মূল বিষয়বস্তুতে যান

circa 1050–1010 BC

Samuel & King Saul

Israel demands a king; Samuel anoints Saul, whose disobedience leads to his rejection as God chooses a man after his own heart.

810 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ১ সামুয়েল ১:২৬আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর হান্না বললেন, “হে আমার প্রভু, আপনার প্রাণের দিব্যি, হে আমার প্রভু, যে স্ত্রী সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে করতে এখানে আপনার সামনে দাঁড়িয়েছিল, আমিই সেই।

  2. ১ সামুয়েল ১:২৭আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আমি এই ছেলেটির জন্য প্রার্থনা করেছিলাম আর সদাপ্রভুর কাছে যা চেয়েছিলাম তা তিনি আমাকে দিয়েছেন।

  3. ১ সামুয়েল ১:২৮আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    সেইজন্য আমিও একে সদাপ্রভুকে দিলাম, এ সারা জিবনের জন্য সদাপ্রভুরই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর উপাসনা করলেন।

  4. ১ সামুয়েল ২:১আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    ¶ পরে হান্না প্রার্থনা করে বললেন, “আমার হৃদয় সদাপ্রভুতে উল্লাসিত; আমার শিং সদাপ্রভুতে উন্নত হলো; শত্রুদের কাছে আমার মুখ উজ্জ্বল হল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।

  5. ১ সামুয়েল ২:২আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর মত পবিত্র আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই; আমাদের ঈশ্বরের মত শৈল আর নেই।

  6. ১ সামুয়েল ২:৩আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    তোমরা এমন গর্বের কথা আর বোলো না, তোমাদের মুখ থেকে অহঙ্কারের কথা বের না হোক; কারণ সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাঁর সব কাজ দাঁড়িপাল্লায় পরিমাপ করা হয়।

  7. ১ সামুয়েল ২:৪আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    শক্তিমানদের ধনুক ভেঙে গেল, যারা পড়ে গিয়েছিল তারা শক্তিতে পরিপূর্ণ হলো।

  8. ১ সামুয়েল ২:৫আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    পরিতৃপ্তেরা খাবারের জন্য বেতনভুক্ত হলো; যাদের খিদে ছিল তাদের আর খিদে পেল না; এমনকি, বন্ধ্যা স্ত্রী সাতটি সন্তানের জন্ম দিল, আর যার অনেক সন্তান সে দুর্বল হলো।

  9. ১ সামুয়েল ২:৬আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মারেন ও বাঁচান; তিনিই পাতালে নামান ও উপরে তোলেন।

  10. ১ সামুয়েল ২:৭আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন।

  11. ১ সামুয়েল ২:৮আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    তিনি ধূলো থেকে গরিবকে তোলেন, আর ছাইয়ের গাদা থেকে দরিদ্রকে তোলেন, সম্মানীয় লোকদের সঙ্গে বসিয়ে দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। কারণ পৃথিবীর থামগুলি সদাপ্রভুরই, তিনি সেগুলির উপরে জগত স্থাপন করেছেন।

  12. ১ সামুয়েল ২:৯আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর সাধুদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টরা অন্ধকারে নীরব হবে; কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হবে না।

  13. ১ সামুয়েল ২:১০আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর সঙ্গে বিবাদকারীরা চূর্ণ বিচূর্ণ হবে, তিনি স্বর্গে থেকে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর রাজাকে শক্তি দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির শিং (মাথা) উন্নত করবেন।”

  14. ১ সামুয়েল ২:১১আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    পরে ইলকানা রামায় নিজের বাড়িতে গেলেন। আর ছেলেটি এলি যাজকের সামনে সদাপ্রভুর সেবা করতে লাগলেন।

  15. ১ সামুয়েল ২:১২আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    ¶ এলির দুই ছেলে ভীষণ দুষ্ট ছিল, তারা সদাপ্রভুকে জানত না।

  16. ১ সামুয়েল ২:১৩আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    বাস্তবে ঐ যাজকেরা লোকদের সঙ্গে এইরকম ব্যবহার করত; কেউ বলিদান করলে যখন তার মাংস সেদ্ধ করা হত, তখন যাজকের চাকর তিনটি কাঁটাযুক্ত চামচ হাতে করে নিয়ে আসত।

  17. ১ সামুয়েল ২:১৪আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    এবং সে ডেচকিতে কিংবা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই যাজক কাঁটায় করে নিয়ে যেত; ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।

  18. ১ সামুয়েল ২:১৫আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আবার চর্বি আগুনে পোড়ার আগেই যাজকের চাকর এসে যে লোকটি উৎসর্গ করত তাকে বলত, “যাজককে আগুনে ঝল্‌সাবার জন্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচাই নেবেন।”

  19. ১ সামুয়েল ২:১৬আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর ঐ ব্যক্তি যখন বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত গ্রহণ কর,” তখন সে এর উত্তরে বলত, “না, এখনই দাও, না হলে কেড়ে নেব।”

  20. ১ সামুয়েল ২:১৭আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    এই ভাবে সদাপ্রভুর সমানে ঐ যুবকদের পাপ ভীষণ বেড়ে গেল, কারণ লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য তুচ্ছ করত।

  21. ১ সামুয়েল ২:১৮আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    কিন্তু ছোট ছেলে শমূয়েল মসীনা সুতোর এফোদ পরে সদাপ্রভুর সেবা করতেন।

  22. ১ সামুয়েল ২:১৯আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর তাঁর মা প্রতি বছর একটি ছোট পোশাক তৈরী করে স্বামীর সঙ্গে বার্ষিক বলিদান করতে যাওয়ার দিনের তা এনে তাঁকে দিতেন।

  23. ১ সামুয়েল ২:২০আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর এলি ইলকানা ও তাঁর স্ত্রীকে এই আশীর্বাদ করলেন, “সদাপ্রভুকে যা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তিনি এই স্ত্রী থেকে তোমাকে আরও সন্তান দিন।” পরে তাঁরা তাঁদের বাড়ি চলে গেলেন।

  24. ১ সামুয়েল ২:২১আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু হান্নার যত্ন নিলেন; তাতে তিনি গর্ভবতী হলেন, তিনি তিনটি ছেলে ও দুই মেয়ের জন্ম দিলেন। এদিকে ছোট শমূয়েল সদাপ্রভুর সামনে বড় হয়ে উঠতে লাগলেন।

  25. ১ সামুয়েল ২:২২আনু. ১১৬৫ খ্রিস্টপূর্ব

    আর এলি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের প্রতি তাঁর ছেলেরা যা যা করে, সেই সমস্ত কথা এবং সমাগম তাঁবুর দরজার সামনে সেবায় নিয়োজিত স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচার করত, সেই কথা তিনি শুনতে পেলেন।