মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ¶ এই ভাবে দায়ূদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর সদাপ্রভু সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।

  2. ¶ দায়ূদ শহরে নিজের জন্য ঘর বাড়ি তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাঁবু খাটালেন।

  3. তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করতে পারবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই মনোনীত করেছেন।”

  4. ¶ সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের যিরূশালেমে জড়ো করলেন।

  5. তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সঙ্গী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা কর, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।

  6. প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”

  7. ¶ এতে যাজকেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।

  8. সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।

  9. ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল যাজক শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর এবং ওবেদ ইদোম ও যিহিয় সিন্দুকের পাহারাদার ছিলেন।

  10. ¶ এর পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনেরা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা সিন্দুকটি আনবার জন্য গেলেন।

  11. যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে তারা সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করল।

  12. এই ভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিঙ্গা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।

  13. ¶ সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি দায়ূদ শহরে ঢুকবার দিন শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।

  14. ¶ ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল।

  15. সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।

  16. ¶ সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।

  17. যাজক বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।

  18. ¶ সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন:

  19. “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।

  20. তাঁর উদ্দেশ্যে গান গাও, তাঁর প্রশংসা গান কর; তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।”

  21. ¶ তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।

  22. সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব দিন তাঁর উপস্থিতিতে থাকতে আগ্রহী হও।

  23. তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।

  24. হে তাঁর দাস ইস্রায়েললের বংশধরেরা, তাঁর মনোনীত যাকোবের লোকেরা।

  25. তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।