circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ১১:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তবে এখনও আমি জানি যে, যা কিছু আপনি ঈশ্বরের কাছে চাইবেন, ঈশ্বর তা আপনাকে দেবেন।
- যোহন ১১:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাঁকে বললেন, তোমার ভাই আবার উঠবে।
- যোহন ১১:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
মার্থা তাঁকে বললেন, আমি জানি যে শেষের দিনে পুনরুত্থানে সে আবার উঠবে।
- যোহন ১১:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাঁকে বললেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে কেউ আমাকে বিশ্বাস করে, সে মরলেও জীবিত থাকবে।
- যোহন ১১:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং যে কেউ বেঁচে আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনও মরবে না। এটা কি বিশ্বাস কর?
- যোহন ১১:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাঁকে বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনিই সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র যিনি এই পৃথিবীতে আসছেন।
- যোহন ১১:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই সব কথা বলে তিনি চলে গেলেন এবং তার নিজের বোন মরিয়মকে গোপনে ডাকলেন। তিনি বললেন গুরু এখানে আছেন এবং তোমাকে ডাকছেন।
- যোহন ১১:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন মেরি এই কথা শুনলেন তিনি শীঘ্র উঠে যীশুর কাছে গেলেন।
- যোহন ১১:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তখনও গ্রামের মধ্যে আসেননি কিন্তু যেখানে মার্থা তার সঙ্গে দেখা করেছিলেন সেই জায়গাতেই ছিলেন।
- যোহন ১১:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যে ইহূদিরা মরিয়মের সঙ্গে ঘরের মধ্যে ছিল ও তাঁকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন তাঁকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখল তখন তারাও তাঁর পিছন পিছন গেল এবং মনে করল, তিনি কবরের কাছে কাঁদতে যাচ্ছেন।
- যোহন ১১:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন মরিয়ম যেখানে যীশু ছিলেন সেখানে যখন আসলেন, তখন তাঁকে দেখে তাঁর পায়ে পড়ে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন, আমার ভাই মরত না।
- যোহন ১১:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু যখন দেখলেন তিনি কাঁদছেন, ও তাঁর সঙ্গে যে ইহূদিরা এসেছিল তারাও কাঁদছে তখন আত্মায় খুব অস্থির হয়ে উঠলেন ও উদ্বিগ্ন হলেন,
- যোহন ১১:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি বললেন “তোমরা তাকে কোথায় রেখেছ?” তাঁরা তাঁকে বললেন, প্রভু এসে দেখুন।
- যোহন ১১:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু কাঁদলেন।
- যোহন ১১:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন ইহূদিরা বলল, দেখ, তিনি লাসারকে কতটা ভালবাসতেন।
- যোহন ১১:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তাদের মধ্যে থেকে কেউ বলল, এই মানুষটি অন্ধের চক্ষু খুলে দিয়েছেন, ইনি কি লাসারের মৃত্যুও রক্ষা করতে পারতেন না?
- যোহন ১১:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তাতে যীশু আবার মনে মনে অস্থির হয়ে কবরের কাছে গেলেন। সেই কবর একটা গুহা ছিল এবং তার উপরে একটা পাথর দেওয়া ছিল।
- যোহন ১১:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু বললেন, “তোমরা পাথরটা সরিয়ে ফেল।” যে মারা গেছে লাসার তার বোন মার্থা যীশুকে বললেন, প্রভু, এতক্ষণ ওই দেহ পচে দুর্গন্ধ হয়ে গেছে কারণ সে মারা গেছে আজ চার দিন।
- যোহন ১১:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাঁকে বললেন, “আমি কি তোমাকে বলিনি যে, যদি তুমি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?” সুতরাং তারা পাথরটা সরিয়ে ফেলল।
- যোহন ১১:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে যীশু আকাশের দিকে তাকিয়ে বললেন, পিতঃ, তোমার ধন্যবাদ দিই যে, তুমি আমার কথা শুনেছ।
- যোহন ১১:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি জানতাম তুমি সবদিন আমার কথা শোন কিন্তু এই যে সব মানুষের দল আমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে এদের জন্য এই কথা বললাম, যেন তারা বিশ্বাস করে যে তুমিই আমাকে পাঠিয়েছ।
- যোহন ১১:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই সব বলার পরে তিনি চিত্কার করে ডেকে বললেন লাসার, বাইরে এস।
- যোহন ১১:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সেই মৃত মানুষটি বেরিয়ে আসলেন; তাঁর পা ও হাত কবর কাপড়ে জড়ানো ছিল এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। যীশু তাদেরকে বললেন, “তাকে খুলে দাও এবং যেতে দাও।”
- যোহন ১১:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন ইহূদিদের অনেকে যারা মরিয়মের কাছে এসেছিল এবং দেখেছিল যীশু যা করেছিলেন, তারা তাঁতে বিশ্বাস করল।
- যোহন ১১:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তাদের কয়েক জন ফরীশীদের কাছে গেল এবং যীশু যা কিছু করেছিলেন তাদেরকে বলল।