মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ১৩:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দুর্ভাগ্য সেই নির্বোধ ভাববাদীদের, যারা নিজের আত্মাকে অনুসরণ করে কিন্তু কিছুই দেখে নি।

  2. ইযেকিয়েল ১৩:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল, তোমার ভাববাদীরা পতিত জমির শিয়ালের মত।

  3. ইযেকিয়েল ১৩:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার ইস্রায়েল কুলের চারদিকের দেওয়ালের কোন ফাটলের কাছে যাওনি সেগুলো মেরামত করার জন্য এবং সদাপ্রভুর দিনের যুদ্ধে প্রতিরোধ করার জন্য।

  4. ইযেকিয়েল ১৩:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    লোকেরা মিথ্যা দর্শন পেয়েছে, মিথ্যা ভবিষ্যৎবাণী করেছো, তারা বলে, ‘এমনই সদাপ্রভু বলেন’,” সদাপ্রভু তাদেরকে পাঠাননি; কিন্তু তারা তবুও আশা করেছে তাদের বাক্য সত্যি হবে।

  5. ইযেকিয়েল ১৩:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমাদের কি মিথ্যা দর্শন নয় এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী করনি, তোমার যারা বল, এমনই সদাপ্রভু বলেন যখন আমি নিজে একথা বলিনি?

  6. ইযেকিয়েল ১৩:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাই প্রভু সদাপ্রভু এই কথা বলেছেন কারণ তোমাদের মিথ্যা দর্শন ছিল এবং তোমার মিথ্যা বলেছো তাই প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে এ কথা বলেন।

  7. ইযেকিয়েল ১৩:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমার হাত ভাববাদীদের বিরুদ্ধে হবে, যারা মিথ্যা দর্শন পায় এবং মিথ্যা ভাববাণী বলে তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশাবলিপত্রে উল্লেখ করা হবে না, তারা অবশ্যই ইস্রায়েল-দেশে যাবে না; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।

  8. ইযেকিয়েল ১৩:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এর কারণ তারা আমার লোকেদের বিপথে নিয়ে গেল এবং বলল শান্তি যখন সেখানে শান্তি নেই, তারা দেওয়াল তৈরী করেছে যাতে তারা সাদা রং দিয়ে কলি করবে।

  9. ইযেকিয়েল ১৩:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাদেরকে বল যারা দেওয়ালে রং করবে, তা পড়ে যাবে, প্লাবনকারী বৃষ্টি আসবে; আমি শিল পাঠাবো যাতে দেওয়াল পড়ে যায়, তোমার পড়ে যাবে এবং ভেঙে পড়ে যাবার জন্য ঝড় বাতাস দেব।

  10. ইযেকিয়েল ১৩:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    দেখ, দেওয়াল ভেঙে পড়ে যাবে। তখন এ কথা অন্যেরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, তোমার যা দিয়ে রং করেছ, সেটা কোথায়?

  11. ইযেকিয়েল ১৩:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি রাগে ঝড় আনবো, আমার রাগে প্লাবনকারী বৃষ্টি আসবে এবং আমার রাগে ঝড় আসবে আর সম্পূর্ণ ধ্বংস করে দেবে।

  12. ইযেকিয়েল ১৩:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি দেয়াল ভেঙে দেব যা তোমার রঙে ঢেকে দিয়েছিলে এবং আমি ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেবো এবং ভিত্তি খালি করে রাখবো। তাই এটা পড়ে যাবে। এর মাঝখানে তোমাদেরকে বিলুপ্ত করে দেবো। তারপর তোমার জানবে যে আমি সদাপ্রভু।

  13. ইযেকিয়েল ১৩:১৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এই ভাবে আমি সেই ভিত্তিতে এবং যারা তা লেপন করেছে তাদের ওপর রাগ সম্পন্ন করব; আমি তোমাদেরকে বলব, সেই ভিত্তি আর নেই এবং তার লেপনকারিরাও নেই;

