- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ১০:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
যখন সেই লোক গেল, তখন করুবরা গৃহের দক্ষিণ পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ভিতরের উঠান মেঘে পরিপূর্ণ ছিল।
- ইযেকিয়েল ১০:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভুর মহিমা করুবের ওপর থেকে উঠে গৃহের দোরগোড়ার ওপরে দাঁড়াল এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও উঠান সদাপ্রভুর মহিমার উজ্জ্বলতায় পরিপূর্ণ হল।
- ইযেকিয়েল ১০:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আর করুবদের ডানার শব্দ বাইরের উঠান পর্যন্ত শোনা যাচ্ছিল ওটা সর্বশক্তিমান ঈশ্বরের কথার রবের মতো।
- ইযেকিয়েল ১০:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আর তিনি যখন ঐ মসীনা-পোশাক পরা লোককে এই আদেশ দিলেন, “তুমি এই চাকাগুলোর মধ্যে থেকে, করূবদের মধ্যে থেকে, আগুন নাও;” তখন সেই লোক চাকার পাশে গেল এবং দাঁড়াল।
- ইযেকিয়েল ১০:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তখন এক করূব করূবদের মধ্যে থেকে করূবদের মধ্যে অবস্থিত আগুন পর্যন্ত হাত বাড়িয়ে তার কিছুটা নিয়ে ঐ মসীনা-পোশাক পরা পুরুষের হাতের মধ্যে দিল, আর সে তা নিয়ে বাইরে গেল।
- ইযেকিয়েল ১০:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আর আমি করূবদের ডানাগুলির নীচে মানুষের হাতের মতো দেখলাম।
- ইযেকিয়েল ১০:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
সুতরাং আমি দেখলাম এবং দেখ! চারটি চাকা করুবদের পাশে প্রত্যেক করূবের পাশে একটি চাকা, ঐ চাকাগুলোর রূপ দেখতে পান্না পাথরের মতো।
- ইযেকিয়েল ১০:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তাদের আকার এই, চারটীর রূপ একই ছিল; যেন চাকার মধ্যে চাকা রয়েছে।
- ইযেকিয়েল ১০:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
যাওয়ার দিনের তারা যে কোনো দিকে যেত; তারা ফিরত না যখন তারা যেত; কারণ সে জায়গায় তারা যেত যেদিকে মাথা থাকত, সেই জায়গা থেকে তারা ফিরত না যখন তারা যেত।
- ইযেকিয়েল ১০:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তাদের সম্পূর্ণ দেহ, তাদের পিঠ, হাত ও ডানা এবং চাকা সব চোখে ঢাকা ছিল, চারটী চাকায় চোখ ছিল।
- ইযেকিয়েল ১০:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
যেমন আমি শুনলাম, সেই চাকাগুলোকে বলল, “ঘূর্নায়মান।”
- ইযেকিয়েল ১০:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
প্রত্যেকে প্রাণীর চারটে মুখ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগলের মুখ।
- ইযেকিয়েল ১০:১৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তখন করূবের পরে আমি কবার নদীর তীরে সেই প্রাণীকে দেখেছিলাম।
- ইযেকিয়েল ১০:১৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
যখন করূবেরা যেত চাকাগুলো তাদের পাশে যেত এবং যখন করূবেরা মাটি থেকে ওপরে ওঠার জন্য তাদের ডানা তুলত, চাকাগুলোও তাদের পাশ ছাড়ত না।
- ইযেকিয়েল ১০:১৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
করুবরা দাঁড়ালে চাকারাও দাঁড়াত এবং তারা উঠলে এরাও একসঙ্গে উঠত, কারণ ওই চাকাগুলোতে সেই প্রাণীর আত্মা ছিল।
- ইযেকিয়েল ১০:১৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর মহিমা গৃহের দোরগোড়ার ওপর থেকে চলে গিয়ে করূবদের ওপরে দাঁড়াল।
- ইযেকিয়েল ১০:১৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তখন করূবেরা আমার দৃষ্টি থেকে চলে যাবার দিনের ডানা তুলে মাটি থেকে ওপরে চলে গেল এবং তাদের পাশে চাকাগুলোও গেল; তারা সদাপ্রভুর গৃহের প্রবেশের জায়গায় দাঁড়াল; তখন ইস্রায়েলের ঈশ্বরের মহিমা ওপরে তাদের ওপরে ছিল।
- ইযেকিয়েল ১০:২০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আমি কবার নদীর কাছে ইস্রায়েলের ঈশ্বরের সেই প্রাণীকে দেখেছিলাম; আর এরা যে করূব, তা জানলাম।
- ইযেকিয়েল ১০:২১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
প্রত্যেক প্রাণীর চারটে মুখ ও চারটে ডানা এবং তাদের ডানার নীচে মানুষের হাতের প্রতিমূর্ত্তি ছিল।
- ইযেকিয়েল ১০:২২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আমি কবার নদীর কাছে যে যে মুখ দেখেছিলাম, সে সব এদের মুখের প্রতিমূর্ত্তি; প্রত্যেক প্রাণী সামনের দিক দিয়েই যেত।
- ইযেকিয়েল ১১:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
¶ তারপর ঈশ্বরের আত্মা আমাকে ওঠালেন এবং আমাকে সদাপ্রভুর পূর্ব দরজার ঘরের কাছে আনলেন, যা পূর্ব দিকে মুখ করা ছিল এবং দেখ, সেই দরজার ঢোকার জায়গায় পঁচিশ জন পুরুষ ছিল এবং আমি দেখলাম অসুরের ছেলে যাসনিয়কে এবং বনায়ের ছেলে প্লটিয়কে তাদের মধ্যে লোকেদের অধ্যক্ষ এই দুজনকে দেখলাম।
- ইযেকিয়েল ১১:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
ঈশ্বর আমাকে বললেন, মানুষের সন্তান, এই সেই লোকেরা যারা এই শহরের মধ্যে অধর্ম্মের পরিকল্পনা করে এবং যারা খারাপ পরিকল্পনা করে।
- ইযেকিয়েল ১১:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তারা বলছে, এখানে গৃহ তৈরী করার দিন হয়নি; এই শহর একটা পাত্র এবং আমরা মাংস।
- ইযেকিয়েল ১১:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
অতএব তাদের বিরুদ্ধে ভাববাণী বল; ভাববাণী বল মানুষের সন্তান।
- ইযেকিয়েল ১১:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তারপর সদাপ্রভুর আত্মা আমার ওপরে নেমে এলেন এবং তিনি আমাকে বললেন, “বল, সদাপ্রভু এই কথা বলেন যেমন তুমি বলছো, ইস্রায়েল-কুল, কারণ আমি জিনিস গুলো জানি যা তোমার মনের মধ্যে আসে।