Skip to content

Trust সম্পর্কে বাইবেলের পদ

109 টি পদ · 66 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমার জীবন রক্ষা কর এবং আমাকে উদ্ধার কর; আমাকে অপমানিত হতে দিও না, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছ!

  2. সদাপ্রভুু, আমার বিচার কর, কারণ আমি সততার সাথে চলছি; আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না।

  3. সদাপ্রভুু, তোমার মধ্যে, আমি আশ্রয় নিয়েছি; আমাকে কখনো লজ্জিত হতে দিয়ো না। তোমার ন্যায়পরায়তায় আমাকে উদ্ধার কর।

  4. কিন্তু সদাপ্রভুু, আমি তোমাকে বিশ্বাস করি; আমি বললাম, তুমি আমার ঈশ্বর।

  5. দুষ্ট লোকের অনেক দুঃখ আছে; কিন্তু যারা সদাপ্রভুুর ওপর বিশ্বাস রাখে তাদের চারিদিকে তাঁর বিশ্বস্ততা ঘিরে থাকে।

  6. আমাদের হৃদয় তাঁর মধ্যে আনন্দিত, কারণ আমরা তাঁর পবিত্র নামের উপর বিশ্বাস করি।

  7. আস্বাদন কর এবং দেখ সদাপ্রভুু ভালো; ধন্য সেই লোক যে তাঁর আশ্রয় গ্রহণ করেছে।

  8. সদাপ্রভুু তাঁর দাসদের প্রাণ মুক্ত করেন; তারা কেউই যারা তাঁর আশ্রয় গ্রহণ করে তারা নিন্দিত হবে না।

  9. ঈশ্বর তোমার চুক্তির বিশ্বস্ততা কত মূল্যবান! মানবসন্তানেরা তোমার ডানার ছায়ার নিচে আশ্রয় নেয়।

  10. সদাপ্রভুুতে নির্ভর কর এবং যা ন্যায্য তাই কর; দেশের মধ্যে বাস কর এবং বিশ্বস্ততা চারণভূমি উপভোগ কর।

  11. তোমার গতি সদাপ্রভুুতে অর্পণ কর; তাঁর উপর নির্ভর কর এবং তিনি তোমার পক্ষে কাজ করবেন।

  12. সদাপ্রভুু তাদের সাহায্য করবেন এবং তাদের উদ্ধার করবেন। তিনি মন্দ লোকেদের থেকে তাদের রক্ষা করেন এবং তাদের উদ্ধার করেন, কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছেন।

  13. ধন্য সেই লোক, যে সদাপ্রভুুকে বিশ্বাস করে এবং গর্বিতদের সম্মান করে না অথবা যারা তাঁর কাছ থেকে মিথ্যার দিকে সরে যায়।

  14. কারণ আমি নিজের ধনুকের উপর নির্ভর করব না, আমার তরোয়াল আমাকে রক্ষা করবে না।

  15. যারা নিজেদের সম্পদে বিশ্বাস করে এবং তাদের সম্পদে তারা প্রচুর গর্ব করে।

  16. “দেখ, ঐ এমন এক ব্যক্তি যে ঈশ্বরকে নিজের শক্তি মনে করত না, কিন্তু সে তার ধন সম্পদের প্রাচুর্যের উপরে নির্ভর করত এবং দুষ্টতা মধ্যে নিজেকে প্রতিপন্ন করত।”

  17. কিন্তু আমি, ঈশ্বরের ঘরে সবুজ জিতবৃক্ষের মত; আমি চিরকালের জন্য ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততায় বিশ্বাস করব।

  18. আমি ঈশ্বরে বিশ্বাস করেছি; আমি ভয় করব না; মানুষ আমাকে কি করবে?

  19. লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা

  20. আমাদের তুমি ন্যায়পরায়ণ আশ্চর্য্যজনক ভাবে আমাকে উত্তর দেবে; আমাদের পরিত্রানের ঈশ্বর; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের এবং দূরবর্তী সমুদ্র বাসীদের বিশ্বাসভূমি।

  21. কারণ, প্রভু, তুমিই আমার আশা; তুমি ছোটবেলা থেকেই আমার বিশ্বাসভূমি।

  22. কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না এবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না।

  23. তারা তোমাকে হাতে করে তুলে নেবেন, যেন তুমি সরে না যাও এবং পাথরের ওপরে না পড়।

  24. সে খারাপ খবরে ভয় পায় না, সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে।

  25. ইস্রায়েল, তুমি সদাপ্রভুুতেই নির্ভর কর; তিনিই তাদের সহায় এবং ঢাল।