মূল বিষয়বস্তুতে যান

Aaron

331 টি পদ · 9 জন পরিবারের সদস্য

Aaron-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আর হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করবে এবং পবিত্র জায়গায় প্রবেশ করার দিনের যে সব মসীনা পোশাক পরেছিল, তা ত্যাগ করে সেই জায়গায় রাখবে।

  2. “তুমি হারোণ ও তার ছেলেদেরকে এবং সমস্ত ইস্রায়েল সন্তানকে বল, তাদেরকে এই কথা বল, সদাপ্রভু এই আজ্ঞা করেন;

  3. ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি হারোণের ছেলে যাজকদের কে বল, তাদেরকে বল, স্বজাতীয় মৃতের জন্য তারা কেউ অশুচি হবে না।

  4. তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যার গায়ে দোষ থাকে, সে নিজের ঈশ্বরের খাদ্য উৎসর্গ করতে কাছাকাছি না হোক।

  5. কোনো দোষ বিশিষ্ট কোনো পুরুষ হারোণ যাজকের বংশের মধ্যে আছে, সে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করতে কাছে যাবে না; তার দোষ আছে, সে নিজের ঈশ্বরের খাদ্য উৎসর্গ করতে কাছে যাবে না।

  6. মোশি হারোণকে, তাঁর ছেলেদেরকে ও সমস্ত ইস্রায়েলদের কে এই কথা বললেন।

  7. “তুমি হারোণ ও তাঁর ছেলেদেরকে বল, ইস্রায়েল-সন্তানদের আমার উদ্দেশ্যে যা পবিত্র করে, তাদের সেই পবিত্র বস্তু সব থেকে যেন ওরা আলাদা থাকে এবং যেন আমার পবিত্র নাম অপবিত্র না করে; আমি সদাপ্রভু।

  8. হারোণ বংশের যে কেউ কুষ্ঠ কিংবা প্রমেহ হয়, সে শুচি না হওয়া পর্যন্ত সদাপ্রভুর প্রতি উৎসর্গীকৃত পবিত্র কোনো বস্তু খাবে না।

  9. তুমি হারোণকে, তার ছেলেদেরকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানদেরকে, তাদেরকে বল, ইস্রায়েল-জাত কিংবা ইস্রায়েলের মধ্যে বসবাসকারী যে কেউ নিজের উপহার উৎসর্গ করে, তাদের কোনো মানতের বলি হোক, বা নিজের ইচ্ছায় দত্ত বলি হোক, যা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলিরূপে উৎসর্গ করে;

  10. হারোণ সমাগম-তাঁবুর মধ্যে নিয়ম-সিন্দুকের পর্দার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে সব দিন তা সাজিয়ে রাখবে; এটা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।

  11. আর তা হারোণের ও তার ছেলেদের হবে; তারা কোন পবিত্র জায়গায় তা খাবে; কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহারের মধ্যে তা তার জন্য অতি পবিত্র; এ চিরস্থায়ী ব্যবস্থা।

  12. কুড়ি বছর ও তার বেশি বয়সী যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে যাবার যোগ্য, তাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাদেরকে গণনা কর।

  13. তখন মোশি ও হারোণ নথিভুক্ত ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন

  14. এইসব লোকেদের মোশি ও হারোণের মাধ্যমে এবং ইস্রায়েলের বারোজন শাসনকর্ত্তা অর্থাৎ পরিবারের এক একজন শাসনকর্ত্তার মাধ্যমে গণনা করা হল।

  15. ¶ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  16. ¶ সীনয় পর্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন, এটা সেই দিন হারোণের ও মোশির বংশাবলির ইতিহাস।

  17. হারোণের ছেলেদের নাম ছিল; প্রথমজাত নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  18. এই হল হারোণের ছেলেদের নাম, অভিষিক্ত যাজক, যাজক হিসাবে সেবা করার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছিল।

  19. কিন্তু নাদব ও অবীহূ সীনয় মরুপ্রান্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইতর আগুন নিবেদন করার জন্য সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করেছিল; তাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাদের বাবা হারোণের সাক্ষাৎে যাজকের কাজ করত।

  20. “তুমি লেবি বংশকে এনে হারোণ যাজকের সামনে উপস্থিত কর; তারা তাকে সাহায্য করবে।

  21. তুমি লেবীয়দেরকে হারোণের ও তার ছেলেদের হাতে দান করবে; তারা তাকে ইস্রায়েল সন্তানদের পরিচর্য্যা করতে সাহায্য করবে।

  22. তুমি হারোণ ও তার ছেলেদেরকে নিযুক্ত করবে এবং তারা তাদের যাজকের পদ রক্ষা করবে, অন্য গোষ্ঠীর যে কেউ কাছাকাছি আসবে, তার প্রাণদণ্ড হবে।”

  23. হারোণ যাজকের ছেলে ইলীয়াসর লেবীয়দের শাসনকর্ত্তাদের অধ্যক্ষ ছিলেন। তিনি পবিত্রস্থানের রক্ষাকারীদের উপরে তদারকি করতেন।

  24. সমাগম তাঁবুর সামনে, পূর্ব দিকে, সূর্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তার ছেলেরা অবশ্যই শিবির স্থাপন করবে, ইস্রায়েল সন্তানদের পক্ষ থেকে মহাপবিত্র স্থানের বিষয়ে তারা দায়ী থাকবে। কোনো বিদেশী তার কাছাকাছি এলে, তার মৃত্যুদণ্ড হবে।

  25. মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।