইয়া ৫২:৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা বিনামূল্যে বিক্রিত হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত হবে।
- ইসাইয়া ৫২:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার লোকেরা আগে মিশরে বাস করার জন্য সেখানে নেমে গিয়েছিল; আবার অশূরীয়া অকারণে তাদের উপর অত্যাচার করল।
- ইসাইয়া ৫২:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু বলেন, এখন এখানে আমার কি আছে? আমার লোকদেরকে কিছু ছাড়াই নেওয়া হয়েছে। সদাপ্রভু বলেন, তাদের শাসন কর্তারা উপহাস করছে এবং আমার নাম সারাদিন সব দিন নিন্দিত হচ্ছে।
- ইসাইয়া ৫২:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
এই জন্য আমার লোকেরা জানতে পারবে; সেই দিন তারা জানবে যে, আমি কথা বলেছি; হ্যাঁ, এটা আমিই।”
- ইসাইয়া ৫২:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
পর্বতদের ওপরে তার পা কেমন সুন্দর লাগছে, যে সুসংবাদ বয়ে আনে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রান ঘোষণা করে, সিয়োনকে বলে, “তোমার ঈশ্বর রাজত্ব করেন!”
- ইসাইয়া ৫২:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব
শোন, তোমার পাহারাদারদের রব উঠাচ্ছে, তারা আনন্দে একসঙ্গে চেঁচাচ্ছে, কারণ সদাপ্রভু যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে।