মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ৯:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই মানুষটি উত্তর দিল এবং তাদেরকে বলল, এটাই হলো একটা আশ্চর্য্য জিনিস যে, তিনি কোথা থেকে আসলেন আপনারা তা জানেন না তবুও তিনি আমার চক্ষু খুলে দিয়েছেন।

  2. যোহন ৯:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোন মানুষ ঈশ্বরের ভক্ত হয় এবং তাঁর ইচ্ছা মেনে চলে, ঈশ্বর তার কথা শোনেন।

  3. যোহন ৯:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পৃথিবীর পূর্বকাল থেকে কখনও শোনা যায় নি যে, কোনো মানুষ জন্ম থেকে অন্ধ তাকে চক্ষু খুলে দিয়েছে।

  4. যোহন ৯:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি এই মানুষটি ঈশ্বর থেকে না আসতেন, তবে তিনি কিছুই করতে পারতেন না।

  5. যোহন ৯:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা উত্তর দিয়ে তাকে বলল, তুই একেবারে পাপেই জন্ম নিয়েছিস, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? তখন তারা তাকে সমাজ থেকে বের করে দিল।

  6. যোহন ৯:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু শুনলেন যে, তারা তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। আর তিনি তার দেখা পেয়ে বললেন, তুমি কি মনুষ্যপুত্রকে বিশ্বাস কর?

  7. যোহন ৯:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে উত্তর দিয়ে বলল, তিনি কে প্রভু? আমি যেন তাঁতে বিশ্বাস করি?

  8. যোহন ৯:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাকে বললেন, “তুমি তাঁকে দেখেছ এবং তিনি হলেন যিনি তোমার সঙ্গে কথা বলছেন।”

  9. যোহন ৯:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই মানুষটি বলল, আমি বিশ্বাস করি প্রভু; তখন সে তাঁকে প্রণাম করল।

  10. যোহন ৯:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু বললেন, বিচারের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, যেন যারা দেখতে পায় না তারা দেখতে পায় এবং যারা দেখে তারা যেন অন্ধ হয়।

  11. যোহন ৯:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ফরীশীদের মধ্যে থেকে যারা তাঁর সঙ্গে ছিল তারা এই সব কথা শুনে তাঁকে জিজ্ঞাসা করলো, আমরাও কি অন্ধ?

  12. যোহন ৯:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাদেরকে বললেন, যদি তোমরা অন্ধ হতে তবে তোমাদের হয়ত পাপ থাকত না। যদিও এখন তোমরা বলছ যে, আমরা দেখতে পাই সুতরাং তোমাদের পাপ আছে।

  13. যোহন ১০:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সত্য, সত্য, আমি তোমাদের বলছি, যে কেউ দরজা দিয়ে মেষের খোঁয়াড়ে না ঢুকে আর কোন রাস্তা দিয়ে ঢোকে, সে হলো চোর এবং ডাকাত।

  14. যোহন ১০:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যে দরজা দিয়ে ঢোকে সে হলো মেষদের পালক।

  15. যোহন ১০:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাকেই পাহারাদার দরজা খুলে দেয় এবং মেষেরা তার আওয়াজ শোনে এবং সে নাম ধরে তার নিজের মেষদেরকে ডাকে ও সে বাইরে নিয়ে যায়।

  16. যোহন ১০:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন সে নিজের সব মেষগুলিকে বের করে, তখন সে তাদের আগে আগে চলে এবং মেষেরা তার পিছন পিছন চলে কারণ তারা তার গলার আওয়াজ চেনে।

  17. যোহন ১০:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা কোন মতে অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে আসবে কারণ অচেনা লোকের গলার আওয়াজ তারা চেনে না।

  18. যোহন ১০:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই গল্পটি যীশু তাদেরকে বললেন, কিন্তু তিনি তাদেরকে যে কি বললেন তা তারা বুঝতে পারল না।

  19. যোহন ১০:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু আবার তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, আমিই সেই মেষ খোঁয়াড়ের দরজা।

  20. যোহন ১০:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যারা সবাই আমার আগে এসেছিল তারা সবাই চোর ও ডাকাত কিন্তু মেষেরা তাদের আওয়াজ শোনে নি।

  21. যোহন ১০:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমিই সেই দরজা। যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে সে পরিত্রান পাবে এবং সে ভিতরে আসবে ও বাইরে যাবে এবং চরে খাবার জায়গা পাবে।

  22. যোহন ১০:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    চোর আসে চুরি, বধ, ও ধ্বংস করবার জন্য। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন অধিক পরিমাণে পায়।

  23. যোহন ১০:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমিই হলাম উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য নিজের জীবন দেয়।

  24. যোহন ১০:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে ভাড়া করা চাকর এবং মেষপালক নয়, মেষগুলি যার নিজের নয়, সে নেকড়ে আসতে দেখলে মেষগুলি ফেলে পালায়। এবং নেকড়ে তাদেরকে ধরে নিয়ে যায় ও তাদের ছিন্নভিন্ন করে দেয়।

  25. যোহন ১০:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে পালায় কারণ সে একজন কর্মচারী এবং সে মেষদের জন্য চিন্তা করে না।