circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ১০:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা আবার তাঁকে ধরতে চেষ্টা করল, কিন্তু তিনি তাদের এড়িয়ে হাতের বাইরে দূরে চলে গেলেন।
- যোহন ১০:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু আবার যর্দ্দনের অপর পারে যেখানে যোহন প্রথমে বাপ্তিষ্ম দিতেন সেই জায়গায় চলে গেলেন এবং সেখানে থাকলেন।
- যোহন ১০:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অনেক মানুষ যীশুর কাছে এসেছিল। তারা বলতে লাগলো, যোহন হয়ত কোন আশ্চর্য্য কাজ করেননি কিন্তু এই মানুষটির সম্পর্কে যোহন যে সব কথা বলেছিলেন সে সবই সত্য।
- যোহন ১০:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেখানে অনেক মানুষ যীশুতে বিশ্বাস করল।
- যোহন ১১:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ একজন যাঁর নাম লাসার তিনি অসুস্থ ছিলেন, তিনি মরিয়ম ও তাঁর বোন মার্থা বৈথনিয়া গ্রামের লোক ছিলেন।
- যোহন ১১:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ইনি হলেন সেই লাসারের বোন মরিয়ম, যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে দেন এবং নিজের মাথার চুল দিয়ে তাঁর পা মুছে দেন; তাঁরই ভাই লাসার অসুস্থ ছিলেন।
- যোহন ১১:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বোনেরা তাঁকে বলে পাঠালেন, প্রভু, দেখুন আপনি যাকে ভালবাসেন সে অসুস্থ হয়ে পড়েছে।
- যোহন ১১:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন যীশু এই কথা শুনলেন, তিনি বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি কিন্তু ঈশ্বরের মহিমার জন্য হয়েছে, সুতরাং যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা মহিমান্বিত হন।
- যোহন ১১:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু মার্থাকে ও তাঁর বোনকে এবং লাসারকে ভালবাসতেন।
- যোহন ১১:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন তিনি শুনলেন যে লাসার অসুস্থ হয়েছে, তখন যে জায়গায় ছিলেন যীশু সেই জায়গায় আরও দুই দিন থাকলেন।
- যোহন ১১:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই সবের পরে তিনি শিষ্যদের বললেন, “চল আমরা আবার যিহূদিয়াতে যাই।”
- যোহন ১১:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শিষ্যেরা তাঁকে বললেন, রব্বি, এই এক্ষণে ইহূদিরা আপনাকে পাথর মারবার চেষ্ঠা করছিল, আর আপনি আবার সেখানে ফিরে যাচ্ছেন?
- যোহন ১১:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু উত্তর দিলেন, এক দিনের কি বারো ঘন্টা আলো নেই? যদি কেউ দিনের র আলোতে চলে সে হোঁচট খাবে না কারণ সে এই পৃথিবীর আলো দেখে।
- যোহন ১১:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যদি সে রাতে চলে, সে হোঁচট খায় কারণ আলো তার মধ্যে নেই।
- যোহন ১১:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু এই সব কথা বললেন এবং এই সব কিছুর পরে তিনি তাঁদেরকে বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি যাচ্ছি যেন তাকে ঘুম থেকে জাগাতে পারি।
- যোহন ১১:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন শিষ্যেরা তাঁকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে সুস্থ হবে।
- যোহন ১১:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাঁর মৃত্যুর সম্বন্ধে বলেছিলেন কিন্তু তাঁরা মনে করলেন যে, তিনি ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছেন সেই কথা বলছেন।
- যোহন ১১:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশু স্পষ্টভাবে তাঁদেরকে বললেন লাসার মরে গেছে।
- যোহন ১১:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর আমি তোমাদের জন্য আনন্দ করছি যে, আমি সেখানে ছিলাম না যেন তোমরা বিশ্বাস কর। এখন চল আমরা তার কাছে যাই।
- যোহন ১১:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
থোমা, যাকে দিদুমঃ [যমজ] বলে, তিনি সহ শিষ্যদের বললেন চল, আমরাও যাই যেন যীশুর সঙ্গে মরতে পারি।
- যোহন ১১:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু যখন আসলেন তিনি শুনতে পেলেন যে, লাসার তখন চার দিন হয়ে গেছে কবরে আছেন।
- যোহন ১১:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বৈথনিয়া যিরূশালেমের কাছে প্রায় তিন কিলোমিটার দূর;
- যোহন ১১:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ইহূদিদের মধ্য থেকে অনেকে মার্থা ও মরিয়মের কাছে এসেছিল তাঁদের ভাইয়ের জন্য সান্ত্বনা দিতে।
- যোহন ১১:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন মার্থা শুনল যে, যীশু এসেছেন তিনি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন, কিন্তু মরিয়ম তখনও ঘরে বসে ছিলেন।
- যোহন ১১:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
মার্থা তখন যীশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই হয়ত মরত না।