Skip to content

Esau সম্পর্কে বাইবেলের পদ

47 টি পদ · 17 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরান।

  2. ¶ ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা।

  3. বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।

  4. যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমন দেশের হূশম রাজা হয়েছিলেন।

  5. হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্‌ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।

  6. আর হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল রাজা হয়েছিলেন।

  7. আর সম্লর মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই জায়গায় (ফরাৎ বা ইউফ্রেটিস) নদীর কাছে রহোবোৎ শহরের শৌল তাঁর পদে রাজা হয়েছিলেন।

  8. আর শৌলেরমৃত্যুর পরে তাঁর জায়গায় অকবোরের ছেলে বাল্‌ হানন রাজা হয়েছিলেন।

  9. আর বাল্‌ হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্‌ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাতনী।

  10. পরে হদদের মৃত্যু হয়েছিল।

  11. ইদোমের দলপতিদের নাম তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন,

  12. কনস, তৈমন, মিব্‌সর,

  13. মগদীয়েল ও ঈরম। এরা সবাই ইদোমের দলপতি ছিল।

  14. সদাপ্রভু বলেন, “সে দিন আমি কি ইদোমের জ্ঞানীদের ধ্বংস করব না এবং এষৌর পর্বত থেকে কি বুদ্ধি দূর করব না?”

  15. হে তৈমন, তোমার বীরেরা ভয় পাবে, যেন এষৌর পর্বত থেকে প্রত্যেকটি মানুষকে হত্যা করে ধ্বংস করা হবে।

  16. তোমার ভাই যাকোবের প্রতি করা অন্যায়ের জন্য তুমি লজ্জায় অবনত হবে এবং তোমায় চিরকালের জন্য ধ্বংস করা হবে।

  17. যে দিন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে, সেই দিন বিদেশীরা তোমার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল ও বিজাতিয়রা তার দ্বার দিয়ে প্রবেশ করেছিল এবং যিরূশালেমের উপর গুলিবাঁট করেছিল, সেই দিন তুমিও তাদের মতই একজন ছিলে।

  18. কিন্তু তোমার ভাইয়ের দিনের আনন্দ কর না, তার চরম দুর্দশার দিনের তার প্রতি দৃষ্টি কর না। যিহূদার সন্তানদের ধ্বংসের দিনের তাদের বিষয়ে আনন্দ করনা এবং তাদের বিপদের দিনের অহঙ্কার কর না।

  19. আমার প্রজাদের বিপদের দিনের তাদের ফটকে প্রবেশ করনা, তুমি তাদের বিপদের দিনের তাদের অমঙ্গলের প্রতি নজর দিও না এবং তাদের বিপদের দিনের তাদের সম্পত্তি লুট কর না।

  20. আর তাদের মধ্যে যারা পালিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িও না; আর সংকটের দিনের তাদের রক্ষা পাওয়া লোকদেরকে আবার শত্রুদের হাতে তুলে দিও না।

  21. আর যাকোবের কুল আগুনের মত যোষেফের কুল শিখা আর এষৌর কুল খড়ের মতন হবে, আর তারা তাকে পুড়িয়ে নিঃশেষ করবে। এষৌর কুলে কেউ বাঁচবে না, কারণ সদাপ্রভু তাই বলেন।

  22. আর দক্ষিণের লোকেরা এষৌর পর্বতের অধিকারী হবে আর নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করবে; আর লোকেরা ইফ্রয়িমের জমি আর শমরীয়দের জমি দখল করবে এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করবে।