Skip to content
১ ইতিহাস ৮:১-৪০

১ ইতিহাস ৮:১-৪০

বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ,
চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
অবীশূয়, নামান, আহোহ,
গেরা, শফূফন ও হূরম।
এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
১০
যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
১১
হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
১২
ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
১৩
বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
১৪
বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
১৫
সবদিয়, অরাদ, এদর,
১৬
মীখায়েল, যিশ্‌পা ও যোহ।
১৭
ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
১৮
হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।
১৯
শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
২০
সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
২১
ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
২২
শাশকের ছেলেরা হল যিশ্‌পন,
২৩
এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
২৪
হানন, হনানিয়,
২৫
এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
২৬
যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়া,
২৭
যারিশিয়, এলিয় ও সিখ্রি।
২৮
এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
২৯
যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
৩০
তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
৩১
গদোর, অহিয়ো ও সখর।
৩২
মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
৩৩
নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।
৩৪
যোনাথনের ছেলে মরীব্‌বাল ও মরীব্‌বালের ছেলে মীখা।
৩৫
মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
৩৬
আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
৩৭
মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
৩৮
আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
৩৯
আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
৪০
ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options