মূল বিষয়বস্তুতে যান

Psalms সম্পর্কে বাইবেলের পদ

896 টি পদ · 16 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমাদের তুমি ন্যায়পরায়ণ আশ্চর্য্যজনক ভাবে আমাকে উত্তর দেবে; আমাদের পরিত্রানের ঈশ্বর; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের এবং দূরবর্তী সমুদ্র বাসীদের বিশ্বাসভূমি।

  2. তুমি নিজ শক্তিতে পর্বতদের স্থাপনকর্তা; তুমি পরাক্রমে বদ্ধকটি।

  3. তুমিই সমুদ্রের গর্জন, তাদের তরঙ্গের গর্জন এবং জাতিদের কোলাহল শান্ত করে থাক।

  4. যারা পৃথিবীর সমগ্র অংশে বাস করে তারা তোমার কাজের প্রমাণের ভয় পায়; তুমি পূর্ব ও পশ্চিমকে আনন্দ দিয়ে থাক।

  5. তুমি পৃথিবীকে সাহায্য করার জন্য আস, তুমি এতে প্রচুর সমৃদ্ধ ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ; এইরূপে ভূমি প্রস্তুত করে তুমি মানুষদের শস্য প্রস্তুত করে থাক।

  6. তুমি তার খাঁজ সব প্রচুর পরিমাণে জলে পূর্ণ কর; তার ঢাল সমান করে থাক; তুমি বৃষ্টির দ্বারা তাদের নরম করে থাক; তুমি তাদের অঙ্কুরকে আশীর্বাদ করে থাক।

  7. তুমি তোমার মঙ্গলের সঙ্গে বছরকে মুকুট পরিয়ে থাক, তোমার রথের পথের রেখায় পুষ্টিকর জিনিস পৃথিবীতে ক্ষরিত হয়।

  8. তারা মরুপ্রান্তের উপর ঝরে পরে এবং পাহাড়গুলো আনন্দের সঙ্গে কটিবন্ধ করে।

  9. চারণভূমি মেষপালদের সঙ্গে ভূষিত হয়; উপত্যকাগুলোও শস্য দিয়ে আচ্ছন্ন হয়; তারা আনন্দের জন্য চিত্কার করে এবং তারা গান করে।

  10. ঈশ্বর আমাদেরকে করুণা কর এবং আশীর্বাদ কর এবং আমাদের প্রতি নিজের মুখ উজ্জ্বল কর। সেলা

  11. যাতে করে পৃথিবীতে পথ প্রকাশিত হয় ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রান।

  12. ঈশ্বর, জাতিরা তোমার প্রশংসা করুক, সমস্ত লোকে তোমার প্রশংসা করুক।

  13. অহ, জাতিরা উল্লাস করুক এবং আনন্দে গান করুক, কারণ তুমি ন্যায়বিচারে লোকদের বিচার করবে এবং পৃথিবীর অন্যান্য জাতিদের শাসন করবে। সেলা

  14. ঈশ্বর, জাতিরা তোমার প্রশংসা করে, সমস্ত জাতি তোমার প্রশংসা করুক।

  15. ঈশ্বর, পৃথিবী তার ফল দিয়েছে এবং আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করেছেন।

  16. ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন এবং পৃথিবীর সমস্ত প্রান্ত তাকে ভয় করবে।

  17. ঈশ্বর, আমার রক্ষা কর, সদাপ্রভুু, আমার তাড়াতাড়ি সাহায্য কর।

  18. যারা আমার প্রাণকে কামনা করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদে আনন্দ হয়, তারা ফিরে যাক এবং অপমানিত হোক।

  19. যারা বলে, হায়! হায়! তারা নিজেদের লজ্জার জন্য ফিরে যাক।

  20. যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।

  21. কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।

  22. ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তোমার উপস্থিতি প্রকাশ হবে; লোকে তোমার আশ্চর্য্য কাজের কথা বলবে।

  23. “আমি যখন ঠিক দিন উপস্থিত করব, তখন আমিই ন্যায় বিচার করব।”

  24. যদিও পৃথিবী এবং অধিবাসীরা ভয়ে কাঁপছে, আমি তার স্তম্ভ সব স্থাপন করি।

  25. আমি অহঙ্কারীদের বললাম, “গর্ব কর না,” এবং দুষ্টদেরকে বললাম, “বিজয়ে সুনিশ্চিত হও না।