circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ১০:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমিই হলাম উত্তম মেষপালক এবং আমার নিজের সবাইকে আমি চিনি আর আমার নিজের সবাই আমাকে চেনে,
- যোহন ১০:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পিতা আমাকে জানেন এবং আমি পিতাকে জানি; এবং মেষদের জন্য আমি নিজের জীবন উত্সর্গ করি।
- যোহন ১০:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমার আরও অন্য মেষ আছে সে সব এই খোঁয়াড়ের নয়। তাদেরকেও আমি অবশ্যই নিয়ে আসব এবং তারা আমার গলার আওয়াজ শুনবে তাতে একটা মেষের পাল হবে এবং একজন মেষপালক হবে।
- যোহন ১০:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পিতা আমাকে এই জন্য ভালবাসেন, কারণ আমি নিজের জীবন উত্সর্গ করি আবার তা গ্রহণ করি।
- যোহন ১০:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কেউ আমার থেকে তা নিয়ে যায় না কিন্তু আমি নিজের থেকেই তা উত্সর্গ করি। আমার অধিকার আছে তা উত্সর্গ করার এবং আবার তা গ্রহণ করবার ক্ষমতা আমার আছে। এই আদেশ আমি নিজের পিতা থেকে পেয়েছি।
- যোহন ১০:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই সব কথার জন্য ইহুদীদের মধ্যে আবার মতপার্থক্য হল।
- যোহন ১০:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাদের মধ্যে অনেকে বলল, একে ভূতে ধরেছে এবং সে পাগল, কেন তোমরা তার কথা শুনছ?
- যোহন ১০:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অন্য লোকেরা বলল, এই সব ত ভূতগ্রস্ত লোকের মত কথা নয়। ভূত কি একজন অন্ধের চক্ষু খুলে দিতে পারে?
- যোহন ১০:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন যিরূশালেমে মন্দির প্রতিষ্ঠাতার উত্সব এলো। তখন ছিল শীতকাল;
- যোহন ১০:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যীশু মন্দিরের শলোমনের বারান্দায় হেঁটে বেড়াচ্ছিলেন।
- যোহন ১০:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন ইহুদীরা তাঁকে ঘিরে ধরল এবং তাঁকে বলল, আর কত কাল আমাদের প্রাণ অনিশ্চিয়তায় রাখবে। আপনি যদি খ্রীষ্ট হন তবে স্পষ্ট করে আমাদেরকে বলুন।
- যোহন ১০:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাদেরকে উত্তর দিলেন, আমি তোমাদেরকে বলেছি কিন্তু তোমরা বিশ্বাস কর না। আমি যে সব কাজ আমার পিতার নামে করছি, সেই সব আমার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে।
- যোহন ১০:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তোমরা বিশ্বাস কর না কারণ তোমরা আমার মেষদের মধ্যে নও।
- যোহন ১০:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমার মেষেরা আমার আওয়াজ শোনে, আমি তাদের জানি এবং তারা আমার পিছন পিছন চলে।
- যোহন ১০:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তাদেরকে অনন্ত জীবন দিই, তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না।
- যোহন ১০:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমার পিতা যিনি তাদেরকে আমাকে দিয়েছেন তিনি সবার থেকে মহান এবং কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না।
- যোহন ১০:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি ও পিতা এক।
- যোহন ১০:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন ইহুদীরা আবার পাথর তুলল তাঁকে মারবার জন্য।
- যোহন ১০:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাদের উত্তর দিলেন, “আমি পিতার থেকে তোমাদেরকে অনেক ভালো কাজ দেখিয়েছি, তার কোন কাজগুলির জন্য আমাকে পাথর মারাতে চাইছ?”
- যোহন ১০:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ইহুদীরা তাঁকে উত্তর দিল, কোনো আশ্চর্য্য কাজের জন্য তোমাকে পাথর মারছি না, কিন্তু ঈশ্বরনিন্দার জন্য, কারণ তুমি একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলছ।
- যোহন ১০:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাদেরকে উত্তর দিয়ে বললেন, তোমাদের নিয়ম কানুনে কি লেখা নেই, “আমি বললাম, তোমরা দেবতা”।
- যোহন ১০:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যাদের কাছে ঈশ্বরের বাক্য এসেছিল, তিনি তাদের তো দেবতার মত বলেছিলেন আর পবিত্র শাস্ত্রের কথা বাদ দেওয়া যেতে পারে না
- যোহন ১০:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যাকে পিতা পবিত্র করলেন ও পৃথিবীতে পাঠালেন, তোমরা কেন তাঁকে বললে যে, তুমি ঈশ্বরের নিন্দা করছ, কারণ আমি বললাম যে, আমি ঈশ্বরের পুত্র?
- যোহন ১০:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যদি আমি আমার পিতার কাজ না করি তবে আমাকে বিশ্বাস কর না।
- যোহন ১০:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যদিও আমি এইগুলি করছি, তবু যদি তোমরা আমাকে বিশ্বাস না কর তবে সেই কাজের উপর বিশ্বাস কর; যেন তোমরা জানতে পার ও বুঝতে পার যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি।