মূল বিষয়বস্তুতে যান

Aaron

331 টি পদ · 9 জন পরিবারের সদস্য

Aaron-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তাদের সংখ্যা অতিরিক্ত সেই প্রথমজাত লোকদের রূপার মূল্য তুমি হারোণ ও তার ছেলেদেরকে দেবে।”

  2. সদাপ্রভুর বাক্য অনুসারে মোশি সেই মুক্ত লোকেদের রূপা নিয়ে হারোণ ও তাঁর ছেলেদেরকে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

  3. ¶ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  4. যখন শিবির এগিয়ে যাবে, তখন হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং পর্দা নামিয়ে সেটা দিয়ে পবিত্রস্থান থেকে মহাপবিত্রস্থানকে আলাদা করবে এবং সাক্ষ্য সিন্দুক ঢাকা দেবে।

  5. এই ভাবে শিবিরের এগিয়ে যাবার দিনের হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থান ও পবিত্রস্থানের সমস্ত পাত্রে ঢাকা দেওয়া শেষ করার পর কহাতের সন্তানরা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। সমাগম তাঁবুতে এইসব কিছু বয়ে নিয়ে যাওয়াই কহাতের সন্তানদের কাজ হবে।

  6. দীপের তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য নৈবেদ্য ও অভিষেকের তেলের দেখাশোনা করা, সমস্ত সমাগম তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্রস্থান ও তার সমস্ত দ্রব্যের দেখাশোনা করা হারোণের ছেলে ইলীয়াসর যাজকের কাজ হবে।”

  7. সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  8. কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছাকাছি আসে, তখন যেন তারা বেঁচে থাকে, মারা না যায়, এই জন্য তোমরা তাদের প্রতি এইরকম কোরো; হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং তাদের প্রত্যেক জনকে নিজেদের সেবা কাজ ও ভার বহনে নিযুক্ত করবে।”

  9. হারোণের ও তার ছেলেদের আদেশ অনুসারে গের্শোন সন্তানরা নিজেদের ভার বহন ও সমস্ত সেবা কাজ করবে। তোমরা সমস্ত ভার বহন করার কাজে তাদের নিযুক্ত করবে।

  10. সমাগম তাঁবুতে এটাই গের্শোন গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ। হারোণ যাজকের ছেলে ঈথামর তাদের কাজে নেতৃত্ব দেবে।

  11. এগুলি মরারি গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ; সমাগম তাঁবুতে তারা যা কাজ করবে সেগুলি হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী হবে।

  12. ¶ মোশি, হারোণ ও মণ্ডলীর শাসনকর্তারা, গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতীয় সন্তানদের গণনা করলেন।

  13. মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ কহাতীয় গোষ্ঠী অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত লোক গণনা করলেন।

  14. মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত গের্শোন গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।

  15. মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ মরারি গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।

  16. এই ভাবে মোশি, হারোণ ও ইস্রায়েলের শাসনকর্ত্তাদের নেতৃত্বে যে লেবীয়দের নিজেদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করা হল,

  17. “তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল; তোমরা ইস্রায়েল সন্তানদের এই ভাবে আশীর্বাদ করবে; তাদেরকে বলবে,

  18. তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল।

  19. “তুমি হারোণকে বল, তাকে বল, ‘তুমি প্রদীপগুলি জ্বালালে সেই সাতটি প্রদীপ যেন বাতিদানীর সামনের দিকে আলো দেয়’।”

  20. তাতে হারোণ সেই রকম করলেন, বাতিদানীর সামনের দিকে আলো দেবার জন্য সেই সব প্রদীপ জ্বালালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।

  21. হারোণ ইস্রায়েল সন্তানদের উত্সর্গ করা নৈবেদ্য হিসাবে লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে নিবেদন করবে; তাতে তারা সদাপ্রভুর কাজে নিযুক্ত হবে।

  22. হারোণের ও তাঁর ছেলেদের সামনে লেবীয়দেরকে উপস্থিত করে আমার উদ্দেশ্যে একটি দোলনীয় নৈবেদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবে।

  23. আমি লেবীয়দের হারোণ ও তার ছেলেদেরকে উপহার হিসাবে দিয়েছি। আমি সমস্ত ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে সমাগম তাঁবুতে কাজ করার জন্য তাদের গ্রহণ করেছি। ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করতে লেবীয়দেরকে ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে দিয়েছি; যেন ইস্রায়েল সন্তানরা পবিত্র স্থানের কাছাকাছি আসার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে না মহামারী হয়।”

  24. মোশি, হারোণ ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি সেই রকম করল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যেমন আদেশ করেছিলেন, তেমন ইস্রায়েল সন্তানরা তাদের প্রতি করল।

  25. তাই লেবীয়রা নিজেদের পাপমুক্ত করল ও নিজেদের পোশাক ধুয়ে নিল। হারোণ তাদেরকে সদাপ্রভুর সাক্ষাৎে দোলনীয় নৈবেদ্য হিসাবে উপস্থিত করলেন, আর হারোণ তাদেরকে শুচি করে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।