Skip to content

The Scriptures সম্পর্কে বাইবেলের পদ

159 টি পদ · 108 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ।

  2. আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।

  3. আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে, কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি।

  4. তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে! তা আমার মুখে মধুর থেকে মিষ্টি।

  5. তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।

  6. আমি তোমার নিয়মের আদেশ আমার দাবি বলে অধিকার করেছি, কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ।

  7. আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি।

  8. তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; তা সরলদের বুদ্ধি দান করে।

  9. তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না।

  10. তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ এবং তোমার দাস তা ভালবাসে।

  11. আমি ভোরের আগে উঠি এবং সাহায্যের জন্য চিত্কার করি, আমি তোমার বাক্যে সকলে আশা রাখি।

  12. আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি।

  13. আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না।

  14. দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ।

  15. তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী।

  16. শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।

  17. আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।

  18. আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি।

  19. সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও।

  20. আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য।

  21. কারণ আজ্ঞা প্রদীপ ও শিক্ষা আলো এবং নিয়মানুবর্তিতার অনুযোগ জীবনের পথ;

  22. ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ; তিনি তাঁর শরণাপন্নদের ঢাল।

  23. নিয়মের কাছে ও সাক্ষের কাছে [খোঁজ কর]। এর অন্য কথা যদি তারা না বলে তবে তাদের মধ্যে কোনো আলো নেই।

  24. এই সন্তানরা বিদ্রোহী ও মিথ্যাবাদী; সেই সন্তানরা যারা সদাপ্রভুর শিক্ষা শুনতে রাজি নয়।

  25. সদাপ্রভুর বইয়ে খুঁজে দেখ; তাদের একটাও হারিয়ে যাবে না। তাদের একজনেরও সঙ্গিনীর অভাব হবে না; কারণ তাঁর মুখ এটা আদেশ দিয়েছে এবং তাঁর আত্মা তাদের জড়ো করেছেন।