মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ১২:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাদের সামনে, তোমার কাঁধে তুলে নাও এবং অন্ধকারের মধ্যে তাদের বের করে আন। তোমার মুখ ঢেকে দাও যেন ভূমি দেখতে না পাও; কারণ আমি তোমাকে ইস্রায়েল কুলের চিহ্নস্বরূপ করেছি।”

  2. ইযেকিয়েল ১২:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমাকে যেমন আদেশ করা হয়েছিল আমি তাই করেছিলাম। আমি দিনের রবেলায় নির্বাসনের জিনিসপত্র এনেছিলাম এবং সন্ধ্যাবেলায় নিজের হাতে গর্ত খুঁড়েছিলাম, আমি অন্ধকারে আমার জিনিসপত্র এনেছিলাম এবং তাদের সামনে আমার কাঁধে তুলে নিলাম।

  3. ইযেকিয়েল ১২:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর ভোরবেলায় সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল

  4. ইযেকিয়েল ১২:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান, ইস্রায়েলের কুল সেই বিদ্রোহী কুল, জিজ্ঞাসা করে নি, ‘তুমি কি করছ?’

  5. ইযেকিয়েল ১২:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এই ভাববাণী দ্বারা ইস্রায়েলের অধিপতিদের বোঝায় এবং ইস্রায়েলের কুলকে বুঝায় যারা মাঝখানে আছে।

  6. ইযেকিয়েল ১২:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    বল, আমি তোমাদের কাছে চিহ্ন; আমি যেমন করেছি, সেরকম তাদের প্রতি করা হবে; তারা নির্বাসনে যাবে বন্দিদশার মধ্যে যাবে।

  7. ইযেকিয়েল ১২:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    যে তাদের মধ্যে অধিপতি অন্ধকারে তার জিনিস তার নিজের কাঁধে তুলে নেবে এবং দেওয়ালের মধ্য দিয়ে চলে যাবে। তারা দেওয়ালের মধ্যে গর্ত খুঁড়বে জিনিসপত্র বের করবে, সে তার মুখ ঢেকে রাখবে কারণ সে নিজের চোখে ভূমি দেখবে না।

  8. ইযেকিয়েল ১২:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি তার ওপরে আমার জাল বিছিয়ে দেব, তাতে সে আমার ফাঁদে ধরা পড়বে; তারপর আমি তাকে কলদীয়দের দেশ বাবিলে নিয়ে যাব; কিন্তু সে তা দেখতে পাবে না, সে সেখানে মারা যাবে।

  9. ইযেকিয়েল ১২:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি তার চারিদিকে তার সহকারী সব লোকজনকে ছড়িয়ে দেবো ও তার সব সৈন্যদেরকে এবং তাদের পেছনে তরোয়াল পাঠাব।

  10. ইযেকিয়েল ১২:১৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর তারা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাদেরকে জাতিদের মধ্যে ছড়িয়ে দেবো এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেব।

  11. ইযেকিয়েল ১২:১৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি তাদের কতকগুলি লোককে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী থেকে বাকি রাখব; তাদের মধ্যে তাদের সব ঘৃণার কাজের বিষয় লেখা থাকবে যে দেশে আমি তাদের নিয়ে যাবো, তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”

  12. ইযেকিয়েল ১২:১৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,

  13. ইযেকিয়েল ১২:১৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান, তুমি কাঁপতে কাঁপতে তোমার রুটি খাও এবং অস্থির ও উদ্বেগের সঙ্গে তোমার জল পান কর।

  14. ইযেকিয়েল ১২:১৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তারপর দেশের লোকদেরকে বল, ইস্রায়েল দেশের যিরুশালেম নিবাসীদের সম্বন্ধে প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারা কাপঁতে কাঁপতে তাদের রুটি খাবে এবং অস্থিরতার সঙ্গে জল পান করবে; দেশ লুটপাটে ভরে যাবে কারণ সব অপরাধীরা সেখানে থাকবে। দেশের ও তার মধ্যেকার সবকিছু ধ্বংস হবে।

  15. ইযেকিয়েল ১২:২০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর বসতি বিশিষ্ট শহর সকল জনশূন্য ও দেশ ধ্বংসস্থান হবে; তাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।”

  16. ইযেকিয়েল ১২:২১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,

  17. ইযেকিয়েল ১২:২২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “হে মানুষের-সন্তান, এ কেমন প্রবাদ, যা ইস্রায়েল দেশে তোমাদের মধ্যে প্রচলিত, যথা, ‘দিন বেড়েছে, প্রত্যেক দর্শন বিফল হল?’

  18. ইযেকিয়েল ১২:২৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব, তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি এই প্রবাদ নিয়ে নেব; এটা প্রবাদ বলে ইস্রায়েলের মধ্যে আর থাকবে না’।” কিন্তু তাদেরকে বল, “কাল এবং সমস্ত দর্শনের বাক্য কাছাকাছি!”

  19. ইযেকিয়েল ১২:২৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ মিথ্যা দর্শন কিংবা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইস্রায়েল কুলের মধ্যে আর থাকবে না।

  20. ইযেকিয়েল ১২:২৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ আমি সদাপ্রভু, আমি কথা বলব; আর আমি যে বাক্য বলব, তা অবশ্য সফল হবে, দেরী আর হবে না; কারণ, হে বিদ্রোহী কুল, তোমাদের বর্তমান দিনের ই আমি কথা বলব এবং আমি তা সফল করব! এটা প্রভু সদাপ্রভু বলেন।

  21. ইযেকিয়েল ১২:২৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আবার সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,

  22. ইযেকিয়েল ১২:২৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    হে মানুষের সন্তান, দেখ, ইস্রায়েল-কুল বলে, ঐ ব্যক্তি যে দর্শন পায়, সে অনেক বিলম্বের কথা; সে দূরবর্তী কালের বিষয়ে ভাববাণী বলছে।

  23. ইযেকিয়েল ১২:২৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এই জন্য তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার সমস্ত বাক্য সফল হতে আর দেরী হবে না; আমি যে বাক্য বলব, তা সফল হবে; এটা প্রভু সদাপ্রভু বলেন।

  24. ইযেকিয়েল ১৩:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ আবার সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,

  25. ইযেকিয়েল ১৩:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান, ইস্রায়েলে যারা ভাববাদীদের বিরুদ্ধে ভাববাণী বলে এবং তাদের বল যারা নিজের মন থেকে ভাববাণী বলে, তোমার সদাপ্রভুর বাক্য শোন।