মূল বিষয়বস্তুতে যান

The Edomites সম্পর্কে বাইবেলের পদ: Governed by dukes

20 টি পদ · 62 টি দিক

Governed by dukes সম্পর্কে পদ

  1. এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,

  2. দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।

  3. এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

  4. আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।

  5. এরা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

  6. সেই দেশনিবাসী হোরীয় সেয়ীরের ছেলে লোটন, শোবল, শিবিয়োন, অনা,

  7. দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।

  8. লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।

  9. আর শোবলের অলবন, মানহৎ, এবল, শফো ও ওনম।

  10. আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গরম জলের উনুই খুঁজে পেয়েছিল।

  11. অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।

  12. আর দিশোনের ছেলে হিমদন, ইশবন, যিত্রন ও করান।

  13. আর এৎসরের ছেলে বিলহন, সাবন ও আকন।

  14. আর দিশোনের ছেলে উষ ও অরান।

  15. হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,

  16. দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।

  17. গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,

  18. দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

  19. দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,

  20. দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।