মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ২৯:২০আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    সেইজন্য তোমরা নিজেরা সদাপ্রভুর বাক্য শোন, তোমরা সমস্ত নির্বাসিতরা, যাদের তিনি যিরূশালেম থেকে বাবিলে পাঠিয়েছেন:

  2. যিরমিয়াহ ২৯:২১আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    আমি, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী করে, তাদের সম্মন্ধে এই কথা বলি: দেখ, আমি বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে তাদের সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনেই তাদের হত্যা করবে।

  3. যিরমিয়াহ ২৯:২২আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    তখন বাবিলে যিহূদার যে সমস্ত বন্দী লোক আছে, তাদের মাধ্যমে সেই লোকেদের একটি অভিশাপের কথা বলা হবে। অভিশাপটি হবে, সদাপ্রভু তোমাকে সিদিকিয় ও আহাবের মত করুন, যাদের বাবিলের রাজা আগুনে পুড়িয়েছিলেন।

  4. যিরমিয়াহ ২৯:২৩আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    তারা ইস্রায়েলীয়দের মধ্যে যে লজ্জাজনক কাজ করেছে; তারা প্রতিবেশীর স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং তারা আমার নামে সেই সব মিথ্যা কথা বলেছে, আমি তাদের যা বলতে বলি নি; এর কারণেই এই সব ঘটবে। কারণ একমাত্র আমিই জানি; আমি তার সাক্ষী। এটি সদাপ্রভুর ঘোষণা।

  5. যিরমিয়াহ ২৯:২৪আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    ¶ নিহিলামীয় শময়িয়র বিষয়ে এই কথা বলেন,

  6. যিরমিয়াহ ২৯:২৫আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, তুমি নিজের নামে যিরূশালেমের সব লোকদের কাছে, মাসেয়ের ছেলে যাজক সফনিয়ের কাছে এবং অন্য সমস্ত যাজকদের কাছে চিঠি পাঠিয়েছ এবং বলেছ,

  7. যিরমিয়াহ ২৯:২৬আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমাকে যিহোয়াদায় যাজক বানিয়েছেন, যাতে সদাপ্রভুর গৃহের অধ্যক্ষ হতে পারো। যদি সমস্ত লোকেদের মধ্যে কোন ব্যক্তি পাগল হয়ে নিজেকে ভাববাদী বলে, তবে সে তোমার নিয়ন্ত্রণে থাকবে। তুমি তাকে কারাগারে শেকল দিয়ে আটকে রাখবে।

  8. যিরমিয়াহ ২৯:২৭আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    তাই এখন, অনাথোতীর যিরমিয় যে তোমার বিরুদ্ধে নিজেকে ভাববাদী বলে, তাকে তুমি তিরস্কার করো নি কেন?

  9. যিরমিয়াহ ২৯:২৮আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    কারণ সে বাবিলে আমাদের কাছে এটা বলে পাঠিয়েছে যে, অনেক দিন লাগবে। তাই বাড়ি তৈরী কর ও সেখানে বাস কর, বাগান চাষ কর এবং তার ফল খাও।

  10. যিরমিয়াহ ২৯:২৯আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    যাজক সফনিয় সেই চিঠিটি ভাববাদী যিরমিয়ের কাছে পড়লেন।

  11. যিরমিয়াহ ২৯:৩০আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল ও বলল,

  12. যিরমিয়াহ ২৯:৩১আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    “তুমি সমস্ত নির্বাসিতদের কাছে এই খবর পাঠাও, নিহিলামীয় শময়িয়ের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি শময়িয়কে তোমাদের কাছে না পাঠালেও, সে তোমাদের কাছে ভাববাণী করেছে; সে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস করিয়েছে’।

  13. যিরমিয়াহ ২৯:৩২আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব

    সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি নিহিলামীয় শময়িয় ও তার বংশধরদের শাস্তি দেব। এই জাতির মধ্যে তার কেউ থাকবে না। আমি আমার প্রজাদের যে মঙ্গল করব, তা সে দেখতে পাবে না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘কারণ সে আমি, সদাপ্রভুর বিরুদ্ধে অবিশ্বস্ততার কথা প্রচার করেছে’।”

  14. যিরমিয়াহ ৩০:১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য যিরমিয়ের কাছে এল ও বলল,

  15. যিরমিয়াহ ৩০:২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেছেন, ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, তা তুমি নিজের জন্য একটি গোটানো বইয়ে লেখ।

  16. যিরমিয়াহ ৩০:৩আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    কারণ দেখ, সেই দিন আসছে’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘যখন আমি আমার প্রজা, ইস্রায়েল ও যিহূদাকে পুনরুদ্ধার করব। আমি, সদাপ্রভু, এই কথা বলেছি। কারণ আমি সেই দেশে তাদের ফিরিয়ে আনব, যেটি আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম এবং যা তাদের দখলে থাকবে’।

  17. যিরমিয়াহ ৩০:৪আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল ও যিহূদা সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেছেন,

  18. যিরমিয়াহ ৩০:৫আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    ‘কারণ সদাপ্রভু এই কথা বলেন, আমরা ভীষণ ভয়ের কাঁপা আওয়াজ শুনেছি, শান্তির আওয়াজ নয়।

  19. যিরমিয়াহ ৩০:৬আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    জিজ্ঞাসা করে দেখ, যদি কোনো পুরুষ সন্তান প্রসব করতে পারে। কেন আমি প্রত্যেকটি যুবককে তার কোমরে হাত রাখতে দেখি? যেমন একজন স্ত্রীলোক সন্তান প্রসব করে, কেন তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে?

  20. যিরমিয়াহ ৩০:৭আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    হায়! সেই দিন টি কত মহৎ হবে, সেই রকম আর কোন দিন নেই। তখন যাকোবের দুশ্চিন্তার দিন হবে, কিন্তু তা থেকে সে উদ্ধার পাবে’।

  21. যিরমিয়াহ ৩০:৮আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘সেদিন আমি তোমার ঘাড় থেকে জোয়াল ভেঙে ফেলব এবং তোমার শেকল ছিঁড়ে ফেলব; তাই বিদেশীরা আর তোমায় দাস করে রাখবে না।

  22. যিরমিয়াহ ৩০:৯আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করবে ও তাদের রাজা দায়ূদের সেবা করবে, যাকে আমি তাদের রাজা করব।

  23. যিরমিয়াহ ৩০:১০আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    তাই তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘ইস্রায়েল, আতঙ্কিত হোয়ো না। কারণ দেখ, আমি অনেক দূর থেকে তোমাকে ও বন্দীদশায় থাকা দেশ থেকে তোমার বংশধরদের ফিরিয়ে আনবো। যাকোব ফিরে আসবে ও শান্তিতে থাকবে; সে নিরাপদে থাকবে এবং সেখানে কোনো ভয় থাকবে না।

  24. যিরমিয়াহ ৩০:১১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    কারণ আমি তোমার সঙ্গে আছি’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘তোমায় উদ্ধার করার জন্য। তখন যেখানে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত জাতিকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব। কিন্তু তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না, যদিও আমি যথাযথ ভাবে তোমাকে শিক্ষা দেব, শাস্তি না দিয়ে তোমাকে ছাড়ব না’।

  25. যিরমিয়াহ ৩০:১২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    কারণ সদাপ্রভু বলেন, ‘তোমার ক্ষত দুরারোগ্য, তোমার আঘাত দুষিত।