circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ২৮:১২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
হনানিয় ভাববাদী জোয়ালটি ভেঙে ফেলার পরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
- যিরমিয়াহ ২৮:১৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
“যাও ও হনানিয়কে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি কাঠের জোয়াল ভেঙ্গেছ, কিন্তু আমি তার পরিবর্তে লোহার জোয়াল তৈরী করব’।
- যিরমিয়াহ ২৮:১৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমি এই সমস্ত জাতির ঘাড়ে লোহার জোয়াল চাপিয়েছি, যাতে তারা বাবিলের রাজা নবূখদনিৎসরের সেবা করে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তৃত্ব দিলাম’।”
- যিরমিয়াহ ২৮:১৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তারপরে যিরমিয় ভাববাদী হনানিয় ভাববাদীকে বললেন, “হনানিয়, শোন! সদাপ্রভু তোমাকে পাঠান নি, কিন্তু তুমি নিজেই এই লোকেদের মিথ্যা কথায় বিশ্বাস করিয়েছ।
- যিরমিয়াহ ২৮:১৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তাই সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ! আমি তোমাকে এই পৃথিবীর বাইরে দূর করে দেব। তুমি এই বছরেই মারা যাবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে অবিশ্বস্ততার কথা প্রচার করেছ’।”
- যিরমিয়াহ ২৮:১৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
পরে হনানিয় ভাববাদী সেই বছরের সপ্তম মাসে মারা গেল।
- যিরমিয়াহ ২৯:১আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
¶ এটিই হল গুটানো চিঠি, যা যিরমিয় ভাববাদী বন্দীদের মধ্যে অবশিষ্ট থাকা প্রাচীনদের, যাজকদের, ভাববাদীদের এবং অন্য যে সমস্ত লোকেদের নবূখদনিৎসর যিরূশালেম থেকে বাবিলে নির্বাসিত করেছিলেন তাদের কাছে পাঠিয়েছিলেন।
- যিরমিয়াহ ২৯:২আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
রাজা যিকনিয়, রাজমাতা, রাজকর্মচারীরা, যিহূদা ও যিরূশালেমের নেতারা এবং কারিগরেরা যিরূশালেম থেকে যাবার পরে এই চিঠি লেখা হয়েছিল।
- যিরমিয়াহ ২৯:৩আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
তিনি এই গোটানো চিঠি শাফনের ছেলে ইলীয়াসা ও হিল্কিয়ের ছেলে গমরিয়ের হাতে পাঠিয়েছিলেন, যাকে যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজা নবূখদনিৎসরের কাছে পাঠিয়েছিলেন।
- যিরমিয়াহ ২৯:৪আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
এই গোটানো চিঠিতে এই কথা ছিল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর সমস্ত বন্দীদের এই কথা বলেন, যারা আমার কারণে যিরূশালেম থেকে বাবিলে নির্বাসিত হয়েছিল, তাদের প্রতি
- যিরমিয়াহ ২৯:৫আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
বাড়ি তৈরী কর ও তাতে বাস কর। বাগান চাষ কর ও তার ফল খাও।
- যিরমিয়াহ ২৯:৬আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
স্ত্রী গ্রহণ কর ও ছেলেমেয়ের জন্ম দাও। তোমাদের ছেলেদের জন্য স্ত্রী ও মেয়েদের জন্য স্বামী নিয়ে এসো। তারাও ছেলেমেয়ে জন্ম দিক এবং সেখানে বেড়ে উঠুক, যাতে তোমাদের সংখ্যা না কমে।
- যিরমিয়াহ ২৯:৭আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
সেই শহরে শান্তির খোঁজ কর যেখানে আমার কারণে তোমরা নির্বাসিত হয়েছ এবং আমার পক্ষে মধ্যস্থতা কর, কারণ যদি সেই শহর শান্তিতে থাকে তবে তোমরাও শান্তিতে থাকবে।
- যিরমিয়াহ ২৯:৮আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমাদের মধ্যে থাকা ভাববাদীরা এবং তোমাদের গণকেরা তোমাদের প্রতারিত না করুক এবং তোমরা নিজেরা যে স্বপ্ন দেখ, তাতে কান দিও না।
- যিরমিয়াহ ২৯:৯আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
কারণ তারা আমার নামে মিথ্যা ভাববাণী করে। আমি তাদের পাঠাই নি। এটি সদাপ্রভুর ঘোষণা।
- যিরমিয়াহ ২৯:১০আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু এই কথা বলেন, যখন বাবিল তোমাদের উপর সত্তর বছর শাসন করেছে, আমি তোমাদের সাহায্য করব এবং তোমাদের এই জায়গায় ফিরিয়ে এনে আমার মঙ্গল জনক বাক্য পূর্ণ করব।
- যিরমিয়াহ ২৯:১১আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি এটি সদাপ্রভুর ঘোষণা তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়; যা তোমাদের একটি ভবিষ্যত ও আশা দেবে।
- যিরমিয়াহ ২৯:১২আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
তখন তোমরা আমাকে ডাকবে, আসবে ও আমার কাছে প্রার্থনা করবে এবং আমি তোমাদের কথা শুনব।
- যিরমিয়াহ ২৯:১৩আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
কারণ তোমরা আমার খোঁজ করবে ও আমাকে খুঁজে পাবে, যেহেতু তোমরা আমাকে তোমাদের হৃদয় দিয়ে খোঁজ করবে।
- যিরমিয়াহ ২৯:১৪আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
তখন তোমাদের মাধ্যমে আমার খোঁজ পাওয়া যাবে এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমাদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব এবং সমস্ত জাতির কাছ থেকে একত্রিত করব ও যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখান স্থাপন করব এটি সদাপ্রভুর ঘোষণা, আমার কারণে যেখান থেকে তোমরা নির্বাসিত হয়েছিলে, সেখানে তোমাদের কে ফিরিয়ে আনব।
- যিরমিয়াহ ২৯:১৫আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
যেহেতু তোমরা বলেছ যে, সদাপ্রভু বাবিলে আমাদের জন্য ভাববাদীদের তুলেছেন,
- যিরমিয়াহ ২৯:১৬আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু সেই রাজাকে, যে দায়ূদের সিংহাসনে বসেন এবং এই শহরে বসবাসকারী লোকেরা, তোমার ভাইয়েরা যারা তোমাদের সাথে বন্দী হয়নি তাদের এই কথা বলেন
- যিরমিয়াহ ২৯:১৭আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তাদের উপর তরোয়াল, দূর্ভিক্ষ ও অসুখ পাঠাব। কারণ আমি তাদের এমন পচা ডুমুরের মত করব যেটি খেতেও খুব খারাপ।
- যিরমিয়াহ ২৯:১৮আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
আমি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী নিয়ে তাদের খোঁজ করব এবং পৃথিবীর সমস্ত রাজ্যের কাছে তাদের ভয়ের পাত্র করে তুলব সমস্ত জাতির কাছে একটি ভীতি, একটি অভিশপ্ত, শিশ শব্দের এবং একটি লজ্জার পাত্র, যেখানে আমি তাকে ছড়িয়ে দিয়েছিলাম।
- যিরমিয়াহ ২৯:১৯আনু. ৫৯৯ খ্রিস্টপূর্ব
এর কারণ হল, তারা আমার কথা শোনে না, এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তাদের আমার দাস ভাববাদীদের মাঝে পাঠিয়েছি। আমি বার বার তাদের পাঠিয়েছি, কিন্তু তোমরা শোনো নি এটি সদাপ্রভুর ঘোষণা।