circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ৯:৩২আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কিন্তু তারা সে কথা বুঝতে পারল না এবং যীশুকে কিছু জিজ্ঞাসা করতে শিষ্যরা ভয় পেল।
- মার্ক ৯:৩৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে যীশু এবং তাঁর শিষ্যরা কফরনাহূমে এলেন; আর ঘরের ভিতরে এসে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, পথে তোমরা কোন বিষয়ে তর্ক বিতর্ক করেছিলে?
- মার্ক ৯:৩৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ শিষ্যরা চুপ করে থাকলো কারণ কে মহান? পথে নিজেদের ভিতরে এই বিষয়ে তর্ক করছিল।
- মার্ক ৯:৩৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তখন যীশু বসে সেই বারো জনকে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে ইচ্ছা করো, তবে সে সকলের শেষে থাকবে ও সকলের সেবক হতে হবে।
- মার্ক ৯:৩৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি একটি শিশুকে নিয়ে তাদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে কোলে করে তাদেরকে বললেন,
- মার্ক ৯:৩৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ যে আমার নামে এই রকম কোন শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে, সে আমাকে না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকেই গ্রহণ করে।
- মার্ক ৯:৩৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ যোহন তাঁকে বললেন, হে গুরুদেব, আমরা একজন লোককে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না।
- মার্ক ৯:৩৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কিন্তু যীশু বললেন, তাকে বারণ করো না, কারণ এমন কেউ নেই যে, আমার নামে আশ্চর্য্য কাজ করে আমার বদনাম করতে পারে।
- মার্ক ৯:৪০আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কারণ যে আমাদের বিরুদ্ধে নয়, সে আমাদেরই পক্ষে।
- মার্ক ৯:৪১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ যে কেউ তোমাদেরকে খ্রীষ্টের লোক মনে করে এক কাপ জল পান করতে দেয়, আমি তোমাদেরকে সত্যি বলছি, সে কোনো ভাবে নিজের পুরষ্কার হারাবে না।
- মার্ক ৯:৪২আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ আর যেসব শিশুরা আমাকে বিশ্বাস করে, যদি কেউ তাদের বিশ্বাসে বাধা দেয়, তার গলায় বড় যাঁতা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া তার পক্ষে ভাল।
- মার্ক ৯:৪৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তোমার হাত যদি তোমায় পাপের পথে নিয়ে যায়, তবে তা কেটে ফেল; দুই হাত নিয়ে নরকের আগুনে পোড়ার থেকে, পঙ্গু হয়ে ভালোভাবে জীবন কাটানো অনেক ভালো।
- মার্ক ৯:৪৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
Where their worm dieth not, and the fire is not quenched.
- মার্ক ৯:৪৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ আর তোমার পা যদি তোমায় পাপের পথে নিয়ে যায়, তবে তা কেটে ফেল; দুই পা নিয়ে নরকে যাওয়ার থেকে খোঁড়া হয়ে ভালোভাবে জীবন কাটানো অনেক ভালো।
- মার্ক ৯:৪৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ আর তোমার চোখ যদি তোমায় পাপের পথে নিয়ে যায় তবে তা উপড়িয়ে ফেল;
- মার্ক ৯:৪৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ দুই চোখ নিয়ে অগ্নিময় নরকের যাওয়ার থেকে একচোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক ভালো;
- মার্ক ৯:৪৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ নরকের পোকা যেমন মরে না, তেমন আগুনও কখনো নেভে না।
- মার্ক ৯:৪৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ প্রত্যেক ব্যক্তিকে লবণযুক্ত নরকের আগুন পোড়ানো যাবে।
- মার্ক ৯:৫০আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ লবণ সব জিনিসকে স্বাদযুক্ত করে কিন্তু, লবণ যদি তার নোনতা স্বাদ হারায়, তবে সেই লবণকে কিভাবে স্বাদযুক্ত করা যাবে? তোমরা লবণের মতো হও নিজেদের মনে ভালবাসা রাখো এবং নিজেরা শান্তিতে থাক।
- মার্ক ১০:১আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ যীশু সেই জায়গা ছেড়ে যিহূদিয়াতে ও যর্দ্দন নদীর অন্য পারে এলেন; এবং তাঁর কাছে আবার লোক আসতে লাগলো এবং তিনি নিজের নিয়ম অনুসারে আবার তাদেরকে শিক্ষা দিতে লাগলেন।
- মার্ক ১০:২আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ তখন ফরীশীরা পরীক্ষা করার জন্য তাঁর কাছে এসে যীশুকে জিজ্ঞাসা করলো একজন স্বামীর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া কি উচিত?
- মার্ক ১০:৩আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ তিনি তাদের উত্তর দিলেন, মোশি তোমাদেরকে কি আদেশ দিয়েছেন?
- মার্ক ১০:৪আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ তারা বলল, ত্যাগপত্র লিখে নিজের স্ত্রীকে ছেড়ে দেবার অনুমতি মোশি দিয়েছেন।
- মার্ক ১০:৫আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ যীশু তাদেরকে বললেন, তোমাদের মন কঠিন বলেই মোশি এই আদেশ লিখেছেন;
- মার্ক ১০:৬আনু. ২৯ খ্রিস্টাব্দ
¶ কিন্তু সৃষ্টির প্রথম থেকে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করে তাদের বানিয়েছেন;