  14. ইযেকিয়েল ১৩:১৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের ভাববাদীরা যারা যিরুশালেমের বিষয়ে ভাববাণী করেছিল এবং তার জন্য শান্তির দর্শন ছিল। কিন্তু সেখানে শান্তি ছিল না সে ভাববাদীগন নাই; এটা প্রভু সদাপ্রভু বলেন।

  15. ইযেকিয়েল ১৩:১৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাই তুমি, মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নিজের মন থেকে ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ এবং তাদের বিরুদ্ধে ভাববাণী বল।

  16. ইযেকিয়েল ১৩:১৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দুর্ভাগ্য সেই স্ত্রীলোকদের, যারা হাতের প্রত্যেক অংশে জাদু আকর্ষণের জন্য সেলাই করে ও তাদের মাথার জন্য প্রত্যেক মাপের ঘোমটা তৈরী করে লোকেদের ফাঁদে ফেলার জন্য। তোমার কি আমার লোকেদের ফাঁদে ফেলতে পারবে কিন্তু তোমার কি তোমাদের জীবন বাঁচাতে পারবে?

  17. ইযেকিয়েল ১৩:১৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার দুই এক মুঠো যব বা দু-এক টুকরো রুটির জন্য আমার প্রজাদের মধ্যে আমাকে অপবিত্র করেছো, লোকেদের হত্যা করতে চাও যাদের মরা উচিত নয় এবং সে সব জীবন রক্ষা করছো যাদের বাঁচা উচিত নয়, কারণ তুমি আমার লোকেদের কাছে মিথ্যা কথা যারা শুনেছে।

  18. ইযেকিয়েল ১৩:২০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দেখ, আমি জাদু আকর্ষণের বিরুদ্ধে যা তুমি ব্যবহার করেছো মানুষের জীবনকে ফাঁদে ফেলার জন্য যেন তারা পাখী, অবশ্যই আমি তোমাদের বাহু থেকে তাদের বিচ্ছিন্ন করবো এবং তোমার যাদেরকে পাখির মত ফাঁদে ফেল, আমি তাদেরকে মুক্ত করবো।

  19. ইযেকিয়েল ১৩:২১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের ঘোমটা ছিঁড়ে ফেলব এবং তোমাদের হাত থেকে উদ্ধার করব; যাতে তারা ভবিষ্যতে আর তোমাদের ফাঁদে পড়ার জন্য তোমাদের হাতে থাকবে না এবং তুমি জানবে যে আমি সদাপ্রভু।

  20. ইযেকিয়েল ১৩:২২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ তুমি ধার্ম্মিকের হৃদয়কে শক্তিহীন কর মিথ্যাকথা দিয়ে, এমনকি যদিও আমি মনে করি না তার মন ভেঙে গেছে এবং তার বদলে দুষ্ট লোকের কাজকে উত্সাহিত করেছো, যেন সে জীবন বাঁচাবার জন্য তার পথ থেকে না ফেরে

  21. ইযেকিয়েল ১৩:২৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এই জন্য তোমার মিথ্যা দর্শন আর দেখিবে না অথবা তোমার ভবিষ্যৎবাণী করবে না; কারণ আমি তোমাদের হাত থেকে আমার লোকেদের উদ্ধার করবো এবং তুমি জানবে যে আমি সদাপ্রভু।

  22. ইযেকিয়েল ১৪:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ইস্রায়েলের কয়েকজন প্রাচীনলোক আমার কাছে এল এবং আমার সামনে বসল।

  23. ইযেকিয়েল ১৪:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং আমাকে বলল

  24. ইযেকিয়েল ১৪:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, এই লোকেরা তাদের মুর্ত্তিকে তাদের মনে জায়গা দিয়েছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে। তাদের দিয়ে আমার কি খোঁজ করা উচিত?

  25. ইযেকিয়েল ১৪:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তবে তাদেরকে জানিও এবং বোলো, প্রভু সদাপ্রভু এই কথা বলেন; ইস্রায়েল কুলের প্রত্যেক মানুষ যে তার মূর্ত্তি হৃদয়ে গ্রহণ করেছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে এবং যে ভাববাদীর কাছে এসেছে আমি, সদাপ্রভু তাকে উত্তর দেব মূর্তির সংখ্যা অনুযায়ী।