মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ১১:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার এই শহরে নিহতদের সংখ্যা বৃদ্ধি করেছ এবং তাদের দিয়ে রাস্তা ভর্তি করেছো।

  2. ইযেকিয়েল ১১:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাই, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যে লোক গুলোকে তুমি হত্যা করেছো তাদের মৃতদেহ যিরুশালেমের মধ্যে ফেলে রেখেছ, তাদের মাংস এবং এই শহর পাত্র; কিন্তু তোমাদেরকে শহরের মধ্য থেকে আনা হচ্ছে।

  3. ইযেকিয়েল ১১:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার তরোয়ালকে ভয় করেছো, তাই আমি তোমাদের ওপর তরোয়াল আনবো” একথা সদাপ্রভু বলেন।

  4. ইযেকিয়েল ১১:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাদেরকে এর ভেতর থেকে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের বিরুদ্ধে বিচার করব।

  5. ইযেকিয়েল ১১:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার তরোয়ালের দ্বারা পতিত হবে; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব; যাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।

  6. ইযেকিয়েল ১১:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এই শহর তোমাদের জন্য রান্নার পাত্র হবে না, তোমার এর মধ্যে অবস্থিত মাংস হবে না; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব।

  7. ইযেকিয়েল ১১:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু; যার বিধিমতে চলনি এবং ব্যবস্থা মানে নি তার পরিবর্তে জাতীর বিধি মেনেছ যা তার চারপাশে রয়েছে।

  8. ইযেকিয়েল ১১:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এটা এভাবে এসেছিল যে আমি ভাববাণী বলছিলাম, এমন দিনের বনায়ের ছেলে প্লটিয় মরল। তখন আমি উপুড় হয়ে খুব জোরে চিত্কার করলাম এবং বললাম, হায়, প্রভু সদাপ্রভু। তুমি কি ইস্রায়েলের বাকি অংশকে ধ্বংস করবে?

  9. ইযেকিয়েল ১১:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,

  10. ইযেকিয়েল ১১:১৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, তোমার ভাইয়েরা, তোমার ভাইয়েরা তোমার বংশের লোকেরা এবং ইস্রায়েলের সমস্ত কুল, তাদের সকলকে যিরুশালেমে যারা বাস করে তারা বলে, সদাপ্রভু থেকে দূরে যাক! এই দেশ আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে!

  11. ইযেকিয়েল ১১:১৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ অতএব বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যদিও আমি তাদেরকে জাতিদের কাছ থেকে দূর করেছি এবং যদিও আমি তাদেরকে দেশের মধ্যে ছিন্নভিন্ন করেছি, তবুও আমি তাদের জন্য দেশের মধ্যে কিছুদিনের জন্য পবিত্র জায়গা করে দিয়েছি তারা যেখানে গেছে।

  12. ইযেকিয়েল ১১:১৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব তুমি বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি জাতিদের ভেতর থেকে তোমাদিগকে জড়ো করব এবং তোমার যে সব দেশে ছিন্নভিন্ন হোয়েছো, সে সব দেশ থেকে একত্র করব এবং আমি তোমাদের ইস্রায়েল-দেশ দেব।

  13. ইযেকিয়েল ১১:১৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর তারা সেখানে যাবে এবং সেই যায়গা থেকে সব ঘৃণ্য ও সব জঘন্য জিনিস দূর করে দেবে।

  14. ইযেকিয়েল ১১:১৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি তাদেরকে একই হৃদয় দেব এবং তাদের ভেতর এক নূতন আত্মা স্থাপন করব; যখন তারা আমার কাছে আসবে; আমি তাদের দেহ থেকে পাথর হৃদয় সরিয়ে দেব এবং তাদেরকে মানব হৃদয় দেব,

  15. ইযেকিয়েল ১১:২০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    যেন তারা আমার বিধিমতে চলে এবং আমার শাসন সব মানে ও পালন করে; তখন তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব।

  16. ইযেকিয়েল ১১:২১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু যাদের হৃদয় ভালবাসার সঙ্গে তাদের ঘৃণার্ঘ ও জঘন্য জিনিস নিয়ে চলে, তাদের আচরণ তাদের মাথায় আনব, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  17. ইযেকিয়েল ১১:২২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর করুবগণ নিজেদের ডানা উঠাল, তখন চাকাগুলো তাদের পাশে ছিল এবং ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের ওপরে ছিল।

  18. ইযেকিয়েল ১১:২৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এবং সদাপ্রভুর মহিমা শহরের মধ্য থেকে ওপরে উঠে গেল এবং শহরের পূর্বদিকে পাহাড়ের ওপরে থামল।

  19. ইযেকিয়েল ১১:২৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এবং আত্মা আমাকে ওপরে তুলল এবং দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কলদীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনলেন এবং আমি যা দেখেছিলাম, তা আমার কাছ থেকে ওপরে উঠে গেল।

  20. ইযেকিয়েল ১১:২৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর আমি সদাপ্রভুর নির্বাসিত লোকেদের কাছে আমি যা দেখেছিলাম তা বললাম।

  21. ইযেকিয়েল ১২:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,

  22. ইযেকিয়েল ১২:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান, তুমি বিদ্রোহী কুলের মধ্যে বাস করছ; যেখানে তাদের চোখ আছে দেখার জন্য কিন্তু তারা দেখতে পায় না, যেখানে তাদের কান আছে শোনার জন্য কিন্তু তারা শুনতে পায়না, কারণ তারা বিদ্রোহী কূল।

  23. ইযেকিয়েল ১২:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব, মানুষের সন্তান, বন্দিত্বের জন্য জিনিসপত্র প্রস্তুত কর, দিনের র বেলা তাদের সামনে নির্বাসনের জন্য যেতে শুরু কর, কারণ আমি তোমাকে নির্বাসিত করব তাদের চোখের সামনে তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। হয়তো তারা দেখতে শুরু করবে যদিও তারা বিদ্রোহী কূল।

  24. ইযেকিয়েল ১২:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তুমি দিনের র বেলা তাদের সামনে তোমার নির্বাসনের জন্য জিনিসপত্র বের করবে; সন্ধ্যাবেলায় তাদের চোখের সামনে দিয়ে যাবে যেমন অন্য কেউ নির্বাসনে যায়।

  25. ইযেকিয়েল ১২:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    একটা গর্ত খোঁড় দেওয়ালের মধ্য দিয়ে তাদের সামনে এবং তার মধ্য দিয়ে বেরিয়ে যাও।