মূল বিষয়বস্তুতে যান

The Law of God সম্পর্কে বাইবেলের পদ

30 টি পদ · 58 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।

  2. আমার সাক্ষাৎে তোমার অন্য দেবতা না থাকুক।

  3. তুমি আমার জন্য ক্ষোদিত প্রতিমা তৈরী কোরো না; উপরের স্বর্গে, নীচের পৃথিবীতে ও পৃথিবীর নীচে জলের মধ্যে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কোরো না,

  4. তুমি তাদের কাছে প্রণাম কোরো না এবং তাদের সেবা কোরো না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই;

  5. কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার সমস্ত আদেশ পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।

  6. তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।

  7. ¶ তুমি আমার জন্য বিশ্রামবার পবিত্র রাখতে তা স্মরণ কোরো।

  8. ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;

  9. কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন; সে দিন তুমি কি তোমার ছেলে কি মেয়ে, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার ফটকের কাছে থাকা বিদেশী, কেউ কোনো কাজ কোরো না;

  10. কারণ আমি, সদাপ্রভু, আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সবের মধ্যে সব জিনিস ছয় দিনের তৈরী করে সপ্তম দিনের বিশ্রাম করেছি; সেইজন্য আমি, সদাপ্রভু, বিশ্রামদিন কে আশীর্বাদ করলাম এবং পবিত্র করে নিজের জন্য সংরক্ষণ করলাম।

  11. তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।

  12. তোমরা নরহত্যা করো না।

  13. তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।

  14. তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।

  15. তোমরা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।

  16. তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।

  17. কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ, যারা আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশ্যে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশ্যে মেশানো মদে পাত্র ভরেছ,

  18. আমি তোমাদের জন্য তরোয়াল দিয়ে নির্দিষ্ট করব এবং তোমরা সবাই বধ হবার জন্য নীচু হবে, কারণ আমি যখন তোমাদের ডেকেছিলাম তোমরা উত্তর দাও নি, যখন আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি; তার পরিবর্তে আমার চোখে যা মন্দ তোমরা তাই করেছ এবং যে বিষয়ে আমি অসন্তুষ্ট হই তোমরা তাই বেছে নিয়েছ।

  19. প্রভু সদাপ্রভু এই কথা বলছেন, দেখ, আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় থাকবে; দেখ, আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জায় ফেলা হবে।

  20. সদাপ্রভু বলেন, তার কারণ হল, আমি যে ব্যবস্থা তাদের দিয়েছিলাম তা তারা ত্যাগ করেছে, কারণ তারা আমার কথা শোনেনি বা সেটা শুনে চলেনি।

  21. তার কারণ তারা তাদের অন্তরের একগুঁয়েমি অনুসারে চলেছে এবং তাদের পূর্বপুরুষেরা যেমন করতে শিক্ষা দিয়েছে তেমন তারা বাল দেবতার অনুসরণ করেছে।

  22. সেইজন্য বাহিনীগনের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, দেখ, আমি এই লোকদের তেতো খাবার ও বিষাক্ত জল খেতে দেব।

  23. যখন আমি তাদের সেই জাতির মধ্যে ছড়িয়ে দেব যাদের তারা জানে না, তারা নয় তাদের পূর্বপুরুষেরাও নয়। আমি তাদের পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি তাদের পিছনে তরোয়াল পাঠাব।

  24. তিনি তাকে বললেন, “তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালবাসবে,”

  25. এটা মহান ও প্রথম আদেশ